Sunday, April 29, 2012
নোয়াখালীতে কন্যা সন্তান জম্ম দেয়ায় স্কুল শিক্ষিকাকে হত্যার ঘটনা।। ময়না তদন্ত প্রতিবেদনে আঘাত জনিত কারনে মৃত্যু হয়েছে বলে উল্লেখ।। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল সমাবেশ ও মানববন্ধন
নোয়াখালীতে স্কুল শিক্ষিকা ফারজানা নূর সুখীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সুখীর স্বজন ও এলাকাবাসী। বুধবার দুপুরে নাপিতের পুল এলাকা থেকে একটি শোক মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মিছিলকারীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন রচনা করে।
Sunday, April 8, 2012
নোয়াখালী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মামলা
আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
নোয়াখালী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৯২ জন নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট ও বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শহর বিএনপির সাধারণ সম্পাদকের পরিবারে তিন সদস্য বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
নোয়াখালী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৯২ জন নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট ও বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শহর বিএনপির সাধারণ সম্পাদকের পরিবারে তিন সদস্য বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
Saturday, April 7, 2012
নোয়াখালী শহরে ১৪৪ ধারা জারি শহরতলীতে ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত ॥ ৩ টি ইউনিটের কমিটি বিলুপ্ত
নোয়াখালী জেলা শহরে ১৪৪ ধরা জারির প্রেক্ষিতে শহরতলীতে ছাত্রদলের ৩টি ইউনিটের কর্র্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা সদরের বিনোদপুর উচ্চ বিদ্যায়ল মাঠে অনুষ্ঠিত ছাত্রদলের সদর উপজেলা, নোয়াখালী শহর ও নোয়াখালী সরকারি কলেজ শাখার ওই সম্মেলনে সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। সম্মেলনে উল্লেখিত ৩টি ইউনিটের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। শনিবার জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে আহবায়ক কমিটিগুলো বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Tuesday, April 3, 2012
নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন আহাম্মদ কিরনের ইন্তেকাল
| অধ্যক্ষ বেলাল উদ্দিন আহাম্মদ কিরন |
আজ ভোর ৫টায় জেলা শহরের হাউজিং এস্টেটে নিজ বাসভবনে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য স্বজন শুভাকাংখী রেখে যান।
বেলাল উদ্দিন কিরন মেজর (অব:) আবদুল মান্নান কলেজের অধ্যক্ষ, নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, রেডক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এফপিএবি-নোয়াখালী ও নোয়াখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদকসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
Subscribe to:
Posts (Atom)
