বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, January 9, 2011

হাতিয়ার মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলের লাশ উদ্ধার। তিন জেলে নিখোঁজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ইঞ্জিন চালিত মাছ ধরার একটি ট্রলার ডুবির পর শনিবার বিকেলে পাঁচ জেলের লাশ উদ্ধার হয়েছে। এরা হচ্ছেন প্রদীপ চন্দ্র দাস (৫০), রতন চন্দ্র দাস (৪৮), রমেশ চন্দ্র দাস (৪৪), জগন্নাথ চন্দ্র দাস (৫১) ও দীনেশ চন্দ্র  দাস (৪০)। এ ঘটনায় এখনো তিন জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত সকল জেলের বাড়ি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের রাজেগাঁও গ্রামে।
ডুবে যাওয়া ট্রলার থেকে সাঁতরে তীরে আসা জেলে হিলটন চন্দ্র দাস (৪৮), নিতাই চন্দ্র দাস (৫২) ও টংকেশ্বর (৩৫) জানান, হাতিয়ার নলচিরা ঘাট থেকে ১১জন মাঝি মাল্লা নিয়ে বৃহ¯প্রতিবার রাতে ইঞ্জিন চালিত ট্রলারটি মাছ ধরার জন্য মেঘটার উদ্দেশ্যে রওয়ানা হলে ঠেংগার চরের অদূরে ডুবে যায়। তাঁরা জানান,  এখনো তিনজন জেলের কোন খোঁজ পাওয়া যায়নি।

সহকারি পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল আফম নিজাম উদ্দিন জানান, শনিবার স্থানীয় জেলেরা ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলের লাশ উদ্ধার করে হাতিয়া থানায় খবর দেয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ