বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, September 19, 2010

নোয়াখালীতে দারিদ্র বিরোধী মানববন্ধন ও সমাবেশ


দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে গতকাল শনিবার নোয়াখালীতে সমাবেশ ও মানববব্ধন কর্মসূচী পালিত হয়।
“সবাই মিলে তুলি আওয়াজ, চাই দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ” সম্বলিত ব্যানার নিয়ে সকাল ১০ টায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে ভূমিহীন কৃষক-কৃষাণী, তৃণমূল সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এনআরডিএস ও পিপলস ফোরাম অন এমডিজি’স আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এনআরডিএস এর প্রশাসনিক কর্মকর্তা অমল কৃষ্ণ অধিকারী, কৃষক নেতা বেচু মিয়া, মফিজ উল্যাহ, এডভোকেট গোলাম আকবর, এডভোকেট কল্পনা রাণী। এরপর ঘন্টাব্যাপী মানববন্ধন রচনা করা হয়। এ সময় উদিচী শিল্পী গোষ্ঠি গণসংগীত পরিবেশন করে।

শোক সংবাদ-আলহাজ্ব লুৎফুনেসা খাঁন

দৈনিক ডেসটিনির নোয়াখালী প্রতিনিধি ও দৈনিক সফল বার্তার সম্পাদক লিয়াকত আলী খাঁনের মাতা আলহাজ্ব লুৎফুনেসা খাঁন (৯০) শুক্রবার সকাল ৬টায় জেলা শহরের লক্ষীনারায়নপুরস্থ খান ভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি......রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর লক্ষীনারায়নপুর মসজিদের সামনে জানাজা শেষে মাষ্টারপাড়া মসজিদ সংগ্লন কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

নোয়াখালীতে ভারি বর্ষন নোবিপ্রবির বেড়িবাধ ভেঙ্গে মৎস্য খামার ও ফসলের ব্যাপক ক্ষতি

 গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ভারি বর্ষনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধা দেখা দেয়। রাতের ভারি বর্ষনের কারনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য খামারের বেড়িবাধ ভেঙ্গে যায়। এতে নোবিপ্রবি’র নিজস্ব খামার সহ আশপাশের আরো অন্তত ৮টি মৎস্য খামার ও ২০ একর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়।
স্থানীরা জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে হঠাৎ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য খামারের বেড়িবাধ ভেঙ্গে গেলে মুহুর্তের মধ্যে আশপাশের আরো খামার ও জমির ফসলী জমিগুলি ৪ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে করে খামারগুলির কয়েক লাখ টাকার মাছ ভেসে যায়।

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন সেনবাগের আহম্মদপুর গ্রামের স্কুলছাত্র আরমান হোসেন (১৭) ও সোনাইমুড়ীর বানুয়াই গ্রামের মোঃ পারভেজ (১৪)।
জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সোনাইমুড়ী শহরের বাইপাসের পাশ্ববর্তী একটি টংঘরে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মোঃ পারভেজ (১৪) মারা যায়। নিহত পারভেজ পৌর এলাকার বানুয়াই গ্রামের মোঃ বাহারের ছেলে।

Thursday, September 16, 2010

কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কার্যালয়ে সালিশ-বিচার চলাকালে দু’গ্রুপে সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে মঙ্গলবার রাত ১১টায় কমিউনিটি পুলিশ কার্যালয়ে সালিশ বিচার চলাকালে দু’গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী  তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দু’জনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহতরা হলেন, বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের হেলাল (২৫), মিজানুর রহমান (৩০)।

Thursday, September 2, 2010

নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেপ্তার

রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির সময় নোয়াখালীর সুধারাম থানা পুলিশ মঙ্গলবার রাতে ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। প্রেপ্তারকৃতরা হচ্ছে বেগমগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের আবদুশ শাকুর (২৬), মো. শাহজাহান মন্টু (২৮), বাবুল (২০) ও উত্তর আমিরপুর গ্রামের জাকের হোসেন মুন্না (২৮)।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ