বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, April 24, 2011

বীজ কোম্পানী থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি।। নোয়াখালীতে ডিসি অফিসের সামনে নষ্ট হয়ে যাওয়া ধানে আগুন মানববন্ধন \ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি


জমিতে নষ্ট হয়ে যাওয়া ধান এনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছে নোয়াখালীর কৃষক। এ সময় কৃষকরা তাঁদের ফলন বিপর্যয়ের জন্যে বীজ কোম্পানীকে দায়ী করে ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে কৃষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।
ঝলক ধানের ফলন বিপর্যয়ের শিকার নোয়াখালীর কৃষক কৃষাণ-কৃষাণী ব্যানারে রবিবার এ কর্মসুচীর আয়োজন করা হয়।

Saturday, April 23, 2011

নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ছাত্রদের পরীক্ষা বর্জন ।। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ এক সহকারি অধ্যাপক তিন ঘন্টা অবরুদ্ধ

নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্ররা শনিবার মাদ্রসার সকল অভ্যন্তরীন পরীক্ষা বর্জন করে। ছাত্ররা এসময় মাদ্রসার একটি কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসহাক মজুমদার এবং বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. জহিরুল হককে তিনঘন্টা অবরুদ্ধ করে রাখে। সুধারাম থানা পুলিশের মধ্যস্থতায় দুপুর দেড়টার দিকে তাঁদের মুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাময়িক বরখাস্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হকের পূণর্বহালের দাবিতে ছাত্ররা পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে দশটা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এসময় ছাত্ররা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বাংলা বিভাগের সহকারি অধ্যাককে অবরুদ্ধ করে রাখে।

Friday, April 22, 2011

নোয়াখালীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

নোয়াখালী জেলা শহর মাইজদীতে আমেনা খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শহরের হরিনারায়নপুর এলাকায় বুধবার রাতে এই ঘটনা ঘটে।
এ ব্যপারে বৃহস্পতিবার নিহতের বাবা সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের আবদুল মান্নানের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ আমেনার স্বামী জয়নাল আবেদিন সবুজ, শ্বাশুর আবু জাহের এবং শশুড়ি এস এম মাহমুদাকে গ্রেপ্তার করে।

Wednesday, April 20, 2011

নোয়াখালী পৌরসভা ।। মেয়র হিসেবে হারুনের নাম ঘোষনায় বাঁধা নেই

ফল প্রকাশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ গত ১৩ এপ্রিল হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। যার প্রেক্ষিতে বিচারপতি মোঃ জিয়াউল করিম ও এএসএম বশির উল্যাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে তিনটি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষনা ওপর তিন মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়।
এদিকে গত শনিবার পৌরসভার স্থগিত ১৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। ওই ১৪ কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. হারুনুর রশিদ আজাদ (দেয়াল ঘরি প্রতীক) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতু (আনারস প্রতীক) থেকে ৬ হাজার ৩৯১ ভোটে এগিয়ে রয়েছেন।

Monday, April 18, 2011

চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে পুলিশের এএসআই বোরহানের খুনের ঘটনা বাবার মতো পুলিশ বিভাগে চাকরির প্রতি ঝোঁক ছিল বোরহানে


মায়ের সাথে গতকাল শনিবার বোরহানে উদ্দিনের শেষবারের মতো কথা হয়। বাড়ির মুঠোফোনে দুপুর দুইটার দিকে কল করেন তিনি। মা ঠিকমত খেয়েছেন কিনা? তাঁর শরীরস্বাস্থ্য ভালো আছে কিনা? ভাই-বোনসহ বাড়ির অন্যরা একমন আছেন? ইত্যকার নানা বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন তিনি। ওইদিন রাত ৮টার দিকে আকরাম নামের সহকর্মী থেকে গ্রামের বাড়িতে বাবা মা বোরহানের মৃত্যুর খবর জানেন।
    মিরসরাই থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই) বোরহান উদ্দিন(২৮) আসামী গ্রেপ্তার করতে গিয়ে চুরিকাঘাতে মারা যান। পূর্ব হিঙ্গুলি গ্রামে শনিবার রাতে এই ঘটনা ঘটে।

নোয়াখালী পৌরসভা নির্বাচন।। মেয়র পদে হারুনুর রশিদ আজাদের নাম আনুষ্ঠানিক ঘোষনার অপেক্ষায়


নোয়াখালী পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে বিএনপি নেতা  মো. হারুনুর রশিদ আজাদের নাম আনুষ্ঠানিক ঘোষনার অপেক্ষায় রয়েছে।
পৌরসভার স্থগিত ১৪টি কেন্দ্রে গতকাল শনিবার অনুষ্ঠিত ভোটে হারুনুর রশিদ আজাদ (দেয়াল ঘরি প্রতীক) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতু (আনারস প্রতীক) থেকে ৬ হাজার ৩৯১ ভোটে এগিয়ে রয়েছেন। নোয়াখালী পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, ১৪ কেন্দ্রে হারুন পেয়েছেন ১১ হাজার ৫৬৭ ভোট এবং লাতু পেয়েছেন ৫ হাজার ১৭৫ ভোট।

Saturday, April 16, 2011

বিক্ষিপ্ত ঘটনায় পুলিশসহ আহত ১০ জন \ একজনের কারাদণ্ড নোয়াখালী পৌরসভার ১৪ কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন


বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে নোয়াখালী পৌরসভার ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব ঘটনায় পুলিশের এক কনস্টেবলসহ আহত হয়েছে অন্তত ১০ ব্যক্তি। ভোটকেন্দ্রের পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী কয়েক রাউণ্ড ফাঁকা গুলি চালায়। এছাড়া নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে এক যুবককে জেল কারাদণ্ড দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টা থেকে শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা অশান্ত হয়ে ওঠে। সকাল সাড়ে নয়টার দিকে কিছু বহিরাগত পশ্চিম মাইজদী এলাকায় মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ সৃষ্টির চেষ্টা চলায়।

নোয়াখালী পৌরসভার ১৪ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

নোয়াখালী পৌরসভার ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শান্তিপুর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদেরকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। নোয়াখালী পৌরসভার ১৪টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৮১৯ জন।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

Wednesday, April 13, 2011

হাইব্রিড ধান ঝলকের বিপর্যয়ে দিশেহারা কৃষক নোয়াখালীতে সাড়ে ১৬শ হেক্টর জমির ফসল নষ্ট


আবু নাছের মঞ্জু, নোয়াখালী: 
হাইব্রিড ধান ঝলক চাষ করে নোয়াখালীর কয়েক হাজার কৃষক এখন দিশেহারা। জেলার বিস্তীর্ণ ফসলী জমির ঝলক ধান পোক্ত হওয়ার আগেই শীষ শুকিয়ে গেছে। এ অবস্থায় লক্ষ্যমাত্রার চেয়ে নোয়াখালীতে এবার অন্তত চার হাজার মেট্রিক টন বোরো উৎপাদন কম হবে। অন্যদিকে ফসল হারিয়ে কৃষকদের এখন পথে বসার অবস্থা।
কৃষক ও কৃষিবিদদের ভাষ্যমতে, মূলত বীজ বিপর্যয়ের কারনেই এমনটি ঘটেছে। এনার্জি প্যাক এগ্রো লিমিটেড নামের একটি বীজ কোম্পানি চীনের উইনার হাইটেক সিড কোম্পানি উৎপাদিত ঝলক (এগ্রো জি ১) নামের  এই বীজ বাজারজাত করে।

Monday, April 11, 2011

নোয়াখালী শহরে জার্মানীর তেরী রিভলবারসহ যুবক গ্রেফতার

নোয়াখালীতে জার্মানীর তৈরী রিভলবারসহ জাহাঙ্গীর হোসেন ওরপে স্বপন (২৬) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে সুধারাম থানায় মামলা হয়েছে।
ডিবি পুলিশ জেলা শহরের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশের একটি নির্মানাধীন ভবনে রোববার রাতে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করে। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। স্বপন পৌর এলাকার উজ্জলপুর গ্রামের মৃত দুলার মিয়ার ছেলে।

নোয়াখালীতে জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সোমবার জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মমতাজ বেগম (৬০), রুমা আক্তার (২৮), নাছির উদ্দিন (২৫), নুর ইসলাম (৩৮) ও আবদুল মোতালেবকে (৩০) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই গ্রামের আবদুল লতিফ ও নুর ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় সোলার কোম্পানীর আঞ্চলিক ব্যবস্থাপক নিহত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রোববার রাতে ট্রাক্টর চাপায় (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে ।
নিহত হাবিব উল্লাহ আরএসএফ সোলার কোম্পানীর আনঞ্চলিক ব্যবস্থাপক। তিনি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়ার মহাব্বত আলীর ছেলে।

Saturday, April 9, 2011

নোয়াখালী পৌরসভা নির্বাচন ১৭ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ সহ ১০ দাবিতে বিএনপি’র সংবাদ সম্মেলন

নোয়াখালী পৌরসভা নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া ১৭টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহন সহ ১০ দফা দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে জেলা শহর মাইজদীতে এক সংবাদ সমম্মেলনে এই দাবি জানানো হয়।
বিএনপি’র কেন্দ্রীয় যুগ্মহাসচিব ও জেলা শাখার সভাপতি মো. শাহজাহানের বাসায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হচ্ছে: স্থগিত কেন্দ্রগুলোতে নতুন করে ভোট গ্রহনের সময় নির্বাচন কমিশন সচিবালয়ের যেকোন একজন কর্মকর্তাকে রির্টানিং অফিসারের দায়িত্ব দেওয়া, বিগত নির্বাচনে ব্যবহৃত রংয়ের পরিবর্তে নতুন রংয়ের ব্যলট পেপারের ব্যবস্থা করা,

Thursday, April 7, 2011

নোয়াখালীতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন


নোয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এই মানববন্ধনের আয়োজন করে।

নোয়াখালী শহরে নির্মাণাধীন পাঁচতলা ভবন হেলে পড়েছে, বাসিন্দাদের মাঝে আতঙ্ক


নোয়াখালী জেলা শহরের নির্মাণাধীন একটি পাঁচতলা বাড়ি পাশের একটি ভবনের উপর হেলে পড়েছে। এতে ওই দুইটি ভবনসহ আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। খবর পেয়ে বুধবার পুলিশ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শহরের গাজী পাড়ার কানুগাজীর মসজিদ রোডের হেলে পড়া ভবনটির মালিক মোহাম্মদ উল্লা। তিনি ব্যাংক কর্মকর্তা। পৌরসভা থেকে চারতলা ভবনের নকশা অনুমোদন নিয়ে প্রায় দশবছর আগে দুই তলা করেন। বর্তমানে বাকি তিনতলা নির্মাণাধীন কিন্তু মঙ্গলবার থেকে ভবনটি পুর্বপাশের আরেকটি ভবনের দিকে কিছুটা হেলে যায়।

Tuesday, April 5, 2011

নোয়াখালীতে যৌতুকের জন্যে গৃহবধূকে হত্যার অভিযোগ

নোয়াখালীতে যৌতুকের জন্যে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামে গত সোমবার এই ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহত গৃহবধু লিপি আক্তারের বাবা বাদী হয়ে মঙ্গলবার সুধারাম থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আহসান উল্লা পলাশ পলাতক রয়েছে।
লিপির বাবা নোয়ান্নয় ইউনিয়নের সালেহপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম জানান, একই ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের আহসান উল্লার ছেলে পলাশের সাথে ৯৮ সালে লিপির বিয়ে হয়। বিয়ের পর থেকে পলাশ যৌতুকের জন্য লিপিকে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ