বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Thursday, January 20, 2011

শেয়ারবাজারে দরপতনে নোয়াখালীতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ-সমাবেশ


শেয়ার বাজারে অব্যাহত দরপতনের ঘটনায় নোয়াখালীতে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে বিনিয়োগকারীরা। দুপুর ২টার দিকে জেলা শহরের দুইটি ব্রোকার হাউজ আইল্যান্ড সিকিউরিটিজ ও সগির এন্ড কোং থেকে শতাধিক বিনিয়োগকারী বিক্ষোভ মিছিল বের করেন।  মিছিলটি শহর প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন আরিফ হোসেন, নুর আলম চৌধুরী, মোঃ সিরাজ উদ্দিন ও আবদুর রব।

Wednesday, January 19, 2011

নোয়াখালীতে বিএনপির ডাকা হরতাল পালিত

পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখলের প্রতিবাদে বুধবার নোয়াখালীতে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। 
বিএনপি কর্মীরা জেলা শহরের সোনাপুর, দত্তেরহাট, পৌর বাজার, পাঁচ রাস্তার মোড়, বড় সমজিদ মোড় ও মহিলা কলেজ রোডসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অবস্থান করলেও আইনশৃংখলা বাহিনীর কড়া অবস্থান ও টহলের কারনে তারা প্রধান সড়কে পিকেটিং করতে পারেনি। শহরের বেশিরভাগ দোকনপাট এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার সেনবাগ ও কবিরহাটেও স্বতস্পূর্ত হরতাল পালিত হয়েছে।

আওয়ামীলীগের দাবি পরিকল্পিত ঘটনা সেনবাগ বাজারে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই

নোয়াখালীর সেনবাগ বাজারে গত মঙ্গলবার গভীর রাতে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিএনপির কার্যালয়ের কাছাকাছি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরী প্রকাশ বাবুদের মালিকানাধীন দোকান ঘরের সাতটি কক্ষসহ ১১টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেছেন।
আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী দাবি করেছেন, অগ্নিকান্ডের ঘটনাটি পরিকল্পিত। পুড়ে যাওয়া ঘরগুলোর বেশিরভাগ দোকান মালিকও আওয়ামী লীগ সমর্থক। পরিকল্পিতভাবে তাঁদের দলের নেতা ও সমর্থকদের সর্বশান্ত করতে ওই আগুন লাগানো হতে পারে।

নোয়াখালী শহরে হরতাল পালন করছে বিএনপি

নোয়াখালীতে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও পিকেটিয়ের জন্য শহরের আশপাশে অবস্থান নিচ্ছে। তবে শহরের বিভিন্ন স্থানে আইনশৃংখলা বাহিনীর কড়া অবস্থান ও টহলের কারনে তাঁরা প্রধান সড়কে উঠতে পারছেনা। শহরের অধিকাংশ দোকনপাট বন্ধ রয়েছে। যানবাহন চলাচলও একেবারে বন্ধ রয়েছে। এছাড়া জেলার সেনবাগেও স্বতস্পূর্ত হরতাল পালিত হচ্ছে।

নোয়াখালী তিন পৌরসভায় আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী


নোয়াখালীতে তিনটি পৌরসভায় আওয়ামীলীগ এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্থগিত এক কেন্দ্র ছাড়া ঘোষিত ফলাফলে অন্য এক পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে রয়েছেন। 

জেলার সাতটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত সেনবাগ পৌরসভার সবগুলো কেন্দ্র ও নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।

Tuesday, January 18, 2011

সেনবাগের সবগুলো এবং নোয়াখালী পৌরসভার ১৭ কেন্দ্রের ভোট স্থগিত পুন: ভোটের দাবিতে বিএনপির হরতাল \ আওয়ামী লীগের দাবি রিটানিং অফিসারের অপসারণ


আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
কেন্দ্র দখল, হামলা ভাংচুরের ঘটনায় নোয়াখালীর সাতটি পৌরসভার মধ্যে সেনবাগের সবগুলো কেন্দ্রের এবং নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এদিকে নোয়াখালী ও সেনবাগ পৌরসভায় পুন:নির্বাচনের দাবিতে বুধবার পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্ব্বান করেছে বিএনপি। অন্যদিকে বিএনপির প্রার্থীর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগের নোয়াখালী পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসারের অপসারণ দাবি করেছে আওয়ামী লীগ। পরষ্পর বিরোধী অভিযোগে সংবাদ সম্মেলন করেছে  জেলা বিএনপি ও আওয়ামী লীগ।

হাতিয়ায় প্রতিপক্ষের হামলায় দস্যু বাহিনীর ৬ জন নিহত বাড়ি ঘরে আগুন \ অস্ত্র উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরবাশারে সোমবার গভীর রাতে প্রতিপক্ষ বাহিনীর দস্যুরা ৬ জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। এসময় আহত হয় আরো দুইজন। তাদের অবস্থা আশংকাজনক। হামলাকারীরা বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ৬ জনের লাশ, দুটি দেশীয় অস্ত্র ও ৫টি গুলির খোসা উদ্ধার করে। নিহতদের মধ্যে গিয়াস উদ্দিন (৪০), তাঁর ছেলে রায়হান (১২), লিটন (২৮) ও মহিউদ্দিনের (৩০) এই চারজনের পরিচয় পাওয়া গেলেও একজনের দেহ আগুনে পুড়ে যাওয়ায় এবং একজন বহিরাগত হওয়ায় তাদের পারিচয় পাওয়া যায়নি।

নোয়াখালীর সাত পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রশাসন নোয়াখালী, চৌমুহনী, সেনবাগ, চাটখিল, কবিরহাট, বসুরহাট ও হাতিয়া এই সাত পৌরসভার মোট ৮৮ টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪টিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশ সুপার হারুনুর রশীদ হাযারী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণসহ সব কয়টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নোয়াখালী, কবিরহাট ও বসুরহাট পৌরসভায় সেনা সদস্য, চৌমুহনী, চাটখিল ও সেনবাগে বর্ডারগার্ড এবং হাতিয়া পৌরসভায় নৌবাহিনী ও কোষ্টগার্ডের পাশাপাশি পুলিশ, আনসার-বিডিপি সদস্যরা নিয়োজিত রয়েছে।

Monday, January 17, 2011

নোয়াখালী পৌর বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো: শাহজাহানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিএনপির অভিযোগ পৌর নির্বাচনকে প্রভাবিত করতে ওই ধরপাকড় চালানো হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মো: শাহজাহান অভিযোগ করে বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে কোন কারণ ছাড়াই পুলিশ আমাদের নেতাকর্মীদের বাসায় গিয়ে অভিযান চালিয়ে ভীতিকর পরিবেশ তৈরী করেছে।

Sunday, January 16, 2011

নোয়াখালীর সাত পৌরসভার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৪টিই ঝুঁকিপূর্ণ

পৌর নির্বাচনে নোয়াখালীর সাতটি পৌরসভার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ সব কয়টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া চারটি পৌরসভায় ইতিমধ্যে সেনাবাহিনী ও দুইটিতে বিজিবি ও একটিতে নৌবাহিনী ও কোষ্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, জেলার সাতটি পৌরসভার মধ্যে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১০টি, চৌমুহনীর ১৮টির মধ্যে ৬টি, কবিরহাটের ৯টির মধ্যে ৩টি, বসুরহাটের ৯টির মধ্যে ৫টি, হাতিয়ার ৯টির মধ্যে ৭টি এবং সেনবাগ পৌরসভার ৯টির মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং বাকি কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।

নোয়াখালীর সাত পৌরসভায় মেয়র পদে জোট মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই পিছিয়ে নেই বিদ্রোহী প্রার্থীরা

মঙ্গলবারের নির্বাচনে নোয়াখালীর সাত পৌরসভায় মেয়র পদে জোট মহাজোট প্রার্থীদের মধ্যে মর্যদার লড়াইয়ে জয় পরাজয় নির্ধারিত হচ্ছে। প্রার্থীদের শেষ দিনের প্রচারনায় রোববার রাত পর্যন্ত নোয়াখালী, চৌমুহনী, সেনবাগ, চাটখিল, কবিরহাট, বসুরহাট ও হাতিয়ায় পৌরসভা মুখরিত ছিল । প্রচার প্রচারনায় পিছিয়ে নেই আওয়ামীলীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও। আবার দুই জোটের বাইরে তিন পৌরসভায় মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের মাঠ চাড়েননি। এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নোয়াখালী, বসুরহাট ও কবিরহাটে সেনাবাহিনী এবং হাতিয়ায় নৌবাহিনী ও কোষ্টগার্ডের পাশাপাশি সব পৌরসভায় পর্যাপ্ত পুলিশ ও বিজিবি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

মেঘনার ঝাঁকে ঝাঁকে ইলিশ \ জেলেরা মহাখুশি

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। অসময়ে জালেদের জালে আশাতীত ইলিশ ধরা পড়ায় ত৭াদের মধ্যে একই সাথে আনন্দ ও  বিস্ময়ের অন্ত নেই।
হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে আসা জেলেদের সাথে আলাপকালে তাঁরা জানান, সাধারণত শ্রাবন, ভাদ্র ও আর্শ্বিন এই তিন মাস ইলিশের ভরা মৌসুম। বয়ার চরের নুরুল হক মাঝি (৭০) জানান, গত ২০ দিন থেকে হাতিয়ার মেঘনায় গড়ে প্রায় ২/৩ হাজার মন ইলিশ ধরা পড়ছে।

Saturday, January 15, 2011

নোয়াখালীতে চারদলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থীর পথসভা পন্ড আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার-৩

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশী বাধার কারনে নোয়াখালী পৌরসভায় চারদলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ আজাদ নির্ধারিত পথসভা করতে পারেননি। এসময় পুলিশ সভাস্থলের পাশের সড়ক থেকে হারুনের তিন সমর্থককে গ্রেফতার করে। শনিবার বিকেলে জেলা শহরের শহীদ মিনার চত্বরে ওই পথসভার আয়োজন করা হয়েছিল।

Wednesday, January 12, 2011

হাতিয়ায় আওয়ামী লীগের প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ নোয়াখালীর তিন পৌরসভায় জোট মহাজেটের একাধিক প্রার্থী মাঠে

আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
নোয়াখালীর সাতটি পৌরসভার মধ্যে তিনটিতে মেয়র পদে বিদ্রোহী প্রার্থীরাই জোট মহাজোটের প্রার্থীদের জয় পরায়য়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে ভোটারদের আশংকা। ওই তিন পৌরসভায় মহাজোটের অংশীদার জাতীয় পার্টি মেয়র পদে একক প্রার্থী দিয়ে ভোট যুদ্ধে নেমেছে। তিন পৌরসভায় মেয়র পদে বিএনপিরও একজন করে বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। আর হাতিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ। ফলে ১৮ জানুয়ারি নির্বাচনে ওই পৌর সভাগুলোতে নিজ দলের কিংবা জোটের প্রার্থীই জয়-পরাজয়ের কারণ হতে পারে বলে ভোটারদের আশঙ্কা।

হাতিয়া পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার জেলার দুই সহসভাপতিকে শোকজ

দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নোয়াখালীর হাতিয়া পৌরসভায় মেয়র পদ প্রার্থী হওয়ায় এ কে এম ইউছুফকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরী সভায় কেন্দ্রীয় কমিটির কাছে বহিষ্কারের এই সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় দলের সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে জেলা আওয়ামী লীগের দুই সহ-সভাপতি বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লা ও হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীকে কারণ দর্শাণোর সিদ্ধান্ত গৃহীত হয়।

Tuesday, January 11, 2011

দলীয় শৃংখলাভংগের অভিযোগ।। চৌমুহনী পৌরসভার মেয়র পদপ্রার্থী সুমন বিএনপির থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে  চৌমুনহী পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ায় নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সদস্য মঞ্জুরুল আজিম সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে ওই বহিষ্কারের কথা জানানো হয়।

নোয়াখালীতে বড় ভাইকে জবাই করে খুন \ বোন গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে সোমবার বিকেলে বড় ভাইকে জবাই করে খুন করেছে ছোট বোন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে বোনকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মমিনুল হকের ছেলে আমীর হোসেন (২৬) দুপুরের খাবার খেয়ে ঘরের একটি রুমের মধ্যে ঘুমান। ঘুমন্ত অবস্থায় ছোট বোন রোকসানা খাতুন (২০) ধারালো ছোরা দিয়ে তাঁর কলাকেটে ফেললে তিনি মারা যান।

শেয়ারবাজারে দরপতন।। নোয়াখালীতে বিনিয়োগকারীদের বিক্ষোভ-সমাবেশ


শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন এবং ঢাকা ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেয়ায় নোয়াখালীতে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান সড়কে বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এসইসির চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।

নোয়াখালীতে ফটোসাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন


ফটোসাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ রোববার বিকেলে নোয়াখালী জেলা শহরের বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে সমাপ্ত হয়েছে। ইউনিসেফ এর সহায়তায় প্রশিক্ষণটির আয়োজন করে গণমাধ্যম বিষয়ক স্বেচ্চাসেবী সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)। প্রশিক্ষণে শিশু বিষয়ক সংবাদ সংস্থা শিশু প্রকাশের নোয়াখালী ও ফেনী জেলার ২০ জন ক্ষুদে সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

Sunday, January 9, 2011

নোয়াখালীতে শেষ হলো গ্রামীণ জীবিকায়ন মেলা ও কৃষক সমাবেশ


চরাঞ্চলের প্রান্তিক কৃষক ও জীবিকায়ন সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুরে দুই দিনব্যাপী গ্রামীণ জীবিকায়ন মেলা শেষ হল রবিবার। নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস, এ্যকশন এইড ও সোন্দলপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্রান্তিক কৃষক সংগঠন। মেলায় প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করে এবং কৃষির উন্নয়নে তাদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে।

নোয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে রোববার সকালে মানিক (৪০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। মানিক লক্ষ্মীপুর সদর উপজেলার আমানী লক্ষ্মীপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মেদের ছেলে।
জেলা কারা তত্বাবধায়ক মো. সাইদ হোসেন জানান, গত ৭ মাস পূর্বে লক্ষ্মীপুর জেলায় পুলিশের দায়ের করা আইন শৃঙ্খলা ভঙ্গের একটি মামলায় আদালত মানিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল।

নোয়াখালী পৌরসভার কাউন্সিলর প্রার্থীর মৃত্যু

নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অহিদ উদ্দিন রায়হান (৪৫) রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ......রাজেউন)। রায়হান ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বচনে চাঁদ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী. ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

হাতিয়ার মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলের লাশ উদ্ধার। তিন জেলে নিখোঁজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ইঞ্জিন চালিত মাছ ধরার একটি ট্রলার ডুবির পর শনিবার বিকেলে পাঁচ জেলের লাশ উদ্ধার হয়েছে। এরা হচ্ছেন প্রদীপ চন্দ্র দাস (৫০), রতন চন্দ্র দাস (৪৮), রমেশ চন্দ্র দাস (৪৪), জগন্নাথ চন্দ্র দাস (৫১) ও দীনেশ চন্দ্র  দাস (৪০)। এ ঘটনায় এখনো তিন জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত সকল জেলের বাড়ি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের রাজেগাঁও গ্রামে।

Thursday, January 6, 2011

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নোয়াখালীর সোইমুড়ী চৌরাস্তায় গতকাল বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মো: জাবেদ (২৫) নামে একজন নিহত ও অপর দুইজন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের মধ্যে আবদুল মতিনকে (৩০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ও সহিদ উল্লা (৩২)কে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে পল্লী বিদ্যুতের খুটি বোঝাই একটি ট্রাক চৌমুহনীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাইমুড়ী চৌরাস্তায় রাস্তার পাশের দাঁড়ানো একটি হ্যান্ড ট্রাক্টরকে ধাক্কা দেয়। ফলে ট্রাক্টরটি পাশ্ববর্তী একটি রিকশার গ্যারেজে ঢুকে পড়ে।

নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফল ২ জানুয়ারি রবিবার প্রকাশিত হয়েছে। এরআগে ১ জানুয়ারি রাত ১১টায় শিক্ষকবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীর নিকট ফলাফল হস্তান্তর করেন। ভর্তি পরীক্ষায় B গ্রুপে অংশগ্রহণকারী ৬৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১৯ জন। A গ্রুপে ২,৭০১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১,৭২৯ জন। পাশের হার B গ্র“পে ৩৩ শতাংশ এবং A গ্রুপে ৬৪ শতাংশ। বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nstu.edu.bd) এ দেয়া হয়েছে।

সেনবাগে স্কুলছাত্রীদের উত্ত্যক্তকারীর জেল-জরিমানা

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে নোয়াখালীর সেনবাগে ইমাম হোসেন (২০) নামে এক যুবককে জেল জরিমানার দণ্ডাদেশ দিয়েছে  ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন।

Tuesday, January 4, 2011

নোয়াখালীতে বিশ্বকাপ ক্রিকেটের টিকেট কিনতে দীর্ঘ লাইন

নোয়াখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীতে মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতে হয়েছে। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর অংশগ্রহনে বর্ণাঢ্য এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শেষে কেক কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এছাড়া জেলার প্রচীনতম বিদ্যাপীঠ চৌমুহনী সরকারি এস এ কলেজসহ বিভিন্ন উপজেলায়ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ছাত্রলীগ।

Monday, January 3, 2011

প্রতীক বরাদ্দ পেয়ে নোয়াখালীর সাত পৌরসভায় ভোট যুদ্ধে ৩১ মেয়র, ৩’শ কাউন্সিলর ও ৭১ মহিলা কাউন্সিলর প্রার্থী \ সরগরম ছাপাখানা, শুরু হয়েছে মাইকিং

প্রতীক বরাদ্দের সাথে সাথে সরগরম হয়ে উঠেছে নোয়াখালীর পৌর নির্বাচন। জেলার সাত পৌরসভার ৩১ মেয়র ৩’শ সাধারণ আসনের কাউন্সিলর ও ৭১জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রতীক বরাদ্দের পর নিজ নিজ প্রতীক নিয়ে ছুটেছে ভোটারদের দরজায়। একই সাথে পোষ্টার ছাপানোর জন্য সরগরম হয়ে উঠেছে ছাপাখানাগুলো। পাশাপাশি মাইকিংও ছিলো লক্ষনীয়।
নোয়াখালীর সাত পৌরসভার মধ্যে নোয়াখালীর পৌরসভার ৩ মেয়র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্ধি মহজোট প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতু পেয়েছে আনারস এবং চারদলীয় জোট প্রার্থী হারুনুর রশীদ আজাদ পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক।

নোয়াখালীর সাতটি পৌরসভায় মেয়রপদে প্রার্থী ৩০।। ২৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

নোয়াখালীর সাতটি পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার মেয়রপদে ৫৮জন প্রার্থীর মধ্যে গতকাল রোববার ২৮জন প্রার্থী তাঁদের মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে পৌরসভাগুলোতে মেয়রপদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন: নোয়াখালী পৌরসভায় বর্তমান মেয়র হারুনুর রশীদ আজাদ, গোলাম মহিউদ্দিন লাতু, এ কে এম সাইফউদ্দিন সোহান; 

Saturday, January 1, 2011

নোয়াখালীতে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু

নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার থেকে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার থেকে জেলার ৯টি উপজেলার সরকারি ও বেসরকারি ১ হাজার ৭১৪টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে এই কার্যক্রম শুরু করা হয়। বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।

নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনিবার্হী কমিটির দ্বি বার্ষিক (২০১১-২০১২) নির্বাচনে সাইফুল্যাহ কামরুল বিনা প্রতিদ্বন্ধীতা পুনরায় সভাপতি নিবাচিত । এটি.এস দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক

নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যনিবার্হী কমিটির দ্বি বার্ষিক (২০১১-২০১২) নির্বাচনে দিগন্ত টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল বিনা প্রতিদ্বন্ধীতা পুনরায় সভাপতি নিবাচিত হয়েছে।
৩০ ডিসেম্বর রাতে সাংবাদিক ইউনিটির অফিসে দ্বি-বার্ষিক সাধারণ সভায় শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিটির সিনিয়র সদস্য দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি হরলাল ভৌমিক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তাকে সহযোগিতা করেন ইউনিটির সদস্য ও দৈনিক প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রেই সঠিক উত্তর চিহ্নিত! পরীক্ষার্থী ও অভিভাবকদেরদের ক্ষোভ প্রকাশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রেই সঠিক উত্তর চিহ্নিত করে দেওয়ার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে ‘বি’ গ্র“পের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের চারটি সেটের মধ্যে ‘ডি’ সেটের প্রশ্নে ওই অঙ্গতি ধরা পড়ে। এই ঘটনায় পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া একাধিক পরীক্ষার্থী প্রথম আলোকে জানান, ‘বি’ গ্র“পের ‘ডি’ সেটের প্রশ্নপত্রের ২৫-৪১ নম্বর পর্যন্ত ১৭টি প্রশ্নের সঙ্গে সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া ছিল তার মধ্যে যেটি সঠিক উত্তর তাঁও পাশে দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ওই সেটের একটি প্রশ্নপত্র পরীক্ষা করে এর সত্যতা পাওয়া গেছে।

নোয়াখালীতে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় জেলা ছাত্রদলের একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বেলা ১২টায় বিআরডিবি মিলনায়তনে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান আনুষ্ঠানিকভাবে ছাত্রদরের জম্মদিনের কেক কাটেন। এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান সন্ত্রাস, নৈরাজ্য এবং সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ছাদললের নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ