Wednesday, June 30, 2010
নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ পন্ড, আহত ১৫, সংবাদপত্র অফিসে হামলা
নোয়াখালীতে পুলিশের ধাওয়ায় ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের হামলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে গেছে। একই সময় স্থানীয় দৈনিক জনতার অধিকার প্রত্রিকার কার্যালয়ও হামলা-ভাঙচুরের কবলে পড়ে। বুধবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে।
এসময় ছাত্র ও যুবলীগের হামলায় জামায়াত ও শিবিরের ১৫জন নেতা-কমী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন দাবি করেছেন। এসময় পুলিশ ঘটনাস্থল মাইজদী পৌর বাজার থেকে জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল মুনায়েমসহ ১৭জনকে আটক করলেও সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এসময় ছাত্র ও যুবলীগের হামলায় জামায়াত ও শিবিরের ১৫জন নেতা-কমী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন দাবি করেছেন। এসময় পুলিশ ঘটনাস্থল মাইজদী পৌর বাজার থেকে জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল মুনায়েমসহ ১৭জনকে আটক করলেও সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বেগমগঞ্জে ইউপি ভবনের ছাদের প্লাস্টার গায়ে পড়ে ৩ জন আহত

বুধবার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের ছাদের প্লাস্টার ধসে গায়ে পড়ে আবদুল গফুর(৫৪), সানাউল্লাহ(৭০) ও হকসাব (৪৫) নামে ৩ ব্যক্তি আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপর ১টার দিকে আকষ্মিক ইউনিয়ন পরিষদ ভবনের ভূমি অফিস কক্ষের ছাদের প্লাস্টার ধসে পড়তে থাকে। মুহুর্তের মধ্যে প্লাস্টারের বড় বড় টুকরো গায়ে পড়ে ভূমি অফিসের পিয়ন আবদুল গফুর এবং এসময় অফিসে জমির খাজনা দিতে আসা সানাউল্লাহ ও হকসাব নামে অপর ২ ব্যক্তি আহত হয়। মুহুর্তের মধ্যে পুরো ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আতংক ছড়িয়ে পড়ে।
কোম্পানীগঞ্জে ইভটিজিং নিয়ে পুলিশের মতবিনিময় সভা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বুধবার সকাল ১১টায় পুলিশের উদ্যোগে ছাত্রী, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ইভটিজিংয়ের ওপর একমত বিনিময় সভা আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মাকসুদাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাবেদুর রহমান জাবেদ। বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন, উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শেখ সাঈদ অর রহমান, সিনিয়র শিক্ষক রুহুল আমিন, অভিভাবক রৌশন আরা, মোঃ কামাল উদ্দিন প্রমূখ।
কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সন্ত্রাসীরা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার পরও কোন সুফল পাওয়া যায় না। সন্ত্রাসীদের পক্ষে উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান সার্বক্ষনিক থানায় বসে তদবীর বাণিজ্য করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভা জাতীয় সমাজতান্ত্রীক দলের (জাসদ) সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। তিনি বুধবার দুপুর ১২টায় বসুরহাট ফুড ফেয়ার চাইনিজ রেষ্টুরেন্টে তার লিখিত বক্তব্যের বাইরে এসব কথা বলেন।
Tuesday, June 29, 2010
অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ঔষধ উদ্ধার সেনবাগে সরকারি ওষুধ বিক্রির দায়ে স্বাস্থ্য সহকারির জেল জরিমানা
নোয়াখালীর সেনবাগে সরকারি ঔষধ বিক্রির দায়ে গিয়াস উদ্দিন স্বপন(৪০) নামে এক স্বাস্থ্য সহকারিকে জেল জরিমানায় দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) মো: আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় দেন। স্বপন কেশারপাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে নিজ মালীকানাধীন মুদি দোকানে পুলিশ নিয়ে ইউএও মো: আনোয়ার পাশা অভিযান চালান। এসময় দোকানে কয়েকটি কার্টুনভর্তি অবস্থায় কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বিতরনের জন্য অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ঔষধের সন্ধান পাওয়া যায়। পরে ঔষধসহ স্বাস্থ্য সহকারি স্বপনকে হাতেনাতে ধরে উপজেলা সদরে নিয়ে আসা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে নিজ মালীকানাধীন মুদি দোকানে পুলিশ নিয়ে ইউএও মো: আনোয়ার পাশা অভিযান চালান। এসময় দোকানে কয়েকটি কার্টুনভর্তি অবস্থায় কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বিতরনের জন্য অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ঔষধের সন্ধান পাওয়া যায়। পরে ঔষধসহ স্বাস্থ্য সহকারি স্বপনকে হাতেনাতে ধরে উপজেলা সদরে নিয়ে আসা হয়।
Monday, June 28, 2010
কোম্পানীগঞ্জে ভিভিটিসি টেকনিক্যাল স্কুল ভাংচুর; রাস্তায় ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা ১০দফা দাবী না মানায় ২৮ জুন সোমবার সকালে স্কুলের দরজা-জানালা ব্যাপক ভাংচুর করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বসুরহাট কদমতলা সড়কে রাস্তায় গাছের খন্ড ফেলে টায়ার জ্বালিয়ে ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে নিবৃত করে পরিস্থিতি শান্ত করে।
কোম্পানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে বীজ ভান্ডারে জরিমানা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভায় ২৮জুন সোমবার সকালে ভ্রাম্যমান আদালত অতিরিক্ত মূল্যে বীজ বিক্রি করায় ৪টি বীজ ভান্ডার ও যানজট নিরশনকালে ৩টি মোটর যানের জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন মোল্লা বীজ অধ্যদেশ ১৯৭৭,কীটনাশক অধ্যদেশ ১৯৭১ এবং মোটর যান আইনে বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালতে ১১হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্থাণীয় সংসদ সদস্যের মহানুভবতায় উচচ শিক্ষা নিশ্চিত হলো দিনমজুর পিতার সন্তান লক্ষনের
অবশেষে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করে দিনমজুর পিতার মেধাবী পুত্র লক্ষন চন্দ্র দাসের উচ্চ শিক্ষার দায়িত্ব নিলেন সংসদ সদস্যএকরামুল করিম চৌধুরী। নোয়াখালীর অবেহেলিত জনপদ সূবর্ণচর উপজেলার খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র লক্ষন এএসসি পরীক্ষায় একমাত্র ছাত্র যিনি পুরো উপজেলার পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ -৫ পেয়েছে। পিতা দিনমজুর প্রিতম দাস ও মা অঞ্জলী দাসের ৪ সন্তানের মধ্যে সে বড় লক্ষন।
নোয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
হরতালে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে সোমবার নোয়াখালীতে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিকেলে জেলা শহর মাইজদীতে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: শাহজাহান ও জেলা শাখার সাধারন সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে বিশার বিক্ষোভ মিছিল বের হয়। পৌর বাজারের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিকেলে জেলা শহর মাইজদীতে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: শাহজাহান ও জেলা শাখার সাধারন সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে বিশার বিক্ষোভ মিছিল বের হয়। পৌর বাজারের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নোবিপ্রবি’র ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাশ শুরু ৪ জুলাই থেকে
আগামী ৪ জুলাই থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, এতোমধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে যথাসময়ে ক্লাশে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। ঐ দিনই স্ব স্ব বিভাগে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, এতোমধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে যথাসময়ে ক্লাশে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। ঐ দিনই স্ব স্ব বিভাগে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
কোম্পানীগঞ্জে হরতাল পালিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হয়েছে। সকাল থেকে দূর পাল্লার যানবাহন টার্মিনাল হতে চলাচলা বন্ধ ছিল। বেলা ১২টার দিকে বসুরহাট জিরো পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা সমবেত হলে পুলিশ তাদেরকে তাড়িয়ে দেয়। সরকারী, বে-সরকারী অফিস, ব্যাংকভীমা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকনপাট খোলা ছিল। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ছিল কম। যানবাহন চলাচলা না করায় যাত্রীদের দূর্ভোগ পোয়াতে হয়েছে। ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন স্পটে অবস্থান করেছিল। পুলিশ টহলে থাকায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করতে পারেনি।
নোয়াখালীতে হরতালে ধাওয়া পাল্টাধাওয়া, ভাঙচুর, আটক ১২
ভাঙচুর, ধাওয়া পাল্টাধাওয়া, সড়ক অররোধের মধ্যদিয়ে নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এসময় পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬জন নেতাকর্মীসহ ১২জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে শহর বিএনপির দপ্তর সম্পাদক আবু হানিফ, ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল করিম মুক্তা, জেলা ছাত্রদলের সদস্য নুরুল আমিন খান, যুবদলের আরমান, এহছানুল হক মোহন ও আবুল কাশেম, হোটেল শ্রমিক রুবেল, কলেজ ছাত্র আকবর হোসেন, স্কুল ছাত্র দোলোয়ার হোসেন, রাজমিস্ত্রী মামুনুর রশীদ, রাজু ও আবু তাহের।
আটককৃতরা হচ্ছে শহর বিএনপির দপ্তর সম্পাদক আবু হানিফ, ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল করিম মুক্তা, জেলা ছাত্রদলের সদস্য নুরুল আমিন খান, যুবদলের আরমান, এহছানুল হক মোহন ও আবুল কাশেম, হোটেল শ্রমিক রুবেল, কলেজ ছাত্র আকবর হোসেন, স্কুল ছাত্র দোলোয়ার হোসেন, রাজমিস্ত্রী মামুনুর রশীদ, রাজু ও আবু তাহের।
Saturday, June 26, 2010
নোয়াখালীর সোন্দলপুরে উন্মুক্ত মঞ্চে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
উন্মুক্ত মঞ্চে নোয়াখালীর কবির হাট উপজেলার সোন্দলপুর ইউনিয়ন পরিষদের ২০১০-২০১১ অর্থ বছরের ৯২ লাখ ৭৩ হাজার ৬ শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর সম্মুখে এ বাজেট উপস্থাপন ও বাজেটের উপর উপস্থিত ইউনিয়নবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান আবদুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নব বানু, এনআরডিএস’র প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল, কৃষক প্রতিনিধি বেচু মিয়া, নারী প্রতিনিধি ধনী বেগম। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে কর্মরত সরকারি বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
লেখাপড়া চালিয়ে যেতে পারবে তো মেধাবী ছাত্রী এ্যানি

এ্যানি অভাবের বিরুদ্ধে জয়লাভ করা এ কৃতী শিক্ষার্থী। পেটে দাউ দাউ ক্ষুধা, সামনে সংসারের সীমাহীন অভাব; কিন্তু চোখে তার বড় হওয়ার স্বপ্ন। স্বপ্নের পথের একটি সিঁড়ি অতিক্রম করল জিপিএ-৫ পাওয়া কোম্পানীগঞ্জের অসুস্থ পিতার সন্তান শাকিলা আক্তার এ্যানি। এই মেধাবীদের বাবা-মা সন্তানের ফলাফলে খুশি হলেও তাদের ভবিষ্যতের লেখাপড়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ পর্যন্ত পড়া-লেখা চালিয়ে যাওয়ার জন্য সহযাগিতা করেছে ডেসটিনির নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শরফুদ্দিন শাহীন এর পরিবার। বর্তমানে সে কলেজে ভর্তি ও লেখা পড়া চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা চাচ্ছে।
কোম্পানীগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার কালু গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত সর্দার আবুল কালাম প্রকাশ কালু ডাকাত ওরপে সোলাইমান (৩০)কে ধারলো অস্ত্রসহ বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় ২টি ও কোম্পানীগঞ্জ থানায় ১টি ডাকাতির মামলা রয়েছে।
১০দফা দাবীতে কোম্পানীগঞ্জে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে উপজেলা বসুরহাট পৌরসভায় ১০দফা দাবীতে বিক্ষোভ মিছিল করে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিন শিক্ষার্থীরা ক্লাশ বর্জন অব্যাহত রেখেছে। এ ঘটনায় স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতিসহ চারজন পদত্যাগ করেছেন। এরা হচ্ছেন, সহ-সভপতি পদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন, সদস্য পদ থেকে আবু ছায়েদ চেয়ারম্যান, মাওলানা ফয়েজুল্লা, আমানত উল্যাহ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি অবঃ সচিব ফয়জুল্লাহ পদত্যাগ না করায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।
Thursday, June 24, 2010
ভর্তি বাণিজ্য ।। হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষে আহত ২০
নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে একাশদ শ্রেণীতে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে বুধবার দুপুরে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে উভয় গ্র“পের অন্তত ২০ জন হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইরাজ উদ্দিনের নেতৃত্বে একদল ছাত্র অফিস কক্ষে গিয়ে তার সমর্থক ৫০ ছাত্রকে ফি ছাড়া ভর্তির দাবি জানায়। এসময় ভর্তির কাজে নিয়োজিত কর্মচারীরা এতে রাজি না হওয়ায় ইরাজ তার সমর্থকদের নিয়ে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে খাতাপত্র ছিনিয়ে নিয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় কলেজ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ তুহিনের নেতৃত্বে একদল ছাত্র ইরাজ ও তার সমর্থকদের বাধা দেয়। এ নিয়ে দু’গ্র“পের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্র“পে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
কোম্পানীগঞ্জে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আ’লীগে ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে বসুরহাট বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বসুরহাট রূপালী চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, নুরনবী চৌধুরী, মিজানুর রহমান সাজু, মিজানুর রহমান বাদল, লুৎফুর রহমান মিন্টু প্রমূখ।
কোম্পানীগঞ্জে জনসেবা দিবস পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক জনসেবা দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদেরন সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহায্যের আবেদন

বেগম খাদিজা পারভীন বি.এ (২৮) দুই সন্তানের জননী। গত কয়েক মাস থেকে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার এ্যারেনোপারপিনোমা ও কোরিওপারপিনোমায় আক্রান্ত। বিসিআইসিতে কর্মরত পারভীনের স্বামী সহায় সম্বল বিক্রি করে ঢাকাস্থ এ্যাপোলো, ল্যাবএইড ও স্কয়ার হাসাপাতালে চিকিৎসার ব্যয় মিটাতে গিয়ে নি:স্ব হেয় পড়েছেন। বর্তমানে সে মিরপুরস্থ ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার পারভীন আক্তার বানুর চিকিৎসাধীন রয়েছেন। নিয়মিত তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার জরুরী চিকিৎসার জন্য এ মুহুর্তে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। এ বিপুল পরিমান অর্থ তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। এমতবস্থায় দুটি শিশু সন্তানের কথা ভেবে খাদিজা পারভীনকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি ও বিভিন্ন সাহায্য সংস্থার নিকট মানবিক সাহায্যের আবেদন করছে। সাহায্য পাঠানোর ঠিকানা-বেগম খাদিজা পারভীন, সঞ্চয়ী হিসাব নং ৩৪১২৯৭৯১, জনতা ব্যাংক কর্পোরেট শাখা, দিলকুশা বাণিজ্য এলাকা, ঢাকা।
নোয়াখালীতে এসিড সন্ত্রাসের ঘটনায় যুবক গ্রেপ্তার
নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রী ও শিশুসহ একই পরিবারের তিনসদস্য এসিড সন্ত্রাসের শিকার হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে খলিলুর রহমান ওরফে এমরান (১৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এমরান ওই গ্রামের আবদুর রহমানের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানায় এসআই হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারের পর এমরানকে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এমরান পুলিশকে এসিড নিক্ষেপকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা আসামিদের গ্রেপ্তারে সহায়ক হবে।
Tuesday, June 22, 2010
শোক সংবাদ-খলিলুর রহমান
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালীর অবসরপ্রাপ্ত হিসাবরক্ষন কর্মকর্তা ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শামসুদ্দোহা মিঠুর পিতা খলিলুর রহমান মঙ্গলবার জেলা শহরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী ৬ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য স্বজন শুভাকাংখি রেখে যান।
কোম্পানীগঞ্জে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের ১০দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা সোমবার সকালে উপজেলা ভবনের সামনে ১০দফা দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করে। ১০ দফা দাবীতে সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে শিথ্যাচার, কারণে অকারণে শিক্ষকদের বেতন বন্ধ, বর্তমান স্কুল পরিচালনা কমিটি ভেঙ্গে পুনঃগঠন, বোর্ডের প্যার্টার্ন অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের পড়া-লেখার ব্যাগত গঠলে দায়ী কমিটিকে নিতে হবে, স্কুলের শিক্ষকদেরকে অসৌভন আচরণ করা, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্রীড়া বিনদনে অংশগ্রহণে সুযোগ দেয়া, কোষাদক্ষ্য মোস্তাফিজুর রহমানকে অপসারণের দাবী, জরুরী ভিত্তিতে স্কুল এমপিও ভুক্তের দাবী, ৩দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবী।
নোয়াখালীতে প্রতারনা মামলায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ৭ কর্মকর্তা জেল হাজতে
প্রতারনা মামলায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নোয়াখালী ক্যাম্পাসের ৭ কর্মকর্তাকে সোমবার নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহ মো: জাকির হাসানের আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আবদুর রহমান জানান, নোয়াখালী ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র কায়সার হামিদ রকির দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক (প্রশাসন) জিয়াউর রহমান জিয়া, প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল হক ফরহাদ, কমিউনিকেশন অফিসার নিজাম উদ্দিন সুমন, কো-অর্ডিনেটর সাইফুদ্দিন, শেয়ার হোল্ডার একরামুল হক ফিরোজ ও সেকশন অফিসার গোলাম রেজা পলাশ আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আবদুর রহমান জানান, নোয়াখালী ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র কায়সার হামিদ রকির দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক (প্রশাসন) জিয়াউর রহমান জিয়া, প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল হক ফরহাদ, কমিউনিকেশন অফিসার নিজাম উদ্দিন সুমন, কো-অর্ডিনেটর সাইফুদ্দিন, শেয়ার হোল্ডার একরামুল হক ফিরোজ ও সেকশন অফিসার গোলাম রেজা পলাশ আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Monday, June 21, 2010
কোম্পানীগঞ্জে সিরিজ ডাকাতি নিয়ে আইন শৃংখলা সভায় উদ্বেগ প্রকাশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর, মুছাপুর ও চরপার্বতী ইউনিয়নে চলতি মাসে ব্যাপক হারে সিরিজ ডাকাতির ঘটনা ঘটার কারনে রবিবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় এ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন কমিটি। চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বন্ধের জন্য সকল ইউনিয়ন পরিষদে সর্বদলীয় আইন শৃংখলা সভায় উদ্যোগ গ্রহণ করা হয়।
কোম্পানীগঞ্জে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের ১০জন শিক্ষকের ৫মাস বেতন বন্ধ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের ১০জন শিক্ষকের ৫মাস বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘ ৫মাস তাদের বেতন ভাতা থেকে বঞ্চিত করায় শিক্ষকদের মাঝে ক্ষোভের দানা বেঁধেছে। শিক্ষকেরা অভিযোগ করেন সভাপতি তাদের প্রতি অসৈজন্য মূলক আচরণ করেন। শিক্ষক কর্মচারীদেরকে বেতন ভাতা না দিয়ে অহেতু চাপের মধ্যে রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার নিজেস্ব হাতিয়ার ব্যাবহার করেন। রোবরার প্রতিষ্ঠানের সকল শিক্ষক স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তার বেতন ভাতা দেয়ার জন্য।
Saturday, June 19, 2010
কোম্পানীগঞ্জে বামনীয়া নদীতে ট্রলার ডুবে ২জন নিহত; অর্ধশতাধিক আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে শনিবার সকাল ৯টায় ত্রাণের চালের জন্য ট্টলার যোগে যাওয়ার সময় বামনীয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ট্টলারটি ডুবে ২জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহত হয়েছে। নিহতরা হলেন, গাংচিল আবাসন প্রকল্পের সুবিধাভোগী নুর মাওলা (৪০) ও সেকান্তর (৫৫)। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহতকে স্থানীয় লোকজন উদ্ধার করে চরএলাহী বাজারে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
Friday, June 18, 2010
কোম্পানীগঞ্জে ইভটিজিংয়ে অভিযুক্তের ১লাখ টাকা জরিমানা, ২০ বেত্রদন্ড
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন স্কুলের নবম শ্রেণী ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে বুধবার রাতে চরকারী ৩নং ওয়ার্ডে স্থানীয় শালিশ বৈঠকে স্থানীয় শালিশদাররা অভিযুক্তের ১লাখ টাকা জরিমানা ও ২০ বেত্রদন্ড ধার্য্য করা হয়েছে।
Monday, June 14, 2010
আজ ১১৮ জন শহীদের রক্তস্নাত সোনাপুর, শ্রীপুর ও মহব্বতপুর গণহত্যা দিবস
আবু নাছের মঞ্জু, নোয়াখালী:
আজ ১৫ জুন। একাত্তরের এদিন পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনী নোয়াখালী সদর উপজেলার সোনাপুর, শ্রীপুর ও মহব্বতপুরে নির্বিচারে হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে।
সেদিনের সেই ভয়াল দিনে প্রতক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে দুপুরের খাওয়ার সময় হায়নাদের গুলির শব্দে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আতংকিত লোকজন সবকিছু ফেলে রেখে প্রাণভয়ে এদিক সেদিক পালিয়ে যেতে শুরু করে। কিন্তু ততক্ষনে পুরো এলাকা হানাদার বাহিনী ঘিরে ফেলে।
আজ ১৫ জুন। একাত্তরের এদিন পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনী নোয়াখালী সদর উপজেলার সোনাপুর, শ্রীপুর ও মহব্বতপুরে নির্বিচারে হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে।
সেদিনের সেই ভয়াল দিনে প্রতক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে দুপুরের খাওয়ার সময় হায়নাদের গুলির শব্দে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আতংকিত লোকজন সবকিছু ফেলে রেখে প্রাণভয়ে এদিক সেদিক পালিয়ে যেতে শুরু করে। কিন্তু ততক্ষনে পুরো এলাকা হানাদার বাহিনী ঘিরে ফেলে।
Sunday, June 13, 2010
কোম্পানীগঞ্জে বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালিন সময়ে বিদ্যুৎ অফিসে হামলা, ভাংচুর
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় শনিবার রাত সাড়ে ৮টায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা চলাকালীন সময়ে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্দ ক্রীড়ামোদিরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। আবাসিক প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে ৮টার শতাধিক লোক বিদ্যুৎ অফিসে হামলা করে অফিসের জানালার গ্লাস, বিদ্যুৎ অফিসের গাড়ী, মই, ১টি মোটর সাইকেল ভাংচুর করে।
কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়ীতে ডাকাতি ৭লাখ টাকার মালামাল লুট
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ৭নং ওয়ার্ডে শনিবার রাতে গুলজার সারেং বাড়িতে দুধর্ষ ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল আমেরিকা প্রবাসী গুলজার সারেংয়ের ঘরে ঢুকে পরিবারের সবাইকে হিম্মি করে স্বর্ণ ২০ভরি, নগদ১৮হাজার টাকা, ১টা লেপটপ ৬টি মোবাইল ফোন ও মূল্যবান মালামালসহ ৭লাখ টাকার মালামাল লুট করে।
কোম্পানীগঞ্জে শিক্ষা দিবস পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীন। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, বসুরহাট এএইচসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল কাদের মিন্টু, মাকসুদাহ বালিকা উচ্চ বিদ্যালেয়র সিনিয়র শিক্ষক নীল রতন প্রমূখ।
Saturday, June 12, 2010
নোয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা
নোয়াখালীতে প্রথমবারের মতো বড় পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা প্রদর্শন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযান ও স্থানীয় উন্নয়ন সংগঠন এনআরডিএস যৌথভভাবে এ আয়োজন করে। এরআগে "লক্ষ্য একটাইঃ সবার জন্য শিক্ষা" প্রচারাভিযান উপলক্ষ্যে সবার জন্য শিক্ষা দাবির সাথে একাত্মতা ঘোষণার জন্য আয়োজিত সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন আহম্মেদ চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোস্তাফিজুর রহমান, এনআরডিএস এর প্রধান নির্বাহী আব্দুল আউয়াল, সাংবাদিক বিজন সেন, মাহমুদুল হক ফয়েজ, জামাল হোসেন বিষাদ, শহীদুল ইসলাম মুকুল।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখতে না পারায় হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিক্ষব্ধ জনতার হামলা, ভাংচুর \ ৮টি জেনারেটরের মধ্যে ৬টি বিকল !
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখতে না পারায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় উপজেলা সদর ওছখালীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলার পরপরই হাজার হাজার মানুষ নলচিরা-জাহাজমারা সড়ক অবরোধ করে রাখে। এসময় আতংকে ওছখালীর ব্যবসায়ীরা সকল দোকানপাঠ বন্ধ করে দেয়।
এ ঘটনায় বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে গোটা হাতিয়ায় অন্ধকার নেমে আসে। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত সাড়ে নয় টা) টায়ার ও খড়ে আগুন ধরিয়ে বিক্ষুব্ধ ফুটলপ্রেমীরা রাস্তায় অবস্থান করে।
এ ঘটনায় বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে গোটা হাতিয়ায় অন্ধকার নেমে আসে। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত সাড়ে নয় টা) টায়ার ও খড়ে আগুন ধরিয়ে বিক্ষুব্ধ ফুটলপ্রেমীরা রাস্তায় অবস্থান করে।
নোয়াখালীতে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
নোয়াখালী বেগমগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১১) ও হালিমা আক্তার তিশা (১০) নামে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ামানতপুরের দেওয়ানজি বাড়ীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ বেলায়েত হোসেনের মেয়ে দক্ষিন নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার (১১) ও একই স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী হালিমা আক্তার তিশা (১০) বাড়ীর পাশ্বের পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাঁদের খোঁজাখুজির পর পুকুর থেকে লাশ উদ্ধার করে।
Thursday, June 10, 2010
চাটখিলে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুর।। ডিজিএমসহ আহত ২
পৌর কমিশনারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর চাটখিল উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে বৃহস্পতিবার দুপুরে একদল লোক হামলা ও ভাংচুর চালায়। এ হামলায় পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব ও অফিস পিয়ন রুহুল আমিন গুরুতর আহত হয়। পল্লী বিদ্যুৎ অফিসের দাবি চাটখিল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সমির তার লোকজন নিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
নোয়াখালীর চাটখিল উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে বৃহস্পতিবার দুপুরে একদল লোক হামলা ও ভাংচুর চালায়। এ হামলায় পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব ও অফিস পিয়ন রুহুল আমিন গুরুতর আহত হয়। পল্লী বিদ্যুৎ অফিসের দাবি চাটখিল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সমির তার লোকজন নিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের দাবিতে নোয়াখালীতে র্যালি, মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রকৃত ভূমিহীনদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে খাসজমি বন্দোবস্তের দাবিতে বুধবার নোয়াখালীতে রালি, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়। খাসজমিতে ভূমিহীন মানুষের মালিকানা নিশ্চিতকর ও সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে সকাল ১০টায় র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রানের আসাদুজ্জামান কাজল, নাছিমা আক্তার মুন্নী, আজগর আলী আরজু, ফজলুল হক সুমন।
আমারদেশ বন্ধের প্রতিবাদে নোয়াখালীতে সংবাদকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
দৈনিক আমারদেশ বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার নোয়াখালীতে সাংবাদিকরা মানববন্ধন, মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সকাল ১০টায় টাউন হলের মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। এরপর একটি মৌন মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট ভবন হয়ে নোয়াখালী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মেজবা উল হক মিঠু, মনিরুজ্জামান চৌধুরী, ফুয়াদ হোসেন, সাইফুল্লাহ কামরুল ।
Wednesday, June 9, 2010
নোয়াখালীতে বনায়নকে কেন্দ্র করে ভূমিহিনদের হামলা ।। পুলিশ, বন বিভাগ, ভূমি অফিস ও সিডিএসপি’র কর্মকর্তাসহ ৩০ জন আহত
নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ার চরে বুধবার বিকেলে বন সৃজনকে কেন্দ্র করে ভূমিহিনদের হামলায় পুলিশ, বন বিভাগ, ভূমি অফিস ও সিডিএসপি’র কর্মকর্তাসহ ৩০ জন আহত হয়।
খবর পেয়ে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আনে। আহতদের মধ্যে পুলিশের নায়েক সমুর চাকমা(নং৩৪২), শ্রীকান্ত চাকমা(নং ১৫৭), কনষ্টেবল হাসিনা(নং ৩৬০), মো: ইউসুফ(নং৩৬০) ও মোশারফ হোসেনকে (৮২৪) জেলা সদরের পুলিশ লাইন হাসপাতালে, বন কর্মচারী জসিম উদ্দিন(৪০) ও বোটম্যান আকবর হোসেনকে চর জব্বর হাসপাতালে এবং সিডিএসপির’র সহকারী ভূমি উপদেষ্টা নুরুল ইসলাম ও প্রকৌশলী জাহেদুল ইসলাম ভুঞাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আনে। আহতদের মধ্যে পুলিশের নায়েক সমুর চাকমা(নং৩৪২), শ্রীকান্ত চাকমা(নং ১৫৭), কনষ্টেবল হাসিনা(নং ৩৬০), মো: ইউসুফ(নং৩৬০) ও মোশারফ হোসেনকে (৮২৪) জেলা সদরের পুলিশ লাইন হাসপাতালে, বন কর্মচারী জসিম উদ্দিন(৪০) ও বোটম্যান আকবর হোসেনকে চর জব্বর হাসপাতালে এবং সিডিএসপির’র সহকারী ভূমি উপদেষ্টা নুরুল ইসলাম ও প্রকৌশলী জাহেদুল ইসলাম ভুঞাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জে আরইবি’র নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সহিদ উদ্দিন কোম্পানীগঞ্জ ও কবিরহাট থানা পুলিশের কাছে বিশ্ব কাপ ফুটবল চলাকালীন সময়ে লোডশেডিং এর কারণে ১টি, উপ-কেন্দ্র, ১টি জোনাল অফিস ও ৩টি অভিযোগ কেন্দ্রের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। ১১জুন ২০১০ইং তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ১১তম ফিফা বিশ্বকাপ শুরু হবে। বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় দিনে রাতে ব্যাপক হারে ঘনঘন লোডশেডিং চলছে। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় ঘনঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে দৈনিক গড়ে ১৬ঘন্টা বিদ্যুৎ থাকে না। বিশ্বকাপ ফুটবল খেলা পিক আওয়ারে অনুষ্ঠিত হবে। ফলে লোডশেডিংয়ের কারণে অগনিত ক্রীড়ামোদী বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারবে না। টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখতে না পেরে দর্শক ও সমর্থকরা অশান্ত হয়ে উঠতে পারে। যার কারণে বৈদ্যুতিক উপ-কেন্দ্রসহ অফিস সমূহে হামলার আশংকা করা হচ্ছে।
Tuesday, June 8, 2010
কোম্পানীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনার ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ; গ্রেপ্তার-৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রোগীর স্বজন ও হাসপাতালের খন্ডকালীন ক্লিনারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫জন আহত হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাস্থল থেকে হাঙ্গামাকারী রোগীর স্বজনদের ৪জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নুর মোহাম্মদ (৩৮), আরাধনী (৪৫), তারাধনী (৪০) ও জহির (২২)। এ ব্যাপারে বিকেলে হাসপাতালের ক্লিনার বিবি হাজেরা আরজু থানায় মামলা দায়ের করেছে।
সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবিতে সারাদেশে তারুণ্যের কৃষি সপ্তাহ শুরু
নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবিতে সারাদেশে পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান’র উদ্যোগে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এর সহায়তায় তারুন্যের কৃষি সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার চট্টগ্রামে সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচির অন্যতম দাবি - সাধারন সম্পদে প্রবেশাধিকার দাও-এর আলোকে হালদা নদীর পানির ওপর কৃষক ও জেলেদের অধিকার নিশ্চিত করতে স্লুইচ গেইট ও পোল্ডারের নিয়ন্ত্রণ ভার স্থানীয় কৃষক ও জেলেদের হাতে ন্যস্ত করার দাবীতে কৃষক, জেলে ও স্থানীয় অধিবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সংশপ্তক, ব্রিজ, অগ্রযাত্রা, বর্ণালী, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান; গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান- সিএসআরএল এর সহযোগিতায় এক কৃষি পদযাত্রার আয়োজন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজ বিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিন তারুন্যের কৃষি সপ্তাহ ও কৃষি পদযাত্রা উদ্বোধন করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন বর্ণালীর চেয়ারম্যান সরোজ কান্তি দাশ, সংশপ্তকের প্রধান নির্বাহী সৌরভ বড়–য়া, পরিবেশ গবেষক ম. আবদুর রহমান রানা, অগ্রযাত্রার প্রধান নির্বাহী বিভূতি রঞ্জন দাশ, নাগরিক উদ্যোগের প্রতিনিধি হাবিব, কৃষি কর্মকর্তা পরিমল দাশ, গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ ফোরকান আহমেদ, স্থানীয় সাংবাদিক আবু মোর্শেদ, পোনা সংগ্রহকারী কামাল সওদাগর, স্থানীয় কৃষক গোলাম কিবরিয়া ও জেলে সুবল জল দাস। পরিবেশকর্মী, শিক্ষার্থী, কৃষিবিদ, পরিবেশবিদ, সমাজ বিজ্ঞানী, সাংবাদিক, কৃষক, জেলে ও স্থানীয় অধিবাসীসহ ৬০ জন অংশগ্রহণকারীর এই পদযাত্রাটি হালদার পাড়ে মদুনাঘাট হতে শুরু হয়ে নদীর পাড় ঘেষে ছাত্তার ঘাটে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা কাকতাড়–য়া এবং নদীর সাথে সংশ্লিষ্ট জীবন ও জীবীকার এক বর্ণাঢ়্য সাজ ধারণ করে বিভিন্ন রং বেরংঙের ব্যানার ফেষ্টুনে হালদায় কৃষক ও জেলেদের অধিকার নিশ্চিত করার দাবী তুলে ধরেন।
তারুন্যের কৃষি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে আছে - আগামী ৯ জুন খুলনায় - উপকূলীয় কৃষিজমিতে নোনাপানির চিংড়িঘের বন্ধের দাবীতে হিউম্যনিটি ওয়াচের উদ্যোগে গ্রামীণ জীবিকায়ন যাত্রা, আগামী ১০ জুন নোয়াখালিতে ভূমিহীনদের খাসজমিতে প্রবেশাধিকারের দাবীতে প্রানের উদ্যোগে মানববন্ধন, ১১ জুন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে রাজশাহীতে পুকুর ও খাঁড়ি সংস্কারের দাবীতে বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহনে আলোচনা সভা, ১২ জুন সুনামগঞ্জের হাওরে জেলেদের জলাশয়ে প্রবেশাধিকারের দাবীতে আইডিয়া ও হাউসের উদ্যোগে আলোচনা সভা, ১৩ জুন রংপুর শহরে অনলাইন নলেজ সেন্টারের উদ্যোগে মানববন্ধন, র্যালি, কৃষিশুনানী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে আগামী ১৪ জুন ঢাকায় নাগরিক সংহতির উদ্যোগে কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগারের দাবীতে মানববন্ধন আয়োজনের মাধ্যমে।
কোম্পানীগঞ্জে আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ ৩দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে গ্রামপুলিশগণের মাঝে সাটিফিকেট বিতরণ সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাখাওয়াত হোসেন।
দৈনিক আমাদের সময় প্রনিধির পিতার মৃত্যুতে শোক প্রকাশ
দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি সুভাষ চন্দের পিতা এবং সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার চন্দের মৃত্যুতে কোম্পানীগঞ্জে কর্মরত সকল দৈনিক পত্রিকার প্রতিনিধিরা কোম্পানীগঞ্জে প্রেসক্লাব ও কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতির মাধ্যমে শোক শন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এক শোক বার্তায় তারা জানান, এ সহকারী প্রধান শিক্ষকের মৃত্যুতে উপজেলা হারালো এক নিবেদিত প্রাণ শিক্ষককে। যা এখন উপজেলার ছাত্র-ছাত্রীদের জন্য অপূরণীয় ক্ষতি। শোক বার্তায় মৃতের আত্মার শান্তি ও স্বর্গ সুখ কামনা করা হয়।
Sunday, June 6, 2010
কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ৫জন নির্বাচিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে ১১টি পদে দু’ প্যানেলে ১৮জন প্রার্থীর মধ্যে ৫জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। কমান্ড কাউন্সিল নির্বাচনে মুক্তিযোদ্ধা আজিজুল হক কমান্ডার প্যানেলে ১১জন ও আবু নাছের প্যানেলে ৬জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে আ’লীগ দলীয় পদ থেকে পদত্যাগ করে জেলা সহ-কৃষি সম্পাদক ও উপজেলা কৃষি সম্পাদক আজিজুল হক কমান্ডার পদে, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদকের পদ থেকে আবু নাছের পদত্যাগ করে কমান্ডার পদে অপর প্যানেলে প্রার্থী হয়েছেন। বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করে মৌলভী আবদুর রব সহ-কমান্ডার (তথ্য ও প্রচার সম্পাদক) পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
Friday, June 4, 2010
তিন বনদস্যুর দৌরাত্ম্যে অসহায় নোয়াখালীর উপকূলীয় হাতিয়া ।। জনজীবনে চরম আতঙ্ক
।। আবু নাছের মঞ্জু ও শাহেদুল ইসলাম সফিক।।
অব্যাহত অপরাধ কর্মকান্ডে নোয়াখালীর উপকূলীয় মেঘনা ও হাতিয়ার জনজীবনে চরম অশান্তি নেমে এসেছে। গত এক বছরে দস্যু-সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, লুটপাট, হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, উচ্ছেধ, দখলবাজি, নির্যাতন, ডাকাতি, চরদখল, বন উজাড়, চোরাচালানসহ নানান সন্ত্রাসী কর্মকান্ডে জনমনে উৎকন্ঠা লেগেই আছে। আইন শৃঙ্খলার চরম অবনতিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসিদেরও দিন কাটাতে হয়েছে অতঙ্কে।
অব্যাহত অপরাধ কর্মকান্ডে নোয়াখালীর উপকূলীয় মেঘনা ও হাতিয়ার জনজীবনে চরম অশান্তি নেমে এসেছে। গত এক বছরে দস্যু-সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, লুটপাট, হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, উচ্ছেধ, দখলবাজি, নির্যাতন, ডাকাতি, চরদখল, বন উজাড়, চোরাচালানসহ নানান সন্ত্রাসী কর্মকান্ডে জনমনে উৎকন্ঠা লেগেই আছে। আইন শৃঙ্খলার চরম অবনতিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসিদেরও দিন কাটাতে হয়েছে অতঙ্কে।
চরএলাহীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৩টি দোকান পুড়ে ছাই
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদাম তলী বাজারের শুক্রবার জুমার নামাজ শেষে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিক্ষতির পরিমান ৩লাখ টাকা হবে বলে দোকানীরা দাবী করেন।
বৈদুতিক শর্টশাকিট থেকে রফিক কোল্ডকর্ণার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে রফিকের কোল্ড কর্ণার, পার্শ্ববর্তি আবদুর রহিম ষ্টোর ও ইসমাইলের দোকান সম্পন্ন দোকান পুড়ে যায়। স্থানীয় লোকজন পাম্প মেশিনের পানি ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনার স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদুতিক শর্টশাকিট থেকে রফিক কোল্ডকর্ণার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে রফিকের কোল্ড কর্ণার, পার্শ্ববর্তি আবদুর রহিম ষ্টোর ও ইসমাইলের দোকান সম্পন্ন দোকান পুড়ে যায়। স্থানীয় লোকজন পাম্প মেশিনের পানি ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনার স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালীতে মহাত্মা গান্ধীর প্রপৌত্রী তারা গান্ধী

কোন নির্দিষ্ট এলাকা নয়, পুরো দেশটাতে গান্ধী সংস্থা গড়ে তুলতে হবে
মহাত্মা গান্ধীর প্রপৌত্রী দিল্লীস্থ গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির ভাইস চেয়াপার্সন তারা গান্ধীর বলেছেন, ভয় আর পরিবেশের নানা মাত্রিক দূষণে আজকে মানুষ অতিষ্ট। করুনা, ভালোবাসা ও ক্ষমা দিয়ে এসব জয় করতে হবে। নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ননা করে তিনি বলেন, গান্ধীর আদর্শের প্রতি এখানকার মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত। তিনি বলেন, কোন একটি নির্দিষ্ট এলাকায় নয়, পুরো দেশটাতে গান্ধী সংস্থা গড়ে তুলতে হবে।
কোম্পানীগঞ্জে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রাদুভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মুরগী বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুভার্বে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে জেলা প্রশাসক মিজানুর রহমান ১০টি মুরগী ও ২৫কেজি খাদ্য বিতরণ করেন। উপজেলা প্রানী সম্পদ বিভাগ এর আয়োজন করেন। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মিজানুর রহমান।
কোম্পানীগঞ্জে মাদক বিক্রেতাসহ ৩জন গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার বিকেলে মাদক বিক্রেতা ও ২জন মাদক সেবনকারীকে এলাকবাসী আটক করে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে উপ-পুলিশ পরিদর্শক আকরাম উদ্দিন শেখ তাদেরকে বিদেশীমদসহ উদ্ধার করে থানা নিয়ে যায়। এরা হচ্ছে, মাদ বিক্রেতা বিবি জহুরা প্রকাশ পরানী (৪০), সেবনকারী আবদুস সাত্তার (৩২) ও পংকজ মজুমদার (২৬)। পুলিশ বাদী হয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা নিয়েছে।
Thursday, June 3, 2010
শিক্ষার্থীদের ক্লাস বর্জন, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা
মাস্টার্স কোর্স চালু ও ফার্মেসি কাউন্সিলের অনুমোদনসহ বিভিন্ন দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা আজও ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এসময় শিক্ষার্থীরা ক্যম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।
Tuesday, June 1, 2010
দুইদিনেও ক্ষয় ক্ষতির তালিকা চুড়ান্ত হয়নি ।। নোয়াখালীর চরাঞ্চলে টর্নেডো দুর্গত ১০ হাজার মানুষ খোলা আকাশের নিচে
টর্নেডো বিধ্বস্থ নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের ১০ হাজার গৃহারা মানুষ খোলা আকাশের নিচে মানবেত চরম জীবন যাপন করছে। দুর্গত এলাকায় এখনো সরকারি বেসরকারিভাবে সাহায্য সহযোগীতা পৌঁছানো হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে দুর্গতরা এলাকায় ২৫ হাজার টাকা, ১০ মেট্রিকটন চাল ও ২৫টি তাবু বরাদ্ধ দেয়া হলেও ক্ষতিগ্রস্থদের তালিকা চুড়ান্ত করতে না পারায় তা বিতরন করা হয়নি।
নোবিপ্রবি’র ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা ফার্মেসী কাউন্সিলের অনুমোদন ছাড়া স্নাতক ফাইনাল পরীক্ষা দিচ্ছেনা

লাগাতার ক্লাস বর্জন ।। ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
ফার্মেসী কাউন্সিলের অনুমোদন ছাড়া ২৪ জুন অনুষ্ঠিতব্য স্নাতক (সম্মান) ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করছেনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। ফার্মেসী কাউন্সিলের অনুমোদনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে লাগাতার ক্লাস বর্জন ও পরীক্ষা বর্জনের ঘোষনা দেয়।
Subscribe to:
Posts (Atom)
