বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Saturday, March 12, 2011

চাটখিল উপজেলা সদরে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাঁই

নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
খবর পেয়ে রামগঞ্জ, চৌমুহনী এবং জেলা সদর মাইজদী থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
দমকল বাহিনীর ভাষ্যমতে অগ্নিকান্ডে ক্ষতির পরিমান কোটি টাকার মতো হবে। তবে স্থানীয় ব্যবসায়ীদের মতে ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে ধারনা করছে দমকল বাহিনী।
চাটখিল বাজারের ব্যবসায়ী দিদারুল আলম জানান, কোনকিছু বুঝে উঠার আগে খুবভোরে আগুনে বাজারের বৈদ্যুতিক সামগ্রী, মুদি, কসমেটিকস সহ ১৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

বাহিনীর মাইজদী ইউনিটের ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে লক্ষীপর জেলার রামগঞ্জ এবং বেগমগঞ্জের চৌমুহনী ইউনিটসহ দমকল বাহিনীর তিনটি ঘটনাস্থলে যায়। একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন ভোর সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রনে আসে।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ