বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Tuesday, January 11, 2011

শেয়ারবাজারে দরপতন।। নোয়াখালীতে বিনিয়োগকারীদের বিক্ষোভ-সমাবেশ


শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন এবং ঢাকা ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেয়ায় নোয়াখালীতে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান সড়কে বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এসইসির চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।
দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীর দুটি ব্রোকারেজ হাউজ থেকে বিনিয়োগকারীরা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে। একই সময় জেলার প্রধান বানিজ্যিক শহর চৌমুহনীর চারটি ব্রোাকর হাউজ থেকে বিনিয়োগকারীরা বের হয়ে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এসইসির চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে নানা শ্লোগান দেন। বিক্ষোভ চলাকালে সেখানে বিপুল পরিমান পুলিশ মোতায়েন থাকায় কোন সহিংস ঘটনা ঘটেনি।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ