Sunday, October 23, 2011
নোয়াখালীতে নারী ও জলবায়ু সুবিচার গণশুনানী অনুষ্ঠিত
রোববার বিকেলে নোয়াখালীর প্রত্যন্ত চর নঙ্গলিয়াতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ নারীদের নিয়ে এক গণ শুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানিতে জলবায়ু পবিরবর্তনের ফলে বিভিন্ন অসহায়ত্বের শিকার নারীরা তাদের বঞ্চনা ও জীবন সংগ্রামের কথা তুলে ধরেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নরীদের দু:খ-কষ্ট ও সীমাহীন দুর্ভোগের কাহিনী সরকার ও বিশ্ববাসীর নিকট তুলে ধরার জন্যে উন্নয়ন সংস্থা এনআরডিএস এই গণশুনানির আয়োজন করে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নরীদের দু:খ-কষ্ট ও সীমাহীন দুর্ভোগের কাহিনী সরকার ও বিশ্ববাসীর নিকট তুলে ধরার জন্যে উন্নয়ন সংস্থা এনআরডিএস এই গণশুনানির আয়োজন করে।
‘ইমপেক্ট অব স্যালাইনিটি অন সয়েল এন্ড ক্রপ প্রডাকশন’ বিষয়ে নোবিপ্রবিতে সেমিনার
জার্মানীর রস্টক ইউনিভার্সিটির প্রফেসর হার্মুটকে সংবর্ধনা
জার্মানীর রস্টক ইউনিভার্সিটির এগ্রিকালচারাল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির প্রফেসর ড. হার্মুটকে ২৩ অক্টোবর রবিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরী মিলনায়তনে এক সংবর্ধনা সভা ও ‘ইমপেক্ট অব স্যালাইনিটি অন সয়েল এন্ড ক্রপ প্রডাকশন’ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।

Monday, October 17, 2011
ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য নিরসন এবং খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করার দাবি দারিদ্র্য নিরসন দিবসে তরুণদের মানববন্ধন
২০১৩ সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার মোট জনসংখ্যার ২৫ ভাগে নামিয়ে আনার মাধ্যমে বর্তমান সরকারকে তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আহব্বান জানিয়েছে তরুণরা। আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে গতকাল সোমবার শতাধিক তরুণ বর্ণাঢ্য সাজে নোয়াখালী প্রেস ক্লাব চত্ত্বরে এক বর্ণাঢ্য মানববন্ধনের আয়োজন করে। সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র, পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করে।
Sunday, October 16, 2011
নোয়াখালীতে বিশ্ব খাদ্য দিবস পালিত।। দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা, সামগ্রিক কৃষি সংস্কার ও প্রান্তিক কৃষক ও বর্গাচাষীদের ভর্তুকি প্রদানের দাবি
চরাঞ্চলে ভুমিহীন মানুষের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করা, খাসজমি- জলা ও জঙ্গলে প্রান্তিক মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কৃষিখাতে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করা এবং খাদ্য মূল্য মানুষের নাগালের মধ্যে রাখার জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। গতকাল সকালে নোয়াখালীতে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র, পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এবং এনআরডিএস আয়োজিত বিশ্ব খাদ্য দিবসের র্যালি ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমায়েতে বক্তরা এ দাবি জানায়।
Thursday, October 13, 2011
নোয়াখালীর এওজবালিয়া ইউনিয়নে উন্মুক্ত মঞ্চে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
নোয়াখালীর এওজবালিয়া ইউনিয়নে উন্মুক্ত মঞ্চে ২০১১-১২ অর্থবছরের ৮৫ লাখ ৮০ হাজার ৩৯৮ টাকার বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর সম্মুখে এ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব নুরুল আমিন। পরে বাজেটের উপর উপস্থিত ইউনিয়নবাসীর বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন চেয়ারম্যান মো: শাহজাহান।

Sunday, October 9, 2011
রামগঞ্জে ৩ ইভটিজারকে আটক
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ আজ রোববার বেলা ১টার দিকে পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ৩ ইভটিজারকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে জয়দেবপুর গ্রামের আহম্মেদ উল্যাহর ছেলে জাকির হোসেন(২৩),আঃ মন্নানের ছেলে মাসুদ আলম(২৬) সোলাইমানের ছেলে মনির হোসেন(২৪)।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু
২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ বছর ১০টি বিভাগে ৫৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিভাগসমূহ হলো, ১. কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২. ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ৩. ফার্মেসী, ৪. এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৫. মাইক্রোবায়োলজী, ৬. গণিত, ৭. এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ, ৮. ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, ৯. ইংরেজী এবং ১০. বিজনেস এড্মিনিস্ট্রেশন বিভাগ।
Subscribe to:
Posts (Atom)