বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Thursday, October 28, 2010

নোয়াখালীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশন

নোয়াখালীতে জম্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জার্মান-বাংলাদেশ ক্ল্যাফট্ প্রজেক্টের পক্ষ থেকে এই মহতী উদ্যোগটি নেওয়া হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, নোয়াখালী জেলা শহর মাইজদীর উডল্যাণ্ড হসপিটাল এণ্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সে গত মঙ্গল ও বুধবার আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জম্মগত ঠোঁটকাটা ১২ জন রোগীর এবং তালুকাটা ৩ জন রোগীর শরীরে সফল অস্ত্রপচার সম্পন্ন করা হয়। রোগীদের মধ্যে একজন নারী,  দুইজন পুরুষ ও ১২ জন শিশু রয়েছে। একই সময় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আরো ৪৫ জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোয়াখালীতে নানা কর্মসূতির মধ্যদিয়ে বুধবার জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিকেলে নোয়াখালী টাউন হলে জেলা এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা যুব দলের সভাপতি মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সুধারাম থানা বিএনপি’র সভাপতি এডভোকেট আবদুর রহমান, শহর বিএনপি’র সাধারন সম্পাদক আবু নাছের, জেলা যুবদলেরর সাধারন সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, অধ্যাপক লিয়াকত আলী খান, ভিপি জসিম উদ্দিন, আবদুল করিম মুক্তা।

Wednesday, October 27, 2010

নোয়াখালীতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে দুস্থ্য নারীদের স্বালম্ভি করে তোলার উদ্যোগ



নোয়াখালীর সেনবাগে গ্রামের দুস্থ্য নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে স্বালম্ভি করে তোলার উদ্যোগ নিয়েছে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। কোন রকম সরকারি সাহায্য সহযোগীতা ছাড়াই ব্যতিক্রমধর্মী এ উদ্যোগকে এগিয়ে নিতে ইউনিয়ন পরিষদের পাশে দাঁড়িয়েছেন এলাকার বিত্তবানরা।
ইতোমধ্যে ইউনিয়নের ৩৮০ জন সহায় সম্ভলহীন দুস্থ্য নারীকে তিন মাসব্যাপী চারটি ব্যাচে সেলাই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ্য করে তোলা হয়েছে। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম গত সোমবার সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত এসব দুস্থ্য নারীর মাঝে সনদপত্র এবং ১০ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করেন।

Monday, October 25, 2010

নোয়াখালী পুলিশী বাধায় বিক্ষোভ করতে পারেনি বিএনপি


পুলিশী বাধায় রোববার নোয়াখালী জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করতে পারেনি বিএনপি। সমাবেশও করতে হয়েছে সংক্ষিপ্ত। বিএনপি নেতাদের অভিযোগ বিনা কারণে পুলিশ কর্মসূচির শুরুর পূর্ব মুহুর্তে অনুষ্ঠানস্থল থেকে তাদের চেয়ার টেবিল ছিনিয়ে নিয়ে যায়। সুধারাম থানা বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুব আলমগীর আলো জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের উদ্দেশ্যে বিকেল ৪টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌর বাজারের সামনে জড়ো হওয়ার এক পর্যায়ে পুলিশ তাদের কর্মসূচি পালন না করে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এতে রাজি না হওয়ায় এক পর্যায়ে পুলিশ সমাবেশস্থ থেকে চেয়ার ছিনিয়ে নিয়ে যায় এবং মাইক লাগাতে বাধা দেয়।

Friday, October 22, 2010

ঘূর্ণিঝড় ‘গিরি’ অগ্রসর হচ্ছে এ তথ্য জানে না নোয়াখালীর দুর্গম চরাঞ্চল ও দ্বীপ এলাকার লোকজন

উপকূলীয় অঞ্চলের দিকে ঘূর্ণিঝড় ‘গিরি’ অগ্রসর হচ্ছে, এ তথ্য জানেনা নোয়াখালীর উপকূলীয় দুর্গম চরাঞ্চল ও দ্বীপ এলাকার লোকজন। দ্বীপ উপজেলা হাতিয়া শহর ওছখালীতে মাইকিং করে সতর্ক বার্তা প্রচার করা হলেও নিঝুমদ্বীপ, বয়ারচর, নলেরচর, ক্যারিংচর, ঢালচর, দমারচর, নঙ্গলীয়ার চরসহ দিুর্গম চরাঞ্চল ও দ্বীপের লোকজন এ  সম্পর্কে কিছুই জানেনা। শুক্রবার দিনভর চরাঞ্চলের সাধারণ ভূমিহীন ও প্রশাসনিক এলাকার মেম্বারদের সাথে আলাপকালে তথ্য পাওয়া যায়।

‘ধানের ছড়া লাল হয়ে উঠতেই লাল হয়ে উঠে দস্যুদের চোখ’ ।। ধান কাটার মওসুমে নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে দখল পাল্টা দখলের খেলায় মেতে উঠে দস্যু বাহিনী


আবু নাছের মঞ্জ, নোয়াখালী: 
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতয়ার চরাঞ্চলে ধান কাটার মওসুমে চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে দখল পাল্টা দখলের খেলায় মেতে উঠছে বিভিন্ন দস্যু বাহিনী। গত কয়েক বছর থেকে দস্যু বাহিনীর চর দখলের খেলায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছে এসব এলাকায় বসবাসরত ২০ হাজার পরিবার। গত কয়েক দিনে দস্যু বাহিনীর দখল পাল্টা দখলের খেলায় চরগুলোতে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে র‌্যাবের ক্রসফায়ারে নিহত বনদস্যু বাশার মাঝির স্থলাভিষিক্ত নাসির কমাণ্ডারের নেতৃত্বাধীন বাহিনী।

Tuesday, October 19, 2010

নোয়াখালীতে সওজ’র সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ।। নিন্মমানের উপকরণ ব্যবহার ও যথাযত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না


নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ি সড়কের কার্পেটিংয়ের কাজে যথাযত প্রক্রিয়া অনুসরণ না করে নিন্মমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে অল্পদিনেই সড়কটি আবার চলাচলে অনুপযোগী হয়ে যেতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনই আশংকা দেখা দিয়েছে। গত ২০০৮ সালের আগষ্ট মাসে এডিবির অর্থায়নে ওই সড়কটির নির্মাণকাজ শুরু হয়। সরেজমিনে সড়কটির কানকিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, ইট-বালির খোয়া রোলার মেশিন দিয়ে ভালভাবে না বসিয়ে তাঁর ওপরই পাথর দিয়ে কার্পেটিং করা হচ্ছে। ইটবালির খোয়ার ওপর তৈল ও বিটুমিনের আস্তর একদিন আগে দেওয়ার কথা থাকলেও এক্ষেত্রে তা মানা হচ্ছে না।

হাতিয়ার চরাঞ্চলে দস্যু বাহিনীর বিরুদ্ধে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান চলছে

আবু নাছের মঞ্জু, নোয়াখালী: 
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন দস্যু বাহিনীর বিরুদ্ধে সোমবার সকাল থেকে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ অভিযানে এআইজি মুকবুল হোসেনের নেতৃত্বে  পুলিশের দুইশ এবং মেজর আবদুর রহমানের নেতৃত্বে র‌্যাবের ৪০ জন সদস্য কাজ করছেন। এছাড়া গত কয়েক দিন ধরে চরাঞ্চলে বন দসুদের নিয়ে মিডিয়ায় পরিবেশিত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ, র‌্যাব, এনএসআই ও ডিজিএফআই’র পৃথক পৃথক তদন্ত দল কাছ করছে বলেও তিনি জানান।
এরআগে চারটি টিমে শতাধিক পুলিশ নিয়ে শনিবার থেকে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রশিদ, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আ.ফ.ম নিজাম উদ্দিন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা জহিরুল ইসলাম ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম চরাঞ্চলে অবস্থান করছেন।

আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস নোয়াখালীতে যুবকদের বর্ণাঢ্য সাইকেল র‌্যালি


আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে দারিদ্র্য থেকে মুক্তির জন্য মর্যাদাসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টির দাবিতে নোয়াখালীতে গতকাল সোমবার নোয়াখালী এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। যুবকরা দারিদ্র্যকে রুখে দাঁড়ানোর আহব্বান জানিয়ে বুকে ও পিঠে বিভিন্ন শ্লোগান নিয়ে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে সাইকেল শোভাযাত্রাটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তা নোয়াখালী শিল্পকলা মিলনায়তনে এসে সমাপ্ত হয়। উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান ও সুপ্র নোয়াখালী এ র‌্যালিটি আয়োজন করে।

Friday, October 15, 2010

কেউ কথা রাখেনি.......... শিশুপার্কের আশ্বাস ফাঁকা বুলি পৌর উদ্যানটি গোচারণ ভূমি!


আশ্বাসের বাণী শুনিয়ে আসছেন এমপি, মন্ত্রী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত। কিন্তু কথা রাখেনটি কেউই। সুনিল গঙ্গপাধ্যায়ের কবিতায় কেউ কথা না রাখার ৩৩ বছর নয়; তারও অনেক বেশি সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্টদের আশ্বাস অনুযায়ী নোয়াখালীতে একটি শিশুপার্ক গড়ে উঠেনি। অন্যদিকে প্রয়োজনীয় উদ্যোগ ও সংস্কারের অভাবে জেলা শহরের একমাত্র পৌর উদ্যানটিও এখন পরিত্যাক্ত হয়ে আছে।

নোয়াখালীতে সরকারি সম্পত্তি উদ্ধারে সহযোগীতা করায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা


নোয়াখালীতে সরকারি সম্পত্তি উদ্ধারে সহযোগীতা করায় সন্ত্রসী হামলার শিকার হয়েছেন মাহবুবু হক মিয়া নামে এক ব্যবসায়ী। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে।  এলাকাবাসী ও মামলার বিবরনে জানাযায়, কবিরহাট উপজেলার পূর্ব লামচি লেদু কোম্পানীর বাজারটি দীর্ঘদিন থেকে সরকারিভাবে বাৎসরিক ডাক দেয়া হয়ে আসছে। কিন্তু কাগজপত্রে বাজারটিতে সরকারি মালিকানা স্বত্ত্ব না থাকায় বাজারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বাজারটিতে রবি ও বৃহস্পতিবার হাট বসলেও কাঁচা তরকারি ও মাছ বিক্রেতাদের জন্য নির্ধারিত কোন সেড থাকায় তারা বাজারের যত্রতত্র মালামাল নিয়ে বিক্রিতে বসে পড়েন। এতেকরে হাটের দিন বাজারে জনভোগান্তি অন্ত থাকেনা। স্থানীয় ব্যবসায়ী মাহমুদুল হক বিষয়টি লিখিত আবেদনের মাধ্যমে জেলা প্রশাসনের নজরে দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজারটির ফেরীফেরী নক্সা প্রণয়নের উদ্যোগ নেয়।

নোয়াখালীতে মেশিন রিডএবল পাসপোর্ট কার্যক্রম শুরু

নোয়াখালীতে বহু প্রতিক্ষিত মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব আব্দুস সোবহান শিকদার বুধবার দুপুরের বেগমগঞ্জ উপজেলার গাবুয়ায় অবস্থিত নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ পিপিএম, এমআরপি-এমআরডি প্রকল্পের পরিচালক মেজর জেনারেল কেফায়েত উল্যাহ, পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী, নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক আবু সাঈদ।

যায়যায়দিনের বিরুদ্ধে মামলা নোয়াখালীতে প্রতিবাদ সভা ও নিন্দা

দৈনিক যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ, প্রকাশক আবুল হাসান মো. আল-ফারুক ও ভ্রাম্যমান প্রতিনিধির বিরুদ্ধে গত রোববার চাঁপাইনবাবগঞ্জ আদালতে সংসদ সদস্য ওদুদ আলীর মামলা দায়েরের ঘটনায় নোয়াখালীতে প্রতিবাদ সভা ও বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়েছে।
বুধবার সকালে জেলা শহরের সাপ্তাহিক নয়াসংবাদ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু।

Monday, October 11, 2010

নোয়াখালীতে আদালতের এজলাসে বিচারককে লক্ষ্য করে সাজাপ্রাপ্ত আসামীর জুতা নিক্ষেপ

 নোয়াখালীতে সোমবার সাজাপ্রাপ্ত এক আসামী আদালতের এজলাসে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। বেলা ১২টার দিকে নোয়াখালীর বিশেষ ট্রাইবুনালের বিচারক ও তৃতীয় যুগ্ম জেলা দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালত একটি আগ্নেয়াস্ত্র মামলায় রায় ঘোষনার পরপরই আলাউদ্দিন নামে এক দণ্ডিত আসামী এ ঘটনা ঘটায়।

নোয়াখালীতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যা।। এবারও অনাবাদি সাড়ে ৪৩ হাজার হেক্টর জমি।। আবাদী হলে আসতো সোয়ালাখ টন ধান


আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতাই এখন নোয়াখালীর প্রকৃতি ও জনজীবনের জন্য প্রধান হুমকি হিসেবে দেখা দিয়েছে। দীর্ঘ চার দশকেও জলের যন্ত্রণা থেকে মুক্তি পায়নি নোয়াখালীর মানুষ। খাল দখল ও ভরাট, প্রয়োজন মতো খাল খনন ও পরিষ্কার না করা, মাছ চাষের জন্য খালে বাধ তৈরি এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দিন দিন আরো প্রকট আকার ধারন করছে। জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ছে। সেই সাথে পরিবেশ প্রতিবেশেরও বিপর্যয় দেখা দিয়েছে।

উপকূলীয় অঞ্চলে নিন্মচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাস হাতিয়ায় আরো একটি লাশ উদ্ধার।। মৃতের সংখ্যা পাঁচ

গত বৃহস্পতিবার ও শুক্রবারের জলোচ্ছাসে নোয়াখালীর হাতিয়া উপজেলায় তাপস চন্দ্র শীল (১৮) নামে নিখোঁজ আরো একজনের লাশ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার কেরিংচরের পশ্চিম আদর্শ গ্রামের ঝোপের মধ্যে থেকে স্থানীয় লোকজন তাপসের লাশ উদ্ধার করে।
এনিয়ে জলোচ্ছাসে হাতিয়ায় ৫ জনের মৃতের খবর নিশ্চিত করেছে প্রশাসন। মৃত অপর ৪ জন হলেন- জাহাজমারা উউনিয়নের বিরবিরি এলাকার মোঃ জহির (১২), কেরিংচরের পুর্ব মজলিশ পুরের মোঃ শেখ ফরিদ (৩), নলের চরের পুর্বআদর্শ গ্রামের পারভিন আক্তার (২বছর ৬মাস) ও নিঝুম দ্বীপের সুর্যোদয় কলোনীর তানিয়া আক্তার (৩)।  হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশীদ ৫ জনের মুত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

জলবায়ু বিপর্যয় থেকে উপকূলীয় দুর্গতদের বাঁচানোর দাবি।। নোয়াখালীতে জলবায়ু ন্যায্যতার দাবিতে ব্যতিক্রমধর্মী মানববন্ধন


জলবায়ু ন্যায্যতার দাবিতে নিজেদের বুকে ও পিঠে বিভিন্ন স্লোগান লিখে রোববার নোয়াখালীতে তরুণরা ব্যতিক্রমধর্মী মানববন্ধন করে। কার্বন নির্গমন কমাও, দুর্গতদের ক্ষতিপূরণ দাও, পরিবেশবান্ধব প্রযুক্তি দাও, নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা দাও, অতিরিক্ত গাড়ি ব্যবহার বন্ধ করো, জীবাস্ম জ্বালানি ব্যবহার কমাও, ভোগ হার হ্রাস করো, দরিদ্র দেশে বর্জ্য প্রেরণ বন্ধ করো, জলবায়ু উদ্বাস্তুদের উন্নত দেশে অভিবাসনের অধিকার দাও ও আর আলোচনা নয়, এখন কাজ করো এ ১০টি দাবি নিয়ে দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)-এর সহযোগিতায় হিউম্যানিটিওয়াচ ও পাটিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এ মানববন্ধনের আয়োজন করে।

Saturday, October 9, 2010

নোয়াখালীতে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা


অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালা শনিবার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সমিতি কুয়েত’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সাহাব উদ্দিন।

নোয়াখালীর উপকূলীয় এলাকায় সীমাহীন জনদুর্ভোগ জেলা শহরে হাটু পানি ।। অপর্যাপ্ত এাণ তৎপরতা


বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপ সরে গেলেও নোয়াখালীর উপকূলীয় এলাকায় জনদুর্ভোগ এখনো কমেনি। জলচ্ছাস ও অতিবৃষ্টিতে জেলা শহর মাইজদী ছাড়াও হাতিয়া, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলার বেশিরভাগ এলাকা এখনো জলমগ্ন হয়ে আছে। সবচেয়ে বেশী ক্ষতির মুখে পড়েছে দ্বীপ উপজেলা হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর। দুর্গত এলাকায় এখনো সরকারি বেসরকারিভাবে পর্যাপ্ত এাণ সামগ্রী পৌঁছেনি। অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনচলাচলে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।

আহত ২০।। ২০ হাজার গরু মহিষ ও অসংখ্য হরিন ভেসে গেছে, জেলা শহরে হাটু পানি।। টর্নেডোর আঘাত, জোয়ারের পানি বৃদ্ধি ও ভারি বর্ষণে নোয়াখালীর জনজীবনে দুর্ভোগ

আবু নাছের মঞ্জু, নোয়াখালী: 
টর্নেডোর আঘাত, জোয়ারের পানি বৃদ্ধি ও ভারি বর্ষণে শুক্রবার দিনভর নোয়াখালীর জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। উপক’লীয় হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালা উপড়ে পড়া ও ফসলী জমি  তলিয়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়-ক্ষতিরতির খবর পাওয়া গেছে। কাঁচাঘর বাড়ি ধ্বসে পড়ে কোম্পানীগঞ্জ নারী ও শিশুসহ ২০জন আহত হয়েছে। জোয়ারের তোড়ে হাতিয়ার বিভিন্ন চরের ২০ হাজার গরু মহিষ ও বনের হরিন ভেসে গেছে। মধ্য রাতের জোয়ারে পানি আরো বৃদ্ধি পেয়ে নদী সংগ্লন চর এলাকায় প্রানহানির আশংকা করা হচ্ছে।

Tuesday, October 5, 2010

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র, মাদক ও চেক জালিয়াতির মামলায় ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নোয়াখালী জেলা ও দায়রা জজ সা.কা.ম আনিছুর রহমান খানের আদালত গতকাল সোমবার নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র, মাদক ও চেক জালিয়াতির পৃথক তিনটি মামলায় ৫ জনকে অভিযুক্ত করে যথাক্রমে ১০ বছর, ২ বছর ও ১ বছর মেয়াদে সশ্রম কারাদণ্ডে দন্ডিত ও জরিমানাসহ অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানাযায়, আগ্নেয়াস্ত্র মামলায় আসামী রিকশা বেলাল, তার বোন রিনা আক্তার বৃষ্টি ও অপর সহযোগী রিপনকে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

Monday, October 4, 2010

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ


কামাল হোসেন মাসুদ

শারীরিক শাস্তি বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি বলে, এ প্রতিবাদ্ধ নিয়ে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গন হতে নোয়াখালী শিশু একাডেমী শিশু সমাবেশ ও র‌্যালীর মধ্য দিয়ে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার’ সাপ্তাহ ২০১০ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সিরাজুর ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাকাওয়া হোসেন, এন.ডি.সি. রাজিব কুমার রায়ম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানা।

Sunday, October 3, 2010

নোয়াখালীতে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ অবনতি ।। সেপ্টেম্বর মাসে হত্যা ৯, আত্মহত্যা ৩, হত্যা চেষ্টা ৭ ও সন্ত্রাসী হামলা ১০ টি

চলতি বছরের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে নোয়াখালীতে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। সেপ্টেম্বর মাসে নোয়াখালীতে ৫৩ টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে হত্যা, আত্মহত্যা, হত্যাচেষ্টা, সন্ত্রাসীহামলা, রাজনৈতিক সহিংসতা, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, অপহরণ, দস্যুতার মত ঘটনা। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬০ জন লোক। যার মধ্যে ১৩০ জন পুরুষ, ২৪ জন নারী ও ৬ টি শিশু। জেলার সদর উপজেলায় সর্বাধিক (১১টি) মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়াও সেনবাগে ৯ টি, চাটখিলে ও বেগমগঞ্জে ৭ টি, কোম্পানীগঞ্জে ৬ টি, সুবর্ণচর ও সোনাইমুড়ীতে ৪ টি, হাতিয়ায় ৩ টি এবং কবিরহাট উপজেলায় ২ টি করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

Saturday, October 2, 2010

অহিংস নীতির প্রতিকৃতি গান্ধী আশ্রম ও গান্ধী স্মৃতি যাদুঘর



আবু নাছের মঞ্জু: 
২ অক্টোবর অহিংস নীতির অন্যতম পুরোধা মহাম্মা মোহনদাস করম চাঁদ গান্ধীর ১৪০ তম জম্ম দিন। ১৮৬৯ সালের এদিন ভারতের গুজরাট প্রদেশের পৌর বন্দরে তিনি জন্ম গ্রহণ করে। ২০০৭ সাল থেকে জাতিসংঘের ঘোষণার মধ্যদিয়ে দিনটি বিশ্বব্যাপী অহিংস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমৃত্যু গান্ধী মানুষের মাঝে শান্তি ও অহিংসার বাণী প্রচার করতে দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ির গুলিতে তাঁর দেহাবসান হয়। হিংসার বুলেটে গান্ধীর দেহাবসান হলেও তাঁর জীবনাদর্শ ও অহিংসার বাণী চীর অম্লান হয়ে আছে প্রজম্ম প্রজমান্তরে। দেশে দেশে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান গান্ধীর শান্তি ও অহিংসার বাণীর ফেরি করে চলছে। নোয়াখালীর নিভৃত গাঁয়ের গান্ধী আশ্রম ট্রাষ্ট তেমনি একটি প্রতিষ্ঠান।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ