Friday, January 20, 2012
নোয়াখালীতে গ্রাম সংগঠন ও ইউনিয়ন পরিষদের সাথে স্প্যানিশ রাষ্ট্রদূতের মতবিনিময়
স্প্যানিশ রাষ্ট্রদূত লুইস তাজেদা সহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এইসিআইডির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার নোয়াখালী সফরে আসে। সফরকালে তাঁরা উন্নয়ন সংস্থা এনআরডিএস পরিচালিত দুটি গ্রাম সংগঠন, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এনআরডিএস’র কর্মীদের সাথে মতবিনিময় করেন।
স্প্যানিশ রাষ্ট্রদূত শুক্রবার সকালে সদর উপজেলার এওজবালিয়ায় ইউনিয়নের কয়েকটি গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় জৈব নিবিড় কৃষি, যৌথ ব্যবসা উদ্যোগ, নারী নির্যাতন প্রতিরোধসহ গ্রাম সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়।
Thursday, January 12, 2012
নোয়াখালীতে এনআরডিএস এর উদ্যোগে কৃষক সংগঠনে মিনি ট্রাক বিতরণ
এনআরডিএস এর উদ্যোগে ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের হতদরিদ্র এবং উদ্যোগী কৃষকদের সংগঠন এওজবালিয়া প্রান্তিক কৃষক সংগঠনের মাঝে একটি মিনি ট্রাক বিতরণ করা হয়েছে। ট্রাক ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ‘ইটিইএ ফাউন্ডেশন’। এওজবালিয়া ইউনিয়নের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ এবং ব্যবসা উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য দূর করার জন্য এ সহায়তা প্রদান করা হয়।
Monday, January 2, 2012
ক্যাম্পাসে হামলা-ভাঙচুরের ঘটনায় নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমর্থিত ৬ ছাত্র বহিষ্কার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমর্থিত ৬ ছাত্রকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ছাত্রহল, শিক্ষকদের মাইক্রোবাস ও শিক্ষার্থীদের বাসে ভাঙচুরের ঘটনায় সোমবার শৃংখলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে রাতে বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিস্কৃতরা হলেন-সিএসটিই দ্বিতীয় ব্যাচের মো: মঞ্জুর আলম মহসীন, ত্রিপাটি চাকমা, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্সের দ্বিতীয় ব্যাচের আনিসুল ইসলাম মাহমুদ, চতুর্থ ব্যাচের বিনয় রায়, এপ্ল্যায়েড কেমিষ্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের মো: মাহমুদুর রহমান, মো: আমির হামযা দিদার।

Subscribe to:
Posts (Atom)