বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Thursday, February 23, 2012

নোয়াখালীতে গণমাধ্যমকর্মীদের জন্য জলবায়ু অর্থায়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন

নোয়াখালীতে স্থানীয় সাংবাদিকদের জন্য জলবায়ু অর্থায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে বুধবার দিনব্যাপী কর্মশালায় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় এবং অক্সফাম জিবি ও অক্সফাম পরিচালিত সিএসআরএল নেটওয়ার্ক-এর আওতায় গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি এই কর্মশালা আয়োজন করে।

Wednesday, February 8, 2012

লক্ষ্মীপুরে বিশ্ব নারী দিবস পালিত দিবসে নারী পেল সম্মাননা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 
কিশোরী, তরুণী, বালিকা মিলাও হাত, গড়ে তোল সমৃদ্ব ভবিষ্যৎ এমন প্রতিপাদ্য বিষয়কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে ৮ মার্চ বিশ্ব নারী দিবস র‌্যালি আলোচনা সভা, ও নারীদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে দিবটি যথাযথ ভাবে পালন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে   আজ বুধবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Monday, February 6, 2012

নোয়াখালীতে গৃহবধূ সালমার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন \ ডিসিকে স্মারকলিপি

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের গৃহবধূ সালমা আক্তার ওরফে মুক্তার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকার কয়েকশ নারী-পুরুষ।
সোমবার সকাল সাড়ে দশটা থেকে একঘন্টা ধরে এ কর্মসূচি পালিত হয়। পরে নিহতের মায়ের স্বাক্ষরকরা একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করা হয়।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ