Saturday, July 31, 2010
ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ডাটা মজিবের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ
আবদুল্লাহ আল-মামুন, ফেনী
ফেনী জেলা শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর মজিবুর রহমান মজুমদার ওরফে ডাটা মজিবের বিরুদ্ধে সাধারণ শিক্ষকদের হয়রানী, উৎকোচ আদায় সহ নানা অভিযোগ তুলেছেন জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
গত বুধবার ১৫ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক লিখিতভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, ৩য় শ্রেণীর কর্মচারী হয়েও মজিব স্কুলের সাধারণ শিক্ষকদেরকে নয়, প্রধান শিক্ষকদেরকেও পাত্তা দেন না। উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসে কর্মকর্তাদের সাথেও তিনি খারাপ ব্যবহার করেন বলে জানা গেছে।
ফেনী জেলা শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর মজিবুর রহমান মজুমদার ওরফে ডাটা মজিবের বিরুদ্ধে সাধারণ শিক্ষকদের হয়রানী, উৎকোচ আদায় সহ নানা অভিযোগ তুলেছেন জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
গত বুধবার ১৫ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক লিখিতভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, ৩য় শ্রেণীর কর্মচারী হয়েও মজিব স্কুলের সাধারণ শিক্ষকদেরকে নয়, প্রধান শিক্ষকদেরকেও পাত্তা দেন না। উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসে কর্মকর্তাদের সাথেও তিনি খারাপ ব্যবহার করেন বলে জানা গেছে।
Thursday, July 29, 2010
শোক সংবাদ-আবদুল আলী হুক্কা মিয়া
নোয়াখালীর প্রবীন জাসদ নেতা আবদুল আলী হুক্কা মিয়া শুক্রবার ভোররাতে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য স্বজন সহযোদ্ধা রেখে যান। বাদ যোহর নেয়াজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
নদী ভাঙ্গনে বিলীনের পথে দাগনভূঞার জগতপুর গ্রাম
আবদুল্লাহ আল-মামুন, ফেনী
দাগনভূঞার জগতপুরের বিস্তীর্ণ এলাকা ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। প্রায় ২ কিঃ মিঃ এলাকা ভাঙ্গন কবলিত হয়। বর্ষা আসার সাথে সাথে সমুদ্রের জোয়ারের পানি উঠে আসে জনপদে এবং এলাকায় তীব্রভাবে আঘাত হানে। ভাঙ্গনের ফলে দাগনভূঞার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের নদী সংলগ্ন অংশ এবং ফাজিলের ঘাট তালতলী এলজিইডির পাকা সড়ক ইতিমধ্যে নদী গিলে নিয়েছে।
Tuesday, July 27, 2010
ছাগলনাইয়ায় ট্রাক ভর্তি ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক
ছাগলনাইয়ার লক্ষীপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে যৌথ বাহিনী। গত শনিবার সন্ধ্যায় লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ট্রাক ভর্তি শাড়ি আটক করা হয়।
পুলিশ জানায়, গত তিন ধরে ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটি (চট্রগ্রাম ট-৯৫২৫)পরিত্যক্ত অবস্থায় স্কুল মাঠে পড়ে থাকতে দেখে আইন শৃঙখলা বাহিনীকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিডিআর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। ট্রাক থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিনথেটিক ২৪৪৬ টি শাড়ি, জর্জেট শাড়ি, ১৩৪টি থ্রীপিচ ভর্তি ৫৪ বস্তা জব্দ করা
পুলিশ জানায়, গত তিন ধরে ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটি (চট্রগ্রাম ট-৯৫২৫)পরিত্যক্ত অবস্থায় স্কুল মাঠে পড়ে থাকতে দেখে আইন শৃঙখলা বাহিনীকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিডিআর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। ট্রাক থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিনথেটিক ২৪৪৬ টি শাড়ি, জর্জেট শাড়ি, ১৩৪টি থ্রীপিচ ভর্তি ৫৪ বস্তা জব্দ করা
Saturday, July 24, 2010
নোয়াখালীতে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের বৃহত্তর নোয়াখালীর আঞ্চলিক সম্মেলন শুক্রবার নোয়াখালী মেডিকেল ট্রেনিং স্কুল(ম্যাটস্) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
Thursday, July 22, 2010
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চ বৃহস্পতিবার নোয়াখালীতে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শিশু রুকনকে বাঁচাতে বি পজেটিভ রক্ত প্রয়োজন

শিশু রুকনকে বাঁচাতে এগিয়ে আসুন। তাকে বাঁচাতে বি পজেটিভ রক্ত প্রয়োজন।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের হাফেজ পেয়ার আহমদ এর শিশু পুত্র হোছাইন আহমদ রুকন বিগত ৫ বছর ধরে থ্যালাসেমিয়া (মেজর) রোগে ভুগছে। তার জীবন বাঁচাতে বি পজেটিভ রক্ত প্রয়োজন। রক্তদানের জন্য দক্ষিন বল্লভপুর জামে মসজিদের খতিব (০১৮১১৩৫২৮৫০) এর সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজে সমাজ বিজ্ঞান বিভাগে তালা শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট
শ্রেণীকক্ষ ও শিক্ষক সংকটের সমাধানের দাবিতে বুধবার নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করে। সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কায়সার হামিদ রকি জানান, তাদের বিভাগে পনেরশ ছাত্রছাত্রীর জন্য মাত্র একজন শিক্ষক ও একটি শ্রেণীক্ষ রয়েছে। ঐ একজন শিক্ষই আবার বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকায় ছাত্রছাত্রীদের ক্লস হয়না বললেই চলে। অন্যদিকে কলেজের অন্যান্য বিভাগের ন্যায় সমাজ বিজ্ঞান বিভাগের বারান্দায় কোন গ্রিল না থাকায় প্রায়ই বই খাতা বাইরে পড়ে যায়। এসব সমস্যার কথা একাধিক বার কলেজর অধ্যক্ষকে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা না নেয়ায় নিরূপায় হয়ে শিক্ষার্থীরা
Wednesday, July 21, 2010
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কে স্থানীয় লোকজন প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করে। সোনাইমুড়ি উপজেলায় জয়াগ বাজারের সামনে থেকে এ বিশাল মানববন্ধনে এলাকার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনের সময় ঐ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নোয়াখালীতে মৎস্য সপ্তাহ উদযাপন
র্যালি, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সংসদ সদস্য একরামূল করিম চৌধুধীর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট দিঘীতে মৎস পোনা অবমুক্ত করা হয়। এরপর শিল্পকলা একাডেমিতে প্রশাসক মিজানুর রহমানের সভাপত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সংসদ সদস্য একরামূল করিম চৌধুধীর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট দিঘীতে মৎস পোনা অবমুক্ত করা হয়। এরপর শিল্পকলা একাডেমিতে প্রশাসক মিজানুর রহমানের সভাপত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Monday, July 19, 2010
ফেনীর সময় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা দাগনভূঞায় প্রশ্নপত্র বিতরণ

ফেনীর সময়ের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রশ্নপত্র গতকাল রবিবার দাগনভূঞার বিভিন্ন স্কুল মাদ্রাসায় বিতরন করা হয়েছে। বেলা ১২ টায় আতাতুর্ক মডেল হাই স্কুলে প্রশ্নপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম। স্কুলের প্রধান শিক্ষক মহিব্বুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুর রহিম, ফেনীর সময়ের শহর প্রতিনিধি রাসেল চৌধুরী।
উত্তরাধিকার নোয়াখালী-৭১’র জেলা কমিটি গঠন
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও সঠিক ইতিহাস সংরক্ষণ এবং আগামি প্রজন্মকে বাঙ্গালীর মহান আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে সম্প্রতি নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক, কবি, সাংবাদিক, সংস্কৃতিক কর্মী, ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও কবি জামাল হোসেন বিষাদ । সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মাসুদের সঞ্চালনায় আলোচনায় নোয়াখালী সরকারি কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী প্রোগ্রামার সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী, সামাজিক জ্ঞান চর্চা কেন্দ্র ই-ভিলেজের পরিচালক দিদারুল আলম, জাতীয় কবিতা পরিষদ, নোয়াখালীর সহ-সভাপতি কবি ফয়জুল ইসলাম জাহান, কবি প্রণব আচার্য্য, স্কাউটার আহম্মদ হোসেন ধনু আলোচনা করেন। আলোচনা শেষে কামাল হোসেন মাসুদকে সমন্বয়ক, সাইফ মো. জুলকার নাঈন ও আবদুল আজিজ পুলককে যুগ্ম সমন্বয়ক করে উত্তরাধিকার নোয়াখালী-৭১’র ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।
Thursday, July 15, 2010
সোনাগাজীতে ভারী বর্ষণে আউশ উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা
আবদুল্লাহ আল-মামুন
গত ক’দিনের ভারী বর্ষণে চলতি মৌসুমের আউষ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চাষীরা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানায়, চলতি মৌসুমে উপজেলার পৌরসভা সহ ৯টি ইউনিয়নে ৬ হাজার ৭শ’ হেক্টর জমিতে উফশী এবং ৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে স্থানীয় জাতের আউষ ধানের আবাদ হয়েছে। সময়মত বৃষ্টিপাত না হওয়া এবং অসময়ে ভারী বর্ষণে আউষ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ক’দিনের ভারী বর্ষণে চলতি মৌসুমের আউষ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চাষীরা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানায়, চলতি মৌসুমে উপজেলার পৌরসভা সহ ৯টি ইউনিয়নে ৬ হাজার ৭শ’ হেক্টর জমিতে উফশী এবং ৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে স্থানীয় জাতের আউষ ধানের আবাদ হয়েছে। সময়মত বৃষ্টিপাত না হওয়া এবং অসময়ে ভারী বর্ষণে আউষ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জে বন্ধুর মোটর সাইকেল চুরির অপরাধে শালিশে তিরস্কার, ৪হাজার টাকা জরিমানা
ধনির দুলালের নেশার টাকা না থাকায় বন্ধুর মটর সাইকেল চুরিকরে ধরা পডারপর স্থানীয় শালিশ বিচারে তিরস্কার ও ৪ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পায়। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, মুছাপুর ৫নং ওয়র্ডের আমেরিকা প্রবাসী আবু বক্কর ছিদ্দিকের ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য শুক্রবার বিকেলে বন্ধু নজরুলের মটর সাইকেল তার বাড়ি থেকে চুরি করে বসুরহাট পৌরসভায় বোনের বাসায় লুকিয়ে রাখে। নজরুল থানায় জিডি করার পর বন্ধু জাহেদ মটর সাইকেল চুরি করার ঘটনা ফাঁস হয়ে যায়। পরদিন বিকেলে স্থানীয় লোকজন শালিশ বিচারে ওই ধর্নাঢ্য পরিবারের লেশাখোর যুবকের ৪হাজার টাকা জরিমানা করে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, মুছাপুর ৫নং ওয়র্ডের আমেরিকা প্রবাসী আবু বক্কর ছিদ্দিকের ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য শুক্রবার বিকেলে বন্ধু নজরুলের মটর সাইকেল তার বাড়ি থেকে চুরি করে বসুরহাট পৌরসভায় বোনের বাসায় লুকিয়ে রাখে। নজরুল থানায় জিডি করার পর বন্ধু জাহেদ মটর সাইকেল চুরি করার ঘটনা ফাঁস হয়ে যায়। পরদিন বিকেলে স্থানীয় লোকজন শালিশ বিচারে ওই ধর্নাঢ্য পরিবারের লেশাখোর যুবকের ৪হাজার টাকা জরিমানা করে।
কোম্পানীগঞ্জে ৫দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৫দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা বুধবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়। সকালে ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের নেতৃত্বে বসুরহাট পৌরসভার প্রধান সড়কে এক বর্ণাঢ্য বৃক্ষ র্যালী প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Wednesday, July 14, 2010
সোনাগাজী উপকূলে জলদস্যূদের তৎপরতা ।। ফেনীর এসপিকে মৎসজীবিদের স্মারকলিপি
ফেনীর সোনাগাজীর উপকূলে জলদস্যূদের তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে মৎসজীবিরা। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপার মোঃ ইমাম হোসেনের কাছে স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন মৎসজীবি আব্দুস শুক্কুর, ছুট্টু মহাজনসহ জেলে সম্প্রদায়ের নেতারা।
নেতারা জানান, উড়ির চর ও সন্দীপের জাসু ডাকাত বাহিনী , সোহরাব বাহিনী, টিপু বাহিনী ও শাহীন বাহিনী সোনাগাজী উপকূলে চাঁদাবাজি চালাচ্ছে। তারা সম্প্রতি মিয়া নুর ইসলাম, আলী আকবর , মফিজ কোম্পানী, ছুট্টু মহাজন, হাশেম মেম্বার, আবদুল খালেক ও শুক্কুর মহাজনের ট্রলার আটক করে ৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে।
নেতারা জানান, উড়ির চর ও সন্দীপের জাসু ডাকাত বাহিনী , সোহরাব বাহিনী, টিপু বাহিনী ও শাহীন বাহিনী সোনাগাজী উপকূলে চাঁদাবাজি চালাচ্ছে। তারা সম্প্রতি মিয়া নুর ইসলাম, আলী আকবর , মফিজ কোম্পানী, ছুট্টু মহাজন, হাশেম মেম্বার, আবদুল খালেক ও শুক্কুর মহাজনের ট্রলার আটক করে ৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে।
দাগনভূঞার লতিরাজ কচু , বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা

আবদুল্লাহ আল-মামুন,ফেনী
দাগনভূঞা উপজেলার ৪০ হেক্টর জমিতে ‘লতিরাজ কচু’র চাষ হয়েছে। উৎপাদন খরচের চেয়ে অপেক্ষাকৃত লাভ বেশি হওয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই কচুর চাষ। অন্যান্য ফসলের চেয়ে পোকার আক্রমন ও রোগবালাই কম হওয়ায় তেমন কীটনাশক ও ব্যয় করতে হয়না।
সেনবাগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায়
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্যে ধুমপানকারী ও ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮ হাজার ৩৫০ টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩টি ওষুধের দোকান, ১টি বেকারী, ৫টি মুদি-মনোহারী ও ২টি মাংসের দোকান রয়েছে। মঙ্গলবার দুপুরে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ফেনী অফিসার্স ক্লাবে বর্ষাবরণ ১৪১৭

আবদুল্লাহ আল-মামুন, ফেনী
ফেনী অফিসার্স ক্লাবে গত সোমবার রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য ১৪১৭বঙ্গাব্দ বর্ষাবরণ করা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে শুরু হয় বর্ষার খাদ্য গ্রহন। ব্যতিক্রমী আয়োজনের এই খাদ্যের মাঝে ছিল শীমের বিচি ভাজা, কাঠালের বিচি ভাজা , চাল ভাজা, চোলা বুট ভাজা, পিঠাসহ নানা রকম খাবার।
সুবর্ণচরে অংশগ্রহণমূলক ইউপি বাজেট প্রণয়ন ও ঘোষণা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নবাসীর সামনে মঙ্গলবার পরিষদের বাজেট ঘোষণা করা হয়। সকালে পরিষদ কমপ্লেক্সে ২০১০-২০১১ অর্থ বছরের জন্য ৪১লাখ ৮৫ হাজার ৫শত টাকার এ বাজেট ঘোষণা করেন ইউপি সদস্য মোহাম্মদ মহসিন। উপস্থাপিত বাজেটের উপর ইউনিয়নবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান মনির আহমেদ। এর আগে মাসব্যাপী ওয়ার্ড ভিত্তিক পর্যালোচনা সভার মাধ্যমে বাজেটটি প্রণয়নে ইউনিয়নবাসীর মতামত নেয়া হয়। আর এ কার্যক্রমে সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ ও উন্নয়ন সংস্থা এনআরডিএস ।
Tuesday, July 13, 2010
কোম্পানিগঞ্জে বোমা ও জেহাদী চিঠি উদ্ধার
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ল্যাংগার টেক এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি বোমা ও জেহাদী চিঠি উদ্ধার করে। তানভীর নামে স্থানীয় প্রত্যক্ষদর্শী এক তরুণ জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে শিশু আজিম রাস্তায় খেলতে গেলে একটি ব্যাগে লাল স্কচ টেপ মোড়ানো অবস্থায় বড় আকৃতির একটি একটি বোমা দেখতে পায়। পরে স্থানীয় লোকজনকে সে ঘটনাটি জানালে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। এসময় বোমার সাথে সংযুক্ত একটি জেহাদী চিঠি পায়।
চাটখিলে যুবদল কর্মীকে অপহণের চেষ্টাকালে গনপিটুনীতে ১ সন্ত্রাসী নিহত, ২ জন আহত, অস্ত্র ও গুলি উদ্ধার
নোয়াখালীর চাটখিল উপজেলার পরানপুর গ্রামে রোববার রাতে যুবদল নেতাকে অপহরণ করতে গিয়ে গনপিটুনীতে মোঃ ইব্রাহিম ওরপে বেচু (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়। গনপিটুনীর শিকার সহিদ (২৯) ও মোঃ নাছির (৩০) নামে আরো দুই সন্ত্রাসীকে উদ্ধার করে পুলিশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি গুলির খোসা উদ্ধার করে। নিহত বেচুর বাড়ি লক্ষীপু জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে। আহত সহিদ ও মোঃ নাছিরের বাড়ি চাটখিলের শাহাপুর গ্রামে।
Monday, July 12, 2010
নোয়াখালীতে যুবলীগ কর্মীকে অপহরণ করে মুক্তিপন আদায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সহ তিনজন গ্রেপ্তার
নোয়াখালীতে যুবলীগের কর্মীকে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন (২৯), যুবলীগ কর্মী ফয়জুল্লা মাহমুদ রাহাত (৩০) ও মোঃ ছুট্টু মিয়া (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের হাসপাতাল রোড থেকে বেলাল ও ছুট্টুকে এবং খোন্দকারপাড়া থেকে রাহাতকে আটকের পর গভীর রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তাকৃতদের গতকাল রোববার আদালতে প্রেরণ করা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিদের জিজ্ঞাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে।
শনিবার দুপুরে শহরের হাসপাতাল রোড থেকে বেলাল ও ছুট্টুকে এবং খোন্দকারপাড়া থেকে রাহাতকে আটকের পর গভীর রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তাকৃতদের গতকাল রোববার আদালতে প্রেরণ করা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিদের জিজ্ঞাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে।
কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মিভুত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে মাদবর বাড়িতে শনিবার রাত ৯টা ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মিভুত হয়। রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতদফা দাবিতে নোয়াখালীতে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ-মানববন্ধন

নোয়াখালীতে সাত দফা দাবিতে গতকাল রোববার দুপুরে পোল্ট্রি খামারিরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের নোয়াখালী জেলা শাখা এসব কর্মসুচীর আয়োজন করে। এসময় খামারিরা তাঁদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করেন। অন্যদিকে গত শুক্রবার থেকে জেলার পোল্ট্রি ডিলারেরা হ্যাচারী থেকে ১দিনের বাচ্চা উত্তোলন বন্ধ করে দিয়েছেন।
বেলা সাড়ে এগারটার দিকে কয়েশ পোল্ট্রি খামারি সাতদফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
ফার্মেসি কাউন্সিলের অনুমোদন পেলো ফার্মেসি বিভাগ ।। নোবিপ্রবিতে স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে
আবু নাছের মঞ্জু:
অবশেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে। একই সাথে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এক্রিডিটেশন প্রদান করা হয়েছে।
নোবিপ্রবি’র ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি এবং এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর বিষয়ে অনুমোদন দিয়েছে। একই সাথে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি বিভাগকে এক্রিডিটেশন প্রদান করা হয়েছে।
অবশেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে। একই সাথে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এক্রিডিটেশন প্রদান করা হয়েছে।
নোবিপ্রবি’র ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি এবং এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর বিষয়ে অনুমোদন দিয়েছে। একই সাথে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি বিভাগকে এক্রিডিটেশন প্রদান করা হয়েছে।
Saturday, July 10, 2010
মেঘনায় জেলেদের জালে ইলিশ আসছে কম তাই দাম চড়া
আবু নাছের মঞ্জু, নোয়াখালী:

মওসুমের অনেকটা সময় পার হয়ে গেলেও মেঘনায় জেলেদের জালে আগের মতো খুব একটা ধরা পড়ছে ইলিশ। আর ধরা পড়া ইলিশ সংখ্যায় কম হওয়া এখনও অনেক জেলে নদীতে নামেননি। তাই ঘাটেই এখন ইলিশ বিক্রি হচ্ছে চড়াদামে। যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়ে যাচ্ছে।

মওসুমের অনেকটা সময় পার হয়ে গেলেও মেঘনায় জেলেদের জালে আগের মতো খুব একটা ধরা পড়ছে ইলিশ। আর ধরা পড়া ইলিশ সংখ্যায় কম হওয়া এখনও অনেক জেলে নদীতে নামেননি। তাই ঘাটেই এখন ইলিশ বিক্রি হচ্ছে চড়াদামে। যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়ে যাচ্ছে।
নোয়াখালীতে এক ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার !

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রক্ষ্মপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় নুরুজ্জামান (৫৫) নামে এক ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। এডিসে নুরুজ্জামানের পিঠের বেশীরভাগ অংশ ঝলসে যায়। গুরুত্বর অবস্থায় রাত ৯টার দিকে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঐ হাসপাতালের সার্জারী ওয়ার্ডের অতিরিক্ত ৩৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
১০ জুলাই জাসদ নেতা ইঞ্জিনিয়ার নজীরের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী

১০ জুলাই শনিবার প্রয়াত জাসদ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সমকালের নোয়াখালী প্রতিনিধি রুদ্র মাসুদের পিতা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৭৫ সালের এদিনে রক্ষীবাহিনী গুলিতে তিনি শাহাদাৎ বরন করেন।
যেভাবে শাহাদাৎ বরন করেন:
তৎকালীন পাকিস্থানের শোষন, বঞ্চনা ও পরাধীনতার হাত থেকে জাতীকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইঞ্জিনিয়ার নজীর আহম্মদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তীকালে রাস্ট্র ক্ষমতায় শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনতার অধিকার কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্যদিয়ে একটি সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রাজনীতির সাথে যুক্ত হন।
Wednesday, July 7, 2010
নোয়াখালীতে স্কুল ছাত্র জিহাদ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
নোয়াখালীতে স্কুল ছাত্র জিহাদ হত্যা মামলায় আবদুল ওয়াদুদ মিঠু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ সা.কা.ম আনিসুর রহমান খানের আদালত এ দণ্ডাদেশ ঘোষনা করেন। মামলাটিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এটিএম মহিব উল্যাহ জানান, ২০০৯ সালের ১৩ জানুয়ারি বেগমগঞ্জ উপজেলার বালুচরা কিন্টার গার্টেনের কেজি টু শ্রেণীর ছাত্র জিহাদ তার ভাই দিদানসহ স্কুলে যাবার পথে একই বাড়ির আবদুল ওয়াদুদ মিঠু দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে জিহাদকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। ঘনটাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পুলিশের ভয়ে জামায়েতের সংক্ষিপ্ত মানববন্ধন।। নোয়াখালীতে বিএনপি মানববন্ধন কর্মসূচী পালিত

হরতালের দিন গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার নোয়াখালীতে বিএনপি মানববন্ধন কর্মসূচী পালন করে। সকাল ১১টা থেকে জেলা শহরের প্রধান সড়কে বিএনপি’র ঘন্টব্যাপী বিশাল মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি মো: শাহজাহান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবদুর রহিম, সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবদুর রহমান, সাধারন সম্পাদক মাহবুব আলমগীর আলো, শহর শাখার সাধারন সম্পাদক আবু নাছের, জেলা যুবদলের সাধারন সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, সহিদুল ইসলাম কিরন, ভিপি জসিম উদ্দিন, আবদুল করিম মুক্তা, আবু হানিফ, নুরুল আমিন খান।
র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নোয়াখালীর দস্যু বাহিনী প্রধান বাশার মাঝি নিহত, ২ র্যাব সদস্য আহত, অস্ত্র উদ্ধার

র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের জল ও বনদস্যু বাহিনী প্রধান বাশার মাঝি (৪৫) নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে হাতিয়ার উপজেলার চরনঙ্গলিয়ায় এ বন্দুক যুদ্ধে র্যাবের এএসাই ফিরোজ ও কনষ্টেবল সারোয়ার আহত হন। ঘটনাস্থল থেকে র্যাব ১টি একনালা বন্দুক ও ৪টি কিরিচ উদ্ধার করে। আহত র্যাব সদস্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
Tuesday, July 6, 2010
কোম্পানীগঞ্জে দুই বাড়ীতে ডাকাতি; ৫লাখ টাকার মালামাল লুট
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ও রামপুর ইউনিয়নে দুই বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। চরকাঁকড়া ইউনিয়নের হাজী ছেলামত উল্যার নতুন বাড়ী আবুল হাসেমের ঘরে ঢুকে ডাকাত দল ৫ভরি স্বর্ণ, নগদ ৩হাজার টাকা ও রামপুর ইউনিয়নে ডাঃ নুর নবীর বাড়ী থেকে ৮ভরি স্বর্ণ, নগদ ১৫ হাজার টাকা, ব্যবহারী সামগ্রীসহ ৫ লাখ টাকার মালামাল লুট নিয়ে যায়।
কোম্পানীগঞ্জে মামলার বাদীসহ পরিবারের ৩জনকে কুপিয়ে হত্যার চেষ্টা; গ্রেপ্তার-১
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ৫নং ওয়ার্ডে সাহাব উদ্দিনের নতুন বাড়ীতে রোববার রাত পনে ৪টায় হত্যা প্রচেষ্টা মামলার আসামীরা ঘরে ঢুকে ৩জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। আহতদের মধ্যে মামলার বাদী রফিক উল্যাহ প্রকাশ সাহাব উদ্দিনকে (৪৫) প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। অপর আহতরা হলেন, সাহাব উদ্দিনের স্ত্রী আলম আরা আলো (৪০) ও আরাফাত আরা (২২)। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে বসুরহাট বাজার থেকে পুলিশ আমিন উল্যাহকে গ্রেপ্তার করেছে।
Monday, July 5, 2010
নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিশু একাডেমীর পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

নোয়াখালীতে জেলা একাডেমীর শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন সুবিধা বঞ্চিত শিশুর মধ্যে পোশাকসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সেই সাথে শিশুদের মাঝে মৌসুমী ফলও বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে ৪ জুলাই রবিবার জেলা শিশু একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানা, জেলা ক্রীড়া কর্মকর্তা সুধীর কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলার কোষাধ্যক্ষ প্রফুল্ল কুমার পাল, এনআরডিএস কর্মসূচী সমন্বয়কারী শহীদুল ইসলাম মুকুল।
Saturday, July 3, 2010
নোয়াখালীতে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতের অরাজকতার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: ৭১’এর যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সারা দেশে অরাজকতা ও বিশৃংখলা সৃষ্টির প্রতিবাদে এবং অভিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল শনিবার নোয়াখালীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদের দুইটি অংশ। এর মধ্যে বিকেল সাড়ে চারটায় নবনির্বাচিত জেলা কমান্ডার মোজাম্মেল হক মিলনের নেতৃত্বে এবং পাঁচটায় সাবেক জেলা কমান্ডার জিএস আবুল কাশেমের নেতৃত্বে মিছিল দুইটি বের হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কোম্পানীগঞ্জে জন্ম নিবন্ধন দিবস পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার সকালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বসুরহাট পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কোম্পানীগঞ্জে মাদক সম্রাটসহ ২জন গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় শনিবার সকালে জেলা মাদক দ্রব্য অধিদপ্তর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ লিটার স্প্রীট, ৫শ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেপ্তারকরা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের রহমান আলী মেস্ত্রী বাড়ীর মৃত ছাদু মিয়ার ছেলে মাদক সম্রাট আবুল হাসেম (৫০) ও সাবেক কমিশনার মীর হোসেন বাবুলের বাড়ীর মৃত সামছল হকের ছেলে আবুল কালাম (৫০)। জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ শরিয়ত উল্যাহ বাদীহয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দিয়েছে।
Friday, July 2, 2010
১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা - চৌমুহনী সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১২
নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজে বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ আগামী ১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করে। আহতদের মধ্যে ইমন (২৪), খোরশেদ (২৩) আনিছ (২২), আজিজ (২০), জনি (২০), আজিম (২০) ও সজিবকে (১৮) বেগমগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত্যুবার্ষিকী - ভাষা সৈনিক সাংবাদিক কামাল উদ্দীন আহমেদ

আজ শুক্রবার ভাষা সৈনিক, বিশিষ্ট সাংবাদিক , লেখক, দৈনিক জনকন্ঠের নোয়াখালীস্থ স্টাফ রিপোর্টার ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম কামাল উদ্দীন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বেহাল দশা
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বেহাল দশা। দীর্ঘ ৩০-৪০ বছর পূর্বে নির্মিত এলটি/এইচটি লাইন সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় আছে। ৩০ বছরের পূর্বের ৪০টি ট্রান্সফরমার দিয়ে জরাজীর্ণ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ চলছে। মরিচা পড়া অনেক পুরাতন ভাঙ্গা ষ্টিলের খুটি, পুরাতন ও মেরামত করা ট্রান্সফরমার এবং প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত দাগনভুইয়া ৩৩/১১ কেভি উপ-কেন্দ্র (সাব-ষ্টেশন) থেকে একটি মাত্র ১১ কেভি লাইনের মাধ্যমে অনিয়মিত ভাবে অনাকাংখিত পীড়াদায়ক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে এখানকার সাড়ে ৮ হাজার গ্রাহক। প্রাকৃতিক ও দূর্যোগপূর্ণ ঝড় বাতাস হলে দীর্ঘ ৭-৮ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে বিনা নোটিশে।
Subscribe to:
Posts (Atom)
