বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Thursday, December 29, 2011

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর

 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এম তামজিদ হোসাইন চৌধুরী জানিয়েছেন, তিন শিফটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, হরিনারায়ানপুর উচ্চ বিদ্যালয়, অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও সোনাপুর ডিগ্রি কলেজ সহ মোট ৮টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

নোয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকে চিকিৎসা সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে

আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
জনবল সংকট সহ নানা সমস্যায় নোয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকেটির চিকিৎসা সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। সংস্কারের অভাবে বহু বছরের পুরনো সরকারি এই ক্লিনিক ভবটির অবস্থাও এখন নাজুক। জরাজীর্র্ণ ভবনটিতে বছরের পর বছর বিকল হয়ে পড়ে আছে মূল্যবান অনেক চিকিৎসা সামগ্রী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যক্ষা রোগ সনাক্তকরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে ১৯৬৮ সালে সরকার জেলা শহরের মাইজদী বাজারের পশ্চিম পাশে নোয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকটি প্রতিষ্ঠা করে। একটা সময় পর্যন্ত জেলার প্রত্যন্ত অঞ্চল সহ পার্শ্ববর্তী জেলা লক্ষীপুরের লোকজন এই ক্লিনিকে চিকিৎসা নিতে আসতো। গত কয়েক বছর থেকে ক্লিনিকটিতে বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য পদে লোক না থাকায় চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষার পাসের হার ৯৩.৭৫% জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন


পূর্বের ঘোষণা অনুযায়ী  লক্ষ্মীপুর জেলায় এ বছর অনুষ্ঠিত হওয়া জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ৯৩.৭৫% । জেলায়  জিপিএ-৫ পেয়েছে। মোট  ১৮১ জন। সব চেয়ে পাশের হার বেশী উপজেলার মধ্যে রামগঞ্জ। রামগঞ্জ পাশের হার ৯৭.১০% যা জেলার ৫ টি উপজেলার চেয়ে পাশের হার বেশি। জেলায় মোট ৫৩ টি স্কুলে পাশের হার শত ভাগ।

Friday, December 16, 2011

লক্ষ্মীপুরের সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন যুবদল সভাপতি নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি 
লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২:৩০০ মি. সময় স্থানীয় হাজিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মকভাবে আহত করে মনিরকে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত মনির হোসেন (৩৪) হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের ছোট ভাই।

Wednesday, December 14, 2011

নোয়াখালীতে এনআরডিএস এর উদ্যোগে পাওয়ারটিলার ও ধান মাড়াই কল বিতরণ

লোকসংবাদ প্রতিবেদন:
এনআরডিএস এর উদ্যোগে ১৩ ডিসেম্বর নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের হতদরিদ্র এবং উদ্যোগী কৃষকদের মাঝে ৭টি পাওয়ার টিলার ও ৩টি ধান মাড়াই কল বিতরণ করা হয়েছে। পাওয়ার টিলার ও ধান মাড়াই কল  ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ‘ইটিইএ ফাউন্ডেশন’।
এওজবালিয়া প্রান্তিক কৃষক সংগঠনের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরডিএস এর প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল।

Monday, December 12, 2011

কর্মজীবীদের নিরাপদ বিদেশগমন প্রক্রিয়া: সামাজিক অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

আবু নাছের মঞ্জুঃ
কর্মজীবীদের নিরাপদ বিদেশগমন প্রক্রিয়া: সামাজিক অংশগ্রহণ বিষয়ক এক কর্মশালা সোমবার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল নিরাপদ অভিবাসন, গ্রাম উন্নয়ন।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কর্মশাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সিনিয়র ম্যানেজার শেখ মজিবুল হক।

রায়পুরে অগ্নিদগ্ধ গৃহবধূ রুনার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অগ্নিদগ্ধ সেই গৃহবধূ রুনা গতকাল রোববার মারা গেছে। দুই মাস আগে তিনি স্বামীর দেওয়া আগুনে মারাত্মক দগ্ধ হন বলে তার পরিবারের পক্ষ পাওয়া গছে।। রুনার বড় ভাই মোহাম্মদ সোহেল অভিযোগ করে বলেন, রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের বাবার বাড়িতে গতকাল সকালে রুনা মারা যান। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক জানান, গৃহবধূ রুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Sunday, December 11, 2011

সার্বজনীন মানবাধিকার নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে তরুণদের আলোক মিছিল

মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পূর্তিতে সার্বজনীন মানবাধিকার নিশ্চিত কর- শ্লোগান নিয়ে নোয়াখালীতে গতকাল (১১ ডিসেম্বর) সন্ধায় তরুণরা এক বর্ণাঢ্য আলোক মিছিল বের করে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও আরএফএলডিসি- ডানিডা তরুণদের এ আলোক মিছিলের আয়োজন করে।

লক্ষ্মীপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংরক্ষণের উদ্যোগ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের সময় বাগবাড়িতে অবস্থিত বিশাল সারের গুদামটি ছিল লক্ষ্মীপুরে পাকিস্তানিদের প্রধান ঘাঁটি। বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী স্থানীয় বাঙালিদের ধরে এনে এখানে অমানুষিক নির্যাতন করা হত। এরপর রহমতখালী খালের উপর নির্মিত মাদামব্রিজে হত্যা করে খালে ভাসিয়ে দেয়া হত লাশ। বাগবাড়ির এই জায়গাটিকে বলা হত টর্চার সেল। যুদ্ধশেষে এই টর্চার সেল লাগোয়া গণকবর চিহ্নিত হলেও সংরক্ষণ কোন ধরনের উদ্যেগে নেওয়া হয়নি।। স্বাধীনতার পর এই স্থানটি সংরক্ষণ না করে এখানে স্থাপিত হয় গণশৌচাগার। অবশেষে ৩৯ বছর পর লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ গণশৌচাগারটি ভেঙে বধ্যভূমি হিসেবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।। ইতোমধ্যে এখানে  কাজ শুরু হয়েছে।

Wednesday, December 7, 2011

লক্ষ্মীপুরে কৃষি মাঠ দিবস পালন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম ছৈয়দ পুর গ্রামে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে আইপিএম কৃষক মাঠ দিবস, শস্য কর্তন ও আলোচনা সভা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক গোপাল চন্দ্র দাস।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ