![]() |
| নোয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণে কমিউনিস্ট পার্টির জনসভায় বক্তব্য রাখছেন মঞ্জুরুল আহসান খান |
Saturday, March 31, 2012
নোয়াখালীতে ভূমিহীনদের উদ্দেশে মঞ্জুরুল আহসান খান লাল ঝান্ডা আর লাঠি দিয়ে আপনাদের জমি আপনারা দখল করে নিন
নোয়াখালীতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিয়োজিত স্বেচ্চাসেবকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
![]() |
| সম্মাননা কেস্ট হাতে অতিথিদের সাথে নিরাপদ অভিবাসন প্রকল্পের স্বেচ্চাসেবকরা। |
ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প শনিবার দুপুরে সংস্থার মাইজদী বাজার অফিসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিপ ইনস্ট্রাক্টর মো. দিদার হোসেন।
Friday, March 30, 2012
যক্ষ্মা বিষয়ক সাংবাদিকতার জন্য ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আবু নাছের মঞ্জু
| আবু নাছের মঞ্জুর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিচ্ছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন। |
Thursday, March 29, 2012
বীজ প্রতারণা বন্ধের দাবিতে নোয়াখালীতে কৃষক ও পেশাজীবীদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ
ভেজাল ও নিন্মমানের বীজ আমদানিকারক ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে আইন প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার (২৯ মার্চ) নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশের আয়োজন করে। উন্নয়ন সংগঠন পার্টিসেপটরি রিসার্র্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও কর্মজীবী নারী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
Friday, March 23, 2012
রামগতির জনসভায় ফরিদুন্নাহার লাইলী এমপি বিএনপি- জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়ষন্ত্রে লিপ্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য বিএনপি- জামায়াত জোট দেশ- বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবাসীকে সাথে নিয়ে বিরোধী দলের সব চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে মহাজোট সরকার এই বিচার কাজ সম্পন্ন করবে।
তিনি বলেন, রামগতির নদীভাঙন রোধে সরকার ৬ শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৪ সালের মধ্যে দেশকে সম্পূর্ণরূপে নিরক্ষরমুক্ত করা হবে।

Sunday, March 18, 2012
জাতীয় গ্রীডে সরবরাহ শুরু করছে নোয়াখালীর শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র
আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রীডে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর মধ্যদিয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে গ্যাস প্রাপ্তির সাত মাস এবং কূপ খননের মাত্র পাঁচ মাসের মাথায় জাতীয় গ্রীডে সরবরাহের নতুন রেকর্ড স্থাপন করলো রাষ্ট্রাত্ত্ব প্রতিষ্ঠান বাপেক্স।
শনিবার সকাল ১০টায় পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ কার্যক্রমের সূচনা করেন সংশ্লিষ্ট গ্যাস ক্ষেত্রের প্রকল্প পরিচালক আব্দুল হালিম। কোন ধরণের কারিগরি ত্রুটি না দেখা দিলে এ সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্র থেকে প্রতিদিন ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যোগ হবে।

Friday, March 9, 2012
নোয়াখালীতে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) বার্ষিক কর্মপরিকল্পনা সভা।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মপরিকল্পনা সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ এর জেলা শাখার সভাপতি নাজিয়াত রহমান মুনিয়া।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মপরিকল্পনা সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ এর জেলা শাখার সভাপতি নাজিয়াত রহমান মুনিয়া।
নোয়াখালীতে ১৪ দলের মানববন্ধন
বিএনপি জামাতের চক্রান্ত প্রতিহত করা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১৪ দল।
আজ সকাল ১০টায় নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে ১৪ দলের নেতাকর্মীদের পাশাপাশি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন।

Thursday, March 8, 2012
নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক নারীদিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য ও নির্যাতন দূর করার দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন রচনা করা হয়। সকাল ১০টায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও বেসরকার উন্নয়ন সংস্থা এনআরডিএস আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Subscribe to:
Posts (Atom)