নোয়াখালীতে যথাযথ মর্যাদায় অমর একুশে পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক বেলাল উদ্দিন, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী, জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক -সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি ভবন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফিরাত কামণা করে বিশেষ মোনাজাত, অমর একুশে চেতনা প্রেক্ষিত-২০১১ বিষয়ে আলোচনা, ৩ দিনব্যাপি বইমেলা ও শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Tuesday, February 22, 2011
Browse » Home »
চলতি সংবাদ
» নোয়াখালীতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত