বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Wednesday, November 9, 2011

রামগঞ্জে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গাজীপুর বাজার থেকে হত্যা মামলার আসামী মিজানুর রহমান মিন্টুকে গ্রেফতার পর সন্ত্রাসীরা পুলিশের উপর অর্তকিত হামলা চালিয়ে আজ বুধবার বেলা ২টার দিকে আসামীকে ছিনতাই করে নিয়ে যায়।
  জানা যায়,রামগঞ্জের বহুল আলোচিত মানিক হত্যা মামলার আসামী মিজানুর রহমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় একের পর এক অপরাধ করে যাচ্ছে। গোপন সংবাদ পেয়ে থানার এ,এসআই হুমায়ুন আজাদ সোর্স নিয়ে বেলা ২ টার দিকে গাজীপুর বাজার থেকে গ্রেফতার করে। মুহুর্তের মধ্যে তার ২০/২২ জন ক্যাডার উপস্থিত হয়ে পুলিশের সাথে  টানাহেঁচড়া করে এক পর্যায়ে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়।
এ,এসআই হুমায়ুন আজাদ বলেন,ছিনতাই করে নেওয়া সন্ত্রাসী মহি উদ্দিন,পিয়ারুল,আলম,আবু,রুবেল,বেলাল,জহিরসহ সকল আসামীদের বিরুদ্ধে ব্যবস্থায় নেওয়া হচ্ছে।
 ওসি রেজাউল করিম ভূইয়া  মুঠোফোনে বলেন, ছুটিতে থাকায় প্রয়োজনীয় ব্যবস্থায় নিতে বিলম্ভ হচ্ছে। তবে কর্মরত সকল অফিসারকে ঝটিকা অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার নির্দেশ দিয়েছি। 


  • রবিউল ইসলাম খান
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ