>লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সদর উপজেলার ১৪নং মান্দারী
ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর
রহিম মিজানের সমর্থকেরা প্রতিদ্বন্দী
চেয়ারম্যান
প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহমুদুল করিম
দিপুর নির্বাচনী কাজে ব্যবহৃত সি এনজি
অটোরিকসা ও মাইক ভাংচুরের ঘটনায়
রির্টানিং কর্মকর্তা মোঃ আবদুল মান্নান
মিজানুর
রহিমকে শোকজ ও আজ বুধবার সতর্ক করেন।
জেলা নির্বাচন অফিস সৃত্রে জানা গেছে,
গত ১৩ ই জুন দুপুরে মান্দারীর বাজারের
জাহাঙ্গীর মাইক সার্ভিস নামক দোকানের
সামনে চেয়ারম্যান প্রার্থী মাহামুদুল করিম
দিপুর সমর্থনে একটি সিএনজি
অটোরিকসায় মাইক বাঁধার সময় মিজানুর
রহিমের সমর্থকেরা
হামলা চালিয়ে মাইক ও গাড়ী ভাংচুর গাড়ীর
চালক মোঃ শাহিদকে মারধর করে আহত করে।
এ ব্যাপারে মাহমুদুল করিম দিপু, রির্টানিং
কর্মকর্তা বরাবর অভিযোগ করলে তিনি
তাৎক্ষনিক ঘটনারস্থল পরিদর্শন করেন।এ সময়
জাহাঙ্গীর মাইক সার্ভিসের মালিক জাহাঙ্গীর ও
গাড়ীর চালক মোঃ শাহিদ সহ একাধিক
প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতার বিবরণ দেন ।্
এ ব্যাপারে রির্টানিং কর্মকর্তা আবদুল
মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি
জানান, আমি তদন্ত কালে ঘটনার সত্যতা
পেয়েছি।এ কারনে প্রার্থীকে নির্বাচনী
আচরণ
বিধি লংগণের অভিযোগে সতর্ক করে
দিয়েছি।এবং এর অনুলিপি লক্ষ্মীপুর থানাকে
প্রেরণ
করেছি।
লক্ষ্মীপুর থানার ওসি মোঃ গোলাম সারওয়ার বলেন,
এস আই আবদুর রব ঘটনার তদন্ত করে
প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
রবিউল ইসলাম খান,
লক্ষ্মীপুর প্রতিনিধি
Wednesday, June 15, 2011
Browse » Home » » লক্ষ্মীপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানকে শোকজ ও সতর্ক