Wednesday, August 25, 2010
নোয়াখালীতে তৃণমূল শিল্পীদের ঢোল বাদন প্রশিক্ষণ
নোয়াখালীর তৃণমূল পর্যায়ের শিল্পীদের ঢোল বাদন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষন বুধবার জেলা শহরের বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে সমাপ্ত হয়েছে।
রয়েল ডেনিশ এ্যাম্বেসীর সহায়তায় প্রশিক্ষনটির আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব খিয়েটার আর্টস (বিটা)।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন বিটার থিয়েটার এসোসিয়েট মোজাম্মেল হোসেন সোয়েব, পার্টনারশিপ এসাসিয়েট অসীম কুমার বক্শী, প্রোগ্রাম সাপোর্ট অফিসার শহদিুল্লা আয়সার, শিল্পী তপন কুমার ও ইন্দ্রজিৎ।
প্রশিক্ষণে জেলার তৃণমূল পর্যায়ের ১২ জন ঢোল বাদক অংশগ্রহণ করেন।
রয়েল ডেনিশ এ্যাম্বেসীর সহায়তায় প্রশিক্ষনটির আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব খিয়েটার আর্টস (বিটা)।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন বিটার থিয়েটার এসোসিয়েট মোজাম্মেল হোসেন সোয়েব, পার্টনারশিপ এসাসিয়েট অসীম কুমার বক্শী, প্রোগ্রাম সাপোর্ট অফিসার শহদিুল্লা আয়সার, শিল্পী তপন কুমার ও ইন্দ্রজিৎ।
প্রশিক্ষণে জেলার তৃণমূল পর্যায়ের ১২ জন ঢোল বাদক অংশগ্রহণ করেন।
নোয়াখালীতে এনসিটিএফ'র বার্ষিক কর্মপরিকল্পনা কর্মশালা
নোয়াখালীতে ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালা গতকাল সমাপ্ত হয়েছে। সেভ দ্য চিল্ড্রেন অস্ট্রেলিয়ার সহযোগিতায় বিআরডিবি মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে জেলা শিশু একাডেমী ও উন্নয়ন সংস্থা এনআরডিএস।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা শিরিন আক্তার, সদস্য সচিব এমদাদ হোসেন কৈশোর, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, উন্নয়ন কর্মী নাছিমা মুন্নী, শহীদুল ইসলাম মুকুল,এনসিটিএফ'র জেলা শাখার সভাপতি মুনিয়া।
Monday, August 23, 2010
নোয়াখালীতে যুবলীগ কর্মীর হাত পায়ের রগ কেটে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীরা আমির হোসেন স্বপন (২৫) নামে এক যুবলীগ কর্মীকে হাত পায়ের রগ কেটে হত্যা করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাজগঞ্জ ইউনিয়নের গণি হাসেমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ কর্মী আমির হোসেন স্বপন শুক্রবার সুলতানপুরে তার নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ইফতারের পর স্থানীয় রামপুর চৌরাস্থা মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মজুমদার হাটের সুরুজের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্বপনকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাজগঞ্জ ইউনিয়নের গণি হাসেমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ কর্মী আমির হোসেন স্বপন শুক্রবার সুলতানপুরে তার নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ইফতারের পর স্থানীয় রামপুর চৌরাস্থা মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মজুমদার হাটের সুরুজের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্বপনকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
নোয়াখালীতে বিএনপি নেতার ইফতার পার্টিতে তুলকালাম ব্রি.জে (অব) হান্নান শাহসহ কেন্দ্রীয় নেতারা অবরুদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে হামলা ভংচুরের মধ্যদিয়ে শুক্রবার বিএনপি’র কেন্দ্রীয় নেতা মেজর (অব:) ডা. রেজাউল হকের ইফতার পার্টি পণ্ড করে দিয়েছে উশৃঙ্খল দলীয় কর্মী সমর্থকরা। এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) হান্নান শাহ, যুগ্ম মহাসচিব মো: শাহজাহান সহ কেন্দ্রীয় নেতারা প্রায় আড়াই ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে বিক্ষোভের মুখে রাত ৯টার দিকে নেতারা অনুষ্ঠানস্থ ত্যাগ করেন।
সোনাগাজীর তিন সন্ত্রাসী কোম্পানীগঞ্জে গ্রেপ্তার
ফেণীর সোনাগাজী থানার চরদরবেশ গ্রামের তিনজন সন্ত্রাসীকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ শুক্রবার বিকেলে মুছাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে সোনাগাজী থানার পুলিশ কোম্পানীগঞ্জ থানা থেকে তিন সন্ত্রাসীকে নিয়ে গেছে। সন্ত্রাসীরা হচ্ছে, পশ্চিম চরদরবেশ গ্রামের আবদুল্লাহ (৪৫), আবদুর রেজ্জাক (২৪), আবদুল আউয়াল (২২)।
Thursday, August 19, 2010
নোয়াখালী জেলা প্রশাসকের বদলীর আদেশ বাতিলের দাবি সড়ক অবরোধ করে আওয়ামীলীগের বিক্ষোভ,মানববন্ধন এনএসআই পরিচালকের কুশপুত্তলিকা দাহ
নোয়াখালীর জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের বদলীর আদেশ বাতিলের দাবিতে গতকাল বুধবার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এসময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র পরিচালক সফিক উল্যার তিনটি কুশপত্তলিকা দাহ করা হয়।
নোবিপ্রবি রেজিষ্ট্রার অধ্যাপক মোহাম্মদ মমিনুল হককে শোকজ করেছে জেলা পরিষদ প্রধান নির্বাহী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম সিরাজপুর গ্রামে নোয়াখালী জেলা পরিষদের অর্থায়নে দূল্লুভ মিয়াজী জামে মসজিদ ভবন ক্ষমতার অপব্যবহার করে, বিধি বহিঃর্ভুত ভাবে উদ্বোধন করায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক মোহাম্মদ মমিনুল হককে শোকজ করেছেন।
সূত্রে জানাযায়, পশ্চিম সিরাজপুর গ্রামে জেলা পরিষদের অর্থায়নে ২০০৯-১০ অর্থ বছরে ১৫লক্ষ টাকা ব্যায়ে দূল্লুভ মিয়াজী জামে মসজিদের নতুন ভবন নির্মাণ করা হয়। সরকারী বরাদ্দ দেয়া অর্থে নির্মিত যে কোন স্থাপনা নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের মনোনীত সরকারের উপযুক্ত কর্মকর্তা এধরনের কাজের উদ্বোধন করার বিধি বিধান রয়েছে। কিন্তু একই এলাকার বাসিন্দা নোবিপ্রবি রেজিষ্ট্রার মমিনুল হক সম্পুর্ণভাবে ক্ষমতার অপব্যবহার ও বিধি লঙ্গন করে ২৫জুন ২০১০ তারিখে মসজিদের নতুন ভবনটি উদ্বোধন করেন।
সূত্রে জানাযায়, পশ্চিম সিরাজপুর গ্রামে জেলা পরিষদের অর্থায়নে ২০০৯-১০ অর্থ বছরে ১৫লক্ষ টাকা ব্যায়ে দূল্লুভ মিয়াজী জামে মসজিদের নতুন ভবন নির্মাণ করা হয়। সরকারী বরাদ্দ দেয়া অর্থে নির্মিত যে কোন স্থাপনা নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের মনোনীত সরকারের উপযুক্ত কর্মকর্তা এধরনের কাজের উদ্বোধন করার বিধি বিধান রয়েছে। কিন্তু একই এলাকার বাসিন্দা নোবিপ্রবি রেজিষ্ট্রার মমিনুল হক সম্পুর্ণভাবে ক্ষমতার অপব্যবহার ও বিধি লঙ্গন করে ২৫জুন ২০১০ তারিখে মসজিদের নতুন ভবনটি উদ্বোধন করেন।
Monday, August 16, 2010
কোম্পানীগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ৬ খুনির ফাঁসি কার্যকর, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের ৬জন খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদন্ড কার্যকর করার দাবী এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান।
Tuesday, August 10, 2010
নোয়াখালীতে তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামবাসী স্থানীয় তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের নাম পরিবর্তনের দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
শাহজাদপুর গ্রামের জাগ্রত জনতার ব্যানারে বেলা ১২ টা থেকে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসককে শাহজাদপুর গ্রামের পাঁচশ লোকের স্বাক্ষরিত স্মারকলিপি দেয়া হয়।
Monday, August 9, 2010
শোক সংবাদ- মোশয়ারা বেগম
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরীর মাতা মোশয়ারা বেগম সোমবার ভোর ৭টার সময় মেয়রের বাসভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন (ইন্নানি......রাজিউন)।, মৃত্যু কালে তার বয়স ৭০ বছর। তিনি মৃত্যুকালে তিনি ৩ছেলে ও ৭মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। সোমবার চরকাঁকড়াস্থ নিহতের নিজ বাড়ির দরজায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনা করা হয়েছে। এ ব্যপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহম্মদ ও উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ এবং সমবেদনা জানান।
নোবিপ্রবি’র মেধাবী ছাত্র মাহবুবুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত।। হত্যাকান্ডের বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও আলোচনা সভা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহবুবুর রহমান শোয়েব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রোববার ক্যাম্পাসে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গন্থাগারে ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মো: মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল বাশার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন, প্রক্টর দেবাশীষ রায়, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মোল্লা হাবিবুর রাসুল মামুন।
প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় ১১ রুটের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ।। নোয়াখালীর বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে ফোর লেইন সড়ক নির্মাণে অনিয়ম অব্যবস্থাপনা

আবু নাছের মঞ্জু
বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে অসহনীয় যানজট নিরসনের জন্য ফোর লেইন সড়ক নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রকল্প অনুযায়ী কাজ না করে সড়কের প্রশস্ততা কমিয়ে নিজেদের দোকানপাঠ রক্ষা করতে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমান ঘুষ লেনদেনের বিষয়টিও এখন ওপেন সিক্রেট।
এছাড়া ক্ষতিপূরণের টাকা দেয়ার পরও সরানোর হয়নি বিটিসিএল এর আন্ডাগ্রাউন্ড ক্যাবল এবং বিদ্যুতের পিলার। আবার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় জায়গা না থাকায় মূল্যবান এ ক্যাবল রাস্তার ওপর এলোপাতাড়ি পড়ে আছে। ফলে ভবিষ্যতে টেলিফোন, বিদ্যুৎ ও পানির সরবরাহে যেমন বিঘ্ন ঘটবে তেমনি এ সড়কে চলাচলকারী ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১১টি রুটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে।
নোয়াখালীতে সাংবাদিকদের সাথে এফপিএবি’র মতবিনিময়
যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শনিবার নোয়খালী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) নোয়াখালী শাখা আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এফপিএবি’র অবৈতনিক সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, এফপিএবি’র সহ-সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, আবুল হাশেম ও এফপিএবি’র জেলা কর্মকর্তা মো. নুরুল হক।
সভায় এফপিএবি’র বিগত বছরগুলোর সেবা কার্যক্রমের উপর আলোচনা করা হয়।
সভায় এফপিএবি’র বিগত বছরগুলোর সেবা কার্যক্রমের উপর আলোচনা করা হয়।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে নোয়াখালীতে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
জেলা শহরের প্রধান সড়কে বেলা ১১টা থেকে সেক্টর কমাণ্ডারস ফোরাম আয়োজিত ঘন্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধরা অংশগ্রহণ করেন।
কোম্পানীগঞ্জে স্কাউটসের লাটারির একই নাম্বারে দু’টিকেটে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্কাউটসের মানব সেবায় স্কাউটিং লটারি-২০১০ এর একই নাম্বারের দু’ টিকেট পাওয়া যায়।
জানাগেছে, সরকার অনুমোদিত বাংলাদেশ স্কাউসের মানব সেবায় স্কাউটিং ২০১০ লটারীর টিকেট যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বাবু অজয় আচার্য্য ১০ম শ্রেণীর ছাত্রীদের মাঝে শনিবার সকালে টিকেট বিক্রি কালে একই নাম্বার খ-০৪১১৩৯৫ দুটি টিকেট পাওয়া যায়।
Friday, August 6, 2010
কোম্পানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১৫টি মামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ও গাংচিলে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত ১৫টি মামলায় ২০হাজার ৬’শ ৫০টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যজিষ্ট্রেট মোহাম্মদ আমজদ হোসেনে নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে নিম্ন মানের কাজ মেয়াদ উত্তীর্ণের ২০মাস পরও কাজ সমাপ্ত হয়নি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের নতুন ভবনে নিম্নমানের উপকরণ ব্যবহার করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের মেয়াদ শেষ হওয়ার ২০মস পরও কাজ সমাপ্ত না হওয়ায় হাসপাতালের রোগীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স বসার জায়গা নেই। ডাক্তার নার্সেরা স্বল্প কক্ষে গাদাগাদি করে বসে রোগীদেরকে সেবা দিতে দেখা যায়। কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনের কাজ সমাপ্ত না হওয়ায় চিকিৎসকরা দূর দূরান্ত থেকে অনিয়মিত ভাবে হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন বলে তারা লোকসংবাদকে জানান।
Thursday, August 5, 2010
কোরবানির শুদ্ধতা নিয়ে হাইকোর্টের রিট নোয়াখালীতে দেব নারায়ন মহেশ্বরের বিরুদ্ধে মামলা
কোরবানির শুদ্ধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদনকারী দেব নারায়ন মহেশ্বরের বিরুদ্ধে বুধবার নোয়াখালীতে মামলা দায়ের হয়েছে। জেলার বিচারিক ম্যাজিষ্ট্রেট এএসএস শহিদুল্লাহ কায়সারের আদালতে সেনবাগ উপজেলার অষ্টদ্রোন গ্রামের নুর নবী নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত বাদির আরজি আমলে নিয়ে আগামি ১১ আগষ্ট মামলার শুনানীর দিন ধার্য করেন।
নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জের, দুই গ্রুপের সংঘর্ষে জেলা সভাপতি সহ আহত ১৫\ আটক ৪\ গাড়ি ভাংচুর
নোয়াখালীতে ছাত্রদলের জেলা কমিটি নিয়ে বিরোধের জের ধরে বুধবার জেলা শহর মাইজদীতে বিবাদমান দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৪টি যাত্রীবাহী গাড়ি ভাংচুর করা হয়। হামলায় নবগঠিত জেলা কমিটির সভাপতি নুরুল আমিন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা মিঠু সহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।
Wednesday, August 4, 2010
উৎসব মুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উৎসব মুখর পরিবেশে “মানবতার কল্যানে নিবেদিত হোক সাংবাদিকতা” এ স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা নোয়াখালী সাংবাদিক ইউনিটির গৌরবের ১০ বছর পূর্তি অনুষ্ঠান গতকাল(মঙ্গলবার) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দশম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে ইউনিটি কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্যাহ কামরুল সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই খাজা আলআমিন এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব।
নোবিপ্রবিতে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
নোয়াখালী প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রদের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী জানান, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদের ইন্দনদাতা ও সংঘর্ষের সাথে জড়িতদের চিহ্নিত করার জন্য এপলায়েড ক্যামেষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: ইসুফ মিয়াকে প্রধান করে এবং অন্য দুই শিক্ষককে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেয়ার জন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী জানান, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদের ইন্দনদাতা ও সংঘর্ষের সাথে জড়িতদের চিহ্নিত করার জন্য এপলায়েড ক্যামেষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: ইসুফ মিয়াকে প্রধান করে এবং অন্য দুই শিক্ষককে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেয়ার জন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে।
নোবিপ্রবিতে ছাত্রদের দু’গ্র“পের সংঘর্ষে আহত ৭ অভিযুক্ত ৫ ছাত্র সাময়িক বহিষ্কার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ছাত্রদের দুই গ্রপের মধ্যে সংঘর্ষে উভয় গ্র“পের ৭জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তানজিন (২০), আমির হামজা (২০) ও শিশির পার্লকে (২০) নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এফ্লায়েড ক্যামেস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জহিরুল ইসলাম, মিশকাতুর রহমান, আবদুল মাজেদ ভূঁইয়া, মেহেদী হাসান, এবং ফিশারিজ বিভাগের মোঃ রায়হান গোফরানকে সাময়িকভাবে বহিষ্কার করে। এছাড়া ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল বিভাগের পরীক্ষা স্থগিত করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এফ্লায়েড ক্যামেস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জহিরুল ইসলাম, মিশকাতুর রহমান, আবদুল মাজেদ ভূঁইয়া, মেহেদী হাসান, এবং ফিশারিজ বিভাগের মোঃ রায়হান গোফরানকে সাময়িকভাবে বহিষ্কার করে। এছাড়া ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল বিভাগের পরীক্ষা স্থগিত করে।
নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা
নোয়াখালীর সুবর্ণচরে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে উম্মে সালমা লাভলী নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চর বৈশাখী গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার চরজব্বার থানা পুলিশ নিহত লাভলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।
Monday, August 2, 2010
ফেনীতে গোবর ব্যবহার হচ্ছে জ্বালানিতে ধ্বংসের পথে জৈব সার

আবদুল্লাহ আল-মামুন, ফেনী সংবাদদাতা
ফেনীতে গোবর ব্যবহার হয় জ্বালানিতে এতে ধ্বংস হচ্ছে জৈব সার। ফেনীতে রয়েছে গবাদি পশুর বিশাল সম্ভাবনা। কৃষি কাজে গবাদি পশুর অবদান অস্বীকার করার উপায় নেই। এছাড়া দুধের চাহিদা মেটাতেও একক পরিবারগুলোতে গাভি পালনের আগ্রহ দেখা যায়। সরকারি ও বেসরকারি সংস্থার নজর না থাকায় এবং উপযুক্ত প্রশিক্ষণের অভাবে এ অঞ্চলের কৃষক পরিবারগুলো গোবর থেকে সার তৈরি না করে তা শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছে।
Subscribe to:
Posts (Atom)
