বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Photos on Flickr

You are here : Home »

Latest News

>> <<

Page

    Thursday, January 12, 2012

    নোয়াখালীতে এনআরডিএস এর উদ্যোগে কৃষক সংগঠনে মিনি ট্রাক বিতরণ

    এনআরডিএস এর উদ্যোগে ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের হতদরিদ্র এবং উদ্যোগী কৃষকদের সংগঠন এওজবালিয়া প্রান্তিক কৃষক সংগঠনের মাঝে একটি মিনি ট্রাক বিতরণ করা হয়েছে। ট্রাক  ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ‘ইটিইএ ফাউন্ডেশন’। এওজবালিয়া ইউনিয়নের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ এবং ব্যবসা উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য দূর করার জন্য এ সহায়তা প্রদান করা হয়।
    এওজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জামান, বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়স সংস্থা এনআরডিএস এর প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল।

    উল্লেখ্য, এনআরডিএস এর উদ্যোগে “স্থানীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ জনগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক প্রকল্পের সহায়তায় এওজবালিয়া ইউনিয়নে দরিদ্র ও প্রান্তিক কৃষকরা সংগঠিত হয়ে ৯ ওয়ার্ডে ৯টি কৃষক দল এবং একটি ইউনিয়ন সংগঠন তৈরি করেছে। কৃষক দলগুলো কৃষিভিত্তিক ব্যবসা উদ্যোগ নিয়ে কর্মসংস্থান ও জীবিকা উন্নয়নের সুযোগ তৈরির মাধ্যমে দারিদ্র্য দুর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
    স ম্পা দ ক
    কামরুল হাসান মঞ্জু

    ভা র প্রা প্ত স ম্পা দ ক

    আবু নাছের মঞ্জু

    অ ন লা ই ন স ম্পা দ ক
    শ ই মুকুল

    যো গা যো গ
    লোকসংবাদ
    মাইজদী, নোয়াখালী।

    news@loksangbad.com
    +৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
    +৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


    ক পি রা ই ট
    © সম্পাদক
    লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
    ______________

    সর্বমোট পাঠক

    জন
     

    কপিরাইট © ২০০৯ লোকসংবাদ