বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Saturday, May 21, 2011

নোয়াখালী শহরে বাস চাপায় রিক্সসা চালক নিহত

নোয়াখালী জেলা শহরে বাস চাপায় এক ব্যক্তি নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়। নিহত রহমত উল্যাহ (৪৫) জেলা শহরের মধুপুর এলাকার জাহেদুল হক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাপুর অভিমুখী একটি বাস সকালে বেগমগঞ্জের একলাশপুরের সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে ফেরার সময় মাইজদী বাজারের মডার্ণ হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সাচালক রহমত উল্যাহ নিহত এবং সবুজ ও সেতু নামে দুই যাত্রী আহত হন।
আহতদেরকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানা পুলিশের শহর উপ-পরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা হয়েছে।


  • আবু নাছের মঞ্জু
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ