বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, May 29, 2011

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গ্রেফতার না করায় সংবাদ সুম্মেলনে জেলা আওয়ামীলীগের ক্ষোভ

রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর 
লক্ষ্মীপুর জেলা সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের আনাগোড়া বৃদ্ধি, ও তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় বিশেষ কিছু হামলা,ভাংচুর,লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে, জেলা আওয়ামীলীগের উদ্যেগে শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সুম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।

সোনালী ধান গোলায় তোলা নিয়ে কৃষক পরিবারে ব্যস্ততা।। নোয়াখালীতে উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে বোরো ধানের বাম্পার ফলন


নোয়াখালীতে চলতি বোরো মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। বাম্পার ফলনে কৃষদের ঘরে ঘরে এখন আনন্দের বন্যা বইছে। ইতিমধ্যে আবাদী জমির ফসলের ৯৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। ধান কেটে মাড়াইয়ের পর সেদ্ধ করে শুকিয়ে ঘরে তোলার কাজে কৃষক পরিবারগুলো এখন ব্যস্ত সময় পার করছে।

Thursday, May 26, 2011

নোয়াখালীতে কারাগারে হাজতীর মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে মো. হামিদ আলী খোরশেদ (৩৫) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।  হামিদ আলী নোয়াখালী পৌর এলাকার ভুলুয়া কলোনির মৃত আবদুর রশীদের ছেলে।
জেল সুপার মাহবুবুল আলম জানান, চুরি ও মাদকের পৃথক তিনটি মামলায় সুধারাম থানা পুলিশ গত ১৮ মে হামিদ আলীকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

চাঁদার দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে জখম- আহত-৪


লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল রোডে ইয়াবা সেবনে প্রতিবাদ করায় ও চাঁদার দাবিতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে কতিপয় নামধারী সন্ত্রাসী। এসময় হামলা বন্ধ করতে আসায় প্রত্যক্ষদর্শীদের মধ্যে ৪জন গুরুতর আহত হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Wednesday, May 25, 2011

হাসিনাকে স্বর্ণপদক দেবে ফ্রান্সের ডফিন বিশ্ববিদ্যালয়


নুর ইসলাম হক- প্যারিস , ফ্রান্স
গণতন্ত্র শক্তিশালীকরণ ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণ পদক দেবে ফ্রান্সের ডফিন বিশ্ববিদ্যালয়। বুধবার প্যারিসে আনুষ্ঠানিকভাবে এ পদক দেওয়া হবে বলে সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বুধ ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফ্রান্স সফর করবেন। প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) সদর দপ্তরে 'লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন' শীর্ষক উচ্চ পর্যায়ের এক প্যানেলে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

Monday, May 23, 2011

রামগঞ্জে নবজাতকের মৃত্যু।। হাসপাতাল ভাংচুর


লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ জনতা-মা ও শিশু হাসপাতালের ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু ঘটনা উত্তেজিত জনতা আজ দুপুরে হাসপাতালে ব্যাপক ভাংচুর করে। এ সময় মিরাজ,ফরিদ পাটোয়ারী নামের দু ব্যক্তি গুরুতর আহত হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নব নিযুক্ত চেয়ারম্যানের সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠিত


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীকে ২৩ মে সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

Sunday, May 22, 2011

নিঝুমদ্বীপে ঘুর্নিঝড়ে ৬০টি কাঁচাঘর বিধ্বস্ত, জোয়ারে ভেসে গেছে গরু-মহিষ সুবর্ণচরে বজ্রপাতে মারা গেছে একব্যক্তি ও পাঁচটি গরু

নোয়াখালীর নিঝুমদ্বীপে রোববার বিকেলে ঘূর্ণিঝড়ে অন্তত ৬০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এসময় জোয়ারের পানিতে ২০টির মতো গরু-মহিষ ভেসে যায়।
নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, বিকেল তিনটার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে মোল্লাগ্রাম, মুন্সিগ্রাম, শতফুল গ্রাম ও আদর্শ গ্রামের অন্তত ৫০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় জোয়ারের তোড়ে ২০টি গরু-মহিষ ভেসে যায়।

নোয়াখালীতে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ী অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হাত-পা বাধা অবস্থায় এক ব্যবসায়ীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। খাসেরহাট বাজারের একটি মার্কেটের পরিত্যক্ত কক্ষ থেকে রোববার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেদওয়ান হোসেন (২৫) চর আমানউল্লা গ্রামের মানু মিয়ার ছেলে।

মেঘনার ভয়াবহ ভাঙন ।। রামগতি ও কমলনগর উপজেলা রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


মেঘনা নদীর ভয়াবহ ভাঙন হাত থেকে রামগতি ও কমলনগর উপজেলাকে রক্ষায়  শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আলোর দিগন্ত ফাউন্ডেশনের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আশরাফ উদ্দিন নিজান, সাবেক এমপি সুপ্রীমকোর্ট সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী,

Saturday, May 21, 2011

নোয়াখালী শহরে বাস চাপায় রিক্সসা চালক নিহত

নোয়াখালী জেলা শহরে বাস চাপায় এক ব্যক্তি নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়। নিহত রহমত উল্যাহ (৪৫) জেলা শহরের মধুপুর এলাকার জাহেদুল হক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাপুর অভিমুখী একটি বাস সকালে বেগমগঞ্জের একলাশপুরের সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে ফেরার সময় মাইজদী বাজারের মডার্ণ হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সাচালক রহমত উল্যাহ নিহত এবং সবুজ ও সেতু নামে দুই যাত্রী আহত হন।

নোয়াখালীতে গনপিটুনিতে দুই ডাকাত নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গনপিটুনিতে দুই ডাকাত নিহত হয়। মুছাপুর ইউনিয়নের থানারহাটে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতেরা হলো: কোম্পানীগঞ্জের চর দিয়ারাবালুয়া গুচ্ছগ্রামের জসিম উদ্দিন ওরফে গালফুলা জসিম (৪০) ও ফেনীর সোনাগাজী উপজেলার চর গোপালগাঁও এলাকার মো. জসিম (৩৫)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসের চালক ইলিয়াসকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় উত্তেজিত জনতা মাইক্রোবাসটি ভাঙচুর করে। মাইক্রোবাস চালকের বাড়ি উপজেলায় দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায়।

Monday, May 16, 2011

লক্ষ্মীপুরে দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থদের মধ্যে সংঘর্ষে আহত ১০

রবিউল ইসলাম খান লক্ষ্মীপুরঃ 
লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের  দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ।এলাকাবাসী সৃত্রে জানা যায়, ঘটনার দিন গতকার রবিবার রাতে হামছাদী ইউনিয়নের   আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ মিয়া তার সমর্থদের নিয়ে উঠান বৈঠক শুরু করলে। এ সময় অপর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মীর শাহআলমসহ তার সমর্থকরা উঠান বৈঠকে  হামলা করলে  উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কমপক্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

Saturday, May 14, 2011

বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চাষীদের ক্ষতিপূরণ দেয়া, ব্যাংক ঋণ মওকুফ সহ ১০ দফা দাবি নোয়াখালী প্রেসক্লাব চত্বরে ঝলক চাষীদের সংবাদ সম্মেলন


নোয়াখালীতে ঝলক ধান চাষীরা এবার নষ্ট ফসল নিয়ে সংবাদ সম্মেলন করলেন। নোয়াখালীর ক্ষতিগ্রস্ত ঝলক চাষী ব্যানারে শুক্রবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাব চত্বরে এই সংবাদ সম্মেলনে বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চাষীদের ক্ষতিপূরণ দেয়া, ব্যাংক ঋণ মওকুফ সহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।

Wednesday, May 11, 2011

সেনবাগ পৌরসভার আওয়ামীলীগের আবু জাফর টিপু মেয়র নির্বাচিত

নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচনেআওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবু জাফর টিপু মেয়র নির্বাচিত
হয়েছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্ণিং
অফিসার বজলুর রহমান তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী দোয়াত কলম প্রতীক নিয়ে আবু জাফর টিপু
পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি টেলিভিশন প্রতীক
নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক বাবুল পেয়েছেন ২ হাজার ৪০০ ভোট।

সেনবাগ পৌরসভায় ভোট গ্রহণ

নোয়াখালীর সেনবাগ পৌরসভায় শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরামহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। রিটার্নিং অফিসার মো. বজলুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনে প্রস্তুতি নেওয়া হয়েছে। পৌরসভার মোট নয়টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলার বাইরে থেকে আসা ৯ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

Monday, May 9, 2011

ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন/ নোয়াখালীতে এম কে আনোয়ার

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার
বলেছেন, দেশ পরিচালনায় আওয়ামীলীগ সরকার গত আড়াই বছরে জনগনকে দেওয়া
একটি ওয়াদাও পুরণ করতে পারেনি। এমনকি শেখ মজিবুর রহমানের খুনিদের বিচারের
রায় কার্যকরের ক্ষেত্রের সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ; সরকার বিদেশ থেকে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামীকেও দেশে এনে রায় কার্যকর করতে পারেনি।

Thursday, May 5, 2011

সেনবাগ পৌরসভায় পুন:নির্বাচন ১১ মে

নোয়াখালীর সেনবাগ পৌরসভায় আগামি ১১ মে বুধবার পুন:নির্বাচন অনুষ্ঠিত হবে।  বেগমগঞ্জ উপজেলা (সেনবাগের উপজেলার দায়িত্বপ্রাপ্ত) নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন বুধবার রাত আটটায় লোকসংবাদ ডটকমকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে প্রেরিত একটি চিঠিতে আগামী ১১ মে সেনবাগ পৌরসভায় মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে পুন:নির্বাচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিটি বুধবার দুপরে আমার হাতে এসে পোঁছে’।

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত


নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাব মিলনায়তনে ‘একুশ শতকের গণমাধ্যম: নতুন বাধা- নতুন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ