Tuesday, November 29, 2011
এওজবালিয়ায় নারী নির্যাতন বিরোধী সমাবেশ
লোকসংবাদ প্রতিবেদন:

“জেগে ওঠো নারী পুরুষ, নারী নির্যাতনের বিরুদ্ধে” – এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ে ২৯ নভেম্বর বিকেলে এক নারী নির্যাতন বিরোধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
Monday, November 28, 2011
সাম্রাজ্যবাদবিরোধী ঢাকা সম্মেলন শুরু।। দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন, লুণ্ঠন, দখল, অবরোধ ও যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম বেগবান করার অঙ্গীকার
লোকসংবাদ প্রতিবেদন:
দেশে দেশে সাম্রাজ্যবাদবিরোধী জঙ্গী আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা বাংলাদেশের মাটিতে সাম্রাজ্যবাদবিরোধী জঙ্গি আন্দোলন গড়ে তোলার দুর্বার প্রত্যয় ঘোষণা করে শুরু হল তৃতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদবিরোধী ঢাকা সম্মেলন। ইন্টারন্যাশনাল এন্টি-ইম্পিরিয়ালিস্ট এন্ড পিপলস সলিডারিটি কোঅর্ডিনেটিং কমিটি (IAPSCC) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর যৌথ উদ্যোগে আজ থেকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে শুরু হয়েছে সাম্রাজ্যবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলন।

Sunday, November 27, 2011
নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
লোকসংবাদ রিপোর্ট:
নোয়াখালীতে মানববন্ধন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নারীর বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন ও বৈষম্যের প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও উন্নয়ন সংস্থা এনআরডিএস এই কর্মসূচীর আয়োজন করে।

রামগঞ্জে পূথক ডাকাতির ঘটনায় বৃদ্ধা খুন, ২ গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর ও নোয়াগাঁও শনিবার রাতে দুর্ধষ পৃথক ২
টি ডাকাতি সংগঠিত হয়। মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত দল ৪ টি বসত ঘরে সবাইকে জিম্মি
করে ১২ ভরি স্বর্ণালংকার,নগদ ৭০হাজার টাকা,৫টি মোবাইল সেটসহ মুল্যবান জিনিসপত্র লুটে
নিয়ে যাবার সময় হাজীপুর চৌধুরী বাড়ির হাজী তাজুল ইসলাম হাওলাদার(৯৫)কে শ্বাসরোধে হত্যা
এবং নোয়াগাও সীল বাড়ির ২ গৃহবধুর শ্লীলতাহানী করে। এ ব্যাপারে থানা মামলার প্রস্তুতি চলছে।

Thursday, November 24, 2011
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল
লোকসংবাদ রিপোর্ট:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান
ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..............রাজেউন) । বৃহস্পতিবার ভোর
৬টায় তিনি লক্ষ্মীপুরস্থ মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত
হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ
অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ যোহর মাইজদী বাজারস্থ অরুণ চন্দ্র উচ্চ
বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক
কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কবরস্থানে তাঁকে দাফন করা হবে। Wednesday, November 16, 2011
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত ১০
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার
চর চররুহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজার এলাকায় আলী মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আনোয়ার উল্লাহ ও তার পুত্র ফয়েজ ,প্রতিবেশী রুনা আক্তার আরিফ হোসেন,
কুলছুমা আক্তার সহ ১০ জন ।

Sunday, November 13, 2011
লক্ষ্মীপুরে চৌরাস্তা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড , মালামাল সহ ১৩ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে রোববার ভোররাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে ১৩ দোকানে আগুন লেগে কোটি টাকার সম্পদ পুঁড়ে ছাই হয়ে যায় আজ রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, চৌরাস্তা উত্তর বাজারের শিহাব মাইক সার্ভিস দোকানের বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় মূহূর্তে পুরো আশে পাশে দোকানে ছড়িয়ে পড়ে এ সময় দোকান গুলোতে কেই ছিলনা অনেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যায় ।

নোয়াখালীতে জলবায়ু ন্যায্যতা দিবস পালিত।। বেঁচে থাকার অধিকারে কোন আপোস না করার আহ্বান
লোকসংবাদ প্রতিবেদন
বেঁচে থাকার অধিকার নিয়ে জলবায়ু সমঝোতা আলোচনায় কোন আপোষ না করার আহ্বান জানিয়েছে তরুণরা। বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা দিবস উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে গতকাল (রবিবার) সকালে বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের কাছে এ দাবি তুলে ধরে।

Saturday, November 12, 2011
আজ ভয়াল ১২ নভেম্বর।। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে নোয়াখালীর চরাঞ্চলের তিন লাখ মানুষ
আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের আজকের এই দিনে দেশের উপকূলীয় জেলা সমূহে নেমে আসে এক মহাদুর্যোগ। প্রলয়ংঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে বিরাণ ভূমিতে পরিনত হয় পুরো উপকূলীয় এলাকা। প্রাণহানী ঘটে হাজার হাজার মানুষের। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় ব্যাপক ফসলী জমি, প্রাণী ও বনজ সম্পদের।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও তৎসংলগ্ন কয়েকটি চর, সুবর্ণচর উপজেলার চরবাটা, চর জব্বার ও চরক্লার্ক, কোম্পানীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উরিরচর-সহ পুরো উপকূলীয় এলাকা মানুষ আর গবাদী পশুর মরদেহে একাকার হয়ে যায়। সেইদিনের ভয়াল রাতের কথা মনে পড়লে চরবাসী আজো আৎকে ওঠেন। নিহতদের স্বজনরা যারা বেচে আছেন, তারা এই দিনে স্বজনদের জন্য নিরবে চোখের পানি ফেলেন।

Friday, November 11, 2011
নেতা বলার অপরাধে! রায়পুরের শিবপুরে ৫জনকে পিটিয়ে জখম
‘তিনি এখন নেতা হয়েছেন’ এ কথা বলায় গোস্বা হয়েছেন বিল্লাল হোসেন ওরপে নেতা বিল্লাল (৩০)। ক্ষুব্দ হয়ে তিনিসহ তার ভ্রাতারা লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন নারীসহ ৫জনকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শিবপুর গ্রামের জমদ্দার বাড়ীতে। গতকাল শুক্রবার বিল্লাল হোসেনসহ ৫জনকে আসামী করে রায়পুর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে আহত আবুল কালাম জানিয়েছেন।
Wednesday, November 9, 2011
রামগঞ্জে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গাজীপুর বাজার থেকে হত্যা মামলার আসামী মিজানুর রহমান মিন্টুকে গ্রেফতার পর সন্ত্রাসীরা পুলিশের উপর অর্তকিত হামলা চালিয়ে আজ বুধবার বেলা ২টার দিকে আসামীকে ছিনতাই করে নিয়ে যায়।
জানা যায়,রামগঞ্জের বহুল আলোচিত মানিক হত্যা মামলার আসামী মিজানুর রহমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় একের পর এক অপরাধ করে যাচ্ছে। গোপন সংবাদ পেয়ে থানার এ,এসআই হুমায়ুন আজাদ সোর্স নিয়ে বেলা ২ টার দিকে গাজীপুর বাজার থেকে গ্রেফতার করে। মুহুর্তের মধ্যে তার ২০/২২ জন ক্যাডার উপস্থিত হয়ে পুলিশের সাথে টানাহেঁচড়া করে এক পর্যায়ে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়।

Friday, November 4, 2011
নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা
নোয়াখালীতে বোরহান উদ্দিন (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট বাজারের কাছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত বোরহান ধর্মপুর এলাকার ওয়াজেদিয়া সুলতানিয়া দারুসুন্না মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র। সে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আতাজল হকের ছেলে।

লক্ষ্মীপুরে জমছে না ঈদ বাজার! ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব
লক্ষ্মীপুর শহরে এখনও ঈদের বাজার জমে ওঠেনি। আর মাত্র ৪ দিন পরেই পবিত্র ঈদুল আজহা। অন্যান্য বছর ঈদের কয়েক সপ্তাহ আগেই বাজার জমে উঠলেও এবার বিরাজ করছে ভিন্ন চিত্র। জেলার সার্বিক ব্যবসা বাণিজ্য বিরাজ করছে মন্দাভাব। বাজারে আসন্ন ঈদের কোন প্রভাব নেই। এ নিয়ে হতাশ স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল বৃহংস্পতিবার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে এ চিত্র পাওয়া গেছে।
Subscribe to:
Posts (Atom)