বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Thursday, February 17, 2011

বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধন উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি


বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। এগিয়ে যাও বাংলাদেশ- এ স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাদ্যযন্ত্রের তালে বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনায় অংশগ্রহণকারীদের নানা স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।
এটিএন ইভেন্টস আয়োজিত র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফুয়াদ হোসেন, রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতিককর্মী, যুব রেড ক্রিসেন্ট, শিক্ষক, ছাত্রছাত্রী-সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ