বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Wednesday, January 12, 2011

হাতিয়া পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার জেলার দুই সহসভাপতিকে শোকজ

দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নোয়াখালীর হাতিয়া পৌরসভায় মেয়র পদ প্রার্থী হওয়ায় এ কে এম ইউছুফকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরী সভায় কেন্দ্রীয় কমিটির কাছে বহিষ্কারের এই সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় দলের সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে জেলা আওয়ামী লীগের দুই সহ-সভাপতি বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লা ও হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীকে কারণ দর্শাণোর সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিম মঙ্গলবার মেয়র প্রার্থী ইউছুফকে বহিষ্কার ও দুই সহসভাপতিকে কারণ দর্শাণোর কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য; আওয়ামী লীগের পক্ষ থেকে হাতিয়া পৌরসভায় এ্যাডভোকেট ছাইফ উদ্দিন ও চৌমুহনী পৌরসভায় মামুনুর রশীদ কিরণকে মেয়র পদে দলীয় সমর্থন দেওয়া হয়।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ