বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Monday, May 31, 2010

নোয়াখালীতে টর্নেডোর আঘাত ।। নিহত ৫।। ২০ শিক্ষার্থীসহ আহত শতাধিক সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বির্ধ্বস্ত


।। আবু নাছের মঞ্জু ।।
নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে সোমবার টর্নেডোর আঘাতে মা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছে। ৩/৪ মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে একটি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি আহত এবং এক প্রতিবন্ধী স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। এছাড়া তিনটি উপজেলার সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বির্ধ্বস্ত এবং হাজার হাজার গাছপালার ক্ষতি হয়েছে।

চট্রগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হচ্ছে

সভাপতিকে অব্যাহতির পর নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত সভা

সভাপতি পদ থেকে অধ্যাপক মোহাম্মদ হানিফকে অব্যাহতি দেয়ার পর শনিবার নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য, দলের সকল উপজেলা চেয়ারম্যান এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

সেনবাগে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী রিমু

নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে এবার বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী আফরিন সুলতানা রিমু (১৫)। রিমু উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পদুয়া গ্রামের সামছল হকের মেয়ে এবং স্থানীয় ডমুরুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

বামনী ও ছোট ফেণী নদীতে জলদস্যুদের মহড়া।। কোম্পানীগঞ্জে নদীতে ইলিশ ধরতে যাচ্ছেনা জেলেরা

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনীয়া নদী ও ছোট ফেনী নদীতে ইলিশ মৌসুমকে সামনে রেখে জলদস্যুবাহিনীর লোকেরা ট্টলার যোগে মহড়া দিচ্ছে। ভয়ে আতঙ্কে দু’নদীর উপকূলীয় দূর্গম চরাঞ্চলের জেলেরা ইলিশ ধরতে নদীতে যাচ্ছে না। গত কয়েকদিন ধরে ছোট ফেণী নদী উপকূলীয় এলাকা চরহাজারী মাছুয়া দোনা, মুছাপুর জেলে পাড়া, দক্ষিণ মুছাপুর রেগুলেটর এলাকা, দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাট, চরএলাহী ক্লোজার ঘাট এলাকায় নতুন ট্টলার ও অচেনা লোকের আনাগোনা অনেক বেড়ে গেছে। এছাড়া গতকয়েকদির ধরে দূর্গম চরাঞ্চলের কৃষকদের খামার বাড়ী থেকে জলদুস্যূ বাহিনীর লোকেরা গরু মহিষ ও ভেড়া লুট করে ট্টলার যোগে চট্টগ্রামে মিরসরাই এলাকাসহ বিভিন্ন এলাকায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জে জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বসুরহাট উত্তর বাজার বুড়ির মসজিদ ও দক্ষিণ বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Saturday, May 29, 2010

নোয়াখালীতে বাংলালিংক মিনি ডিষ্টিবিউশন উদ্বোধন


মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক গ্রাহক ও ডিলাদের আরো অধিক সেবা প্রদানের জন্য গতকাল নোয়াখালী জেলা শহরের মফিজ প্লাজায় মিনি ডিষ্টিবিউশন টেকনো এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করে। উদ্বোধন করেন ডিষ্টিবিউশনের স্বত্বাধীকারী ও ম্যাপেল গ্রপের ম্যানেজিং ডিরেক্টর শওকত আজিম। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইরফান আসিফুল ইসলাম, আশিকুল হক, চ্যানেল ম্যানেজার (ঝগঊ) ওহাবুর রহমান, চ্যানেল ম্যানেজার গোলাম রহমান মামুন, ম্যানেজার টেকনো এন্টারপ্রাইজ এ.এস.এম আকমল শুভ। 

কোম্পানীগঞ্জে ৩জন মাদক সম্রাট গ্রেপ্তার


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে হাফেজ ওবায়দুল হক সড়কে শুক্রবার রাতে ডাকাত সন্দেহে স্থানীয় এলাকাবাসী একটি সিএনজিসহ ৩জনকে আটক করে গণপিটুনী দেয়ার পর পুলিশ গাড়ী তল্লাসী করে তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডেল উদ্ধার করে। আটককৃতদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা নিয়েছে।

কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে সুলতান আহম্মদের বাড়িতে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভয়াবহ অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। 

Friday, May 28, 2010

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ।। নতুন কমিটি গঠন না করেই কর্মী সম্মেলন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি: দীর্ঘ সাত বছর পর কর্মী সম্মেলনের মধ্যদিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলেও শেষ তা আর করা হয়ে উঠেনি। গত বুধবার নোয়াখালী পৌর হলে আয়োজিত কর্মী সম্মেলনের উদ্বোধক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু মেয়াদ জেলা ছাত্রদলের উত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষনা করেন। এসময় জেলা ছাত্রলের নতুন আহবায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও মতামত নেওয়া হলেও সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।

Wednesday, May 26, 2010

কোম্পানীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সেমিনার অনুষ্ঠিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে সহজভাবে মানুষকে সেবাদান, দুর্নীতি মুক্ত প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ও ২০২১ সালের মধ্যে ডিজিটালের আওতায় সকল কার্যক্রম বাস্তবায়নের পরিচালনা এ সেমিনার অনুষ্ঠিত হয়।

নোয়াখালীতে নকশা এবং পণ্য উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত


সম্প্রতি নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের কারুশিল্পীদের কারুপণ্যের ডিজাইন তৈরী বিষয়ক নকশা এবং পণ্য উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা সংস্থার বিনোদপুর প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।কর্মশালায় কারুপণ্য উন্নয়নের সাথে যুক্ত ২২ জন ক্ষুদ্র উদ্যোক্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

Tuesday, May 25, 2010

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী শাখার ১১ কর্মকর্তা-কর্মচারি জেলে

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী শাখার কর্মকর্তা-কর্মচারিসহ ১১জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মোঃ নুরুল্লাহ নামে এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় গত রোববার অভিযুক্তরা নোয়াখালীর মূখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবিরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

কোম্পানীগঞ্জের সর্বত্র ডাকাত আতঙ্ক : ১৫ দিনে ৫০ বাড়িতে ডাকাতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে দুর্ধর্ষ ডাকাতি। প্রতিরাতে উপজেলার কোথাও না কোথাও ডাকাতি সংঘটিত হচ্ছে। এরমধ্যে রামপুর ইউনিয়নে প্রতিরাতে গড়ে ৩-৪টি বাড়ীতে ডাকাতি সংঘঠিত হচ্ছে। গত ১৫ দিনে এ ইউনিয়নেই প্রায় ৫০টি বাড়ীতে ডাকাতি হয়েছে। এতে কোটি কোটি টাকার মালামাল লুট ছাড়াও পরিবারের মহিলাসহ অন্যান্যদেরকে অমানুষিক নির্যাতন করেছে। অপরদিকে উপজেলার বিভিন্নস্থানে গত এক সপ্তাহে আরও অসংখ্য বাড়ীতে দুর্র্ধ্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সমগ্র উপজেলার মানুষ এখন ডাকাত আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছে।

Thursday, May 20, 2010

নোয়াখালীতে দু’দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও নাট্য প্রতিযোগিতা শুরু



 নোয়াখালীতে প্রতি উপজেলায় শিশু পার্ক হবে – মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী
 
বাংলাদেশ শিশু একাডেমি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে দু’দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও নাট্য প্রতিযোগিতা শুরু হয়েছে।  বুধবার দুপুরে শিশু একাডেমি প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী।

Sunday, May 16, 2010

নোয়াখালী শহরে মাদক বিক্রির প্রতিবাদে অতিষ্ট বাসিন্দাদের শোভাযাত্রা ও মানববন্ধন


নোয়াখালী শহরের মাইজদী বাজার ও আশেপাশের এলাকায় মাদক দ্রব্য বিক্রির প্রতিবাদে রোববার শোভাযাত্রা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করেছে স্থানীয় বাসিন্দা যুবকেরা। এসময় তাঁরা মাদকবিরোধী বিভিন্ন ফেষ্টুন বহন করে এবং মাদক বিক্রি বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

নোয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুর গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে শনিবার যৌতুকের দাবিতে এ্যামেলী রানী দাস (২৪) নামে এক গৃহবধুকে মারধর করার পর স্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রোববার চরজব্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহতের মা বিশাকা রানী দাস বাদি হয়ে এই ঘটনায় থানায় এ্যামেলীর শ্বশুর-শ্বাশুড়ীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের শ্বশুর জয়ন্তকুমার দাসকে গ্রেপ্তার করেছে।

কোম্পানীগঞ্জে দু’ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর বাংলাবাজারে শনিবার রাত ১০টায় মটর সাইকেল ছিনতাই কালে দুইজন ছিনতাইকারীকে জনতা আটক করে তাদেরকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। খরব পেয়ে পুলিশ ছিনতাইকারীদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ছিনতাইকারীরা হলো, চরকাঁকড়া ইউনিয়নের আতিক উল্যাহ ছেলে জহির হোসেন (২২) ও মুছাপুর ২নং ওয়ার্ডে নুর ইসলাম শিপন (২০)।

Saturday, May 15, 2010

এসএসসির ফলাফলে নোয়াখালীর ৭ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস ।। কুমিল্লা বোর্ডের সেরা দশে নোয়াখালী জিলা স্কুল


এসএসসির ফলাফলে নোয়াখালীর সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে চাটখিল উপজেলায় তিনটি, হাতিয়ার দুইটি এবং সুবর্ণচর ও কোম্পানীগঞ্জের একটি করে প্রতিষ্ঠান রয়েছে। তবে জেলা শহরের কোন শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পায়নি।

Friday, May 14, 2010

নোয়াখালীতে প্রাক-বাজেট আলোচনায় স্বাস্থ্য শিক্ষা ও কৃষি খাতে বাজেট বৃদ্ধির দাবি


আসন্ন বাজেটে গ্রামপ্রতি বিদ্যালয় স্থাপন, চরাঞ্চলে স্বাস্থ্যসেবা বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বক্তারা। গতকাল বৃহস্পতিবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্চ ও অ্যাকশান নেটওয়ার্ক-প্রান আয়োজিত এক প্রাক বাজেট সেমিনারে বক্তারা এ দাবি জানায়।

Wednesday, May 12, 2010

নোয়াখালীতে থিয়েটার ফর এডুকেশন (টিইডি) প্রযোজনা নির্মাণ শীর্ষক কর্মশালা

থিয়েটার ফর এডুকেশন (টিইডি) প্রযোজনা নির্মাণ শীর্ষক তিন দিন ব্যাপী এক কর্মশালা মঙ্গলবার নোয়াখালী বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনিস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)র সহায়তায় কর্মশালাটির আয়োজন করে স্থানীয় উন্নয় সংস্থা এলআইএফডি ওএসডিপি।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিপি’র নির্বাহী পরিচালক লুৎফুন্নাহা আজাদ, বিটার পার্টনারশীপ এসোসিয়েট অসীম কুমার বক্সী, প্রোগ্রাম সাপোর্ট অফিসার শহীদুল্লা কায়সার, থিয়েটার এসোসিয়েট মোজাম্মেল হোসেন, এলআইএফডির সুপারভাইজার শিখা কর্মকার। কর্মশালায় ১৬ জন মঞ্চ নাট্যকর্মী অংশগ্রহণ করেন। 

Monday, May 10, 2010

কোম্পানীগঞ্জে গ্যাসকূপ খনন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামে বাপেক্সের সুন্দলপুর তেল গ্যাস অনুসন্ধান প্রকল্পের কনষ্ট্রাকশন কাজ চলাকালে সোমবার দপুরে স্থানীয় সন্ত্রাসীরা ইট ভাঙ্গার কাজ বন্ধ করে লেবার দেরকে মারধোর করে। ঠিকাদারী প্রতিষ্ঠান হক ট্রেডার্স কূপ খনন প্রকল্পে কনষ্ট্রাকশন কাজ করার জন্য লেবার দিয়ে মেশিনের মাধ্যমে ইট ভাঙ্গার কাজ করে আসছে। স্থানীয় সন্ত্রাসীরা ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে সোমবার দুপুরে সৌরভ (২৬), আরিফ (২৫), মামুন (২২), শামীম (২০) ও দেলওয়ার (১৯) এর নেতৃত্বে কূপ খনন স্থানে কনষ্ট্রাকশন কাজের ইট ভাঙ্গার মেশিন ফেলে দিয়ে  লেবারদেরকে মারধোর করে কাজ বন্ধ করে দেয়। প্রকল্পে কর্মরত শ্রমিকেরা স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা গরু বাজার এলাকায় সোমবার সকালে একটি নাম্বার বিহীন ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু পপি (৮) নিহত হয়েছে। পুলিশ ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত পপি বেদে সম্প্রদায়ের। তার পিতার নাম তোফাজ্জল হোসেন। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় তাদের বাড়ী। বসুরহাট গরু বাজার এলাকায় বাসা ভাড়া করে তারা বসবাস করেন। 

কোম্পানীগঞ্জে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত না হওয়া প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচী পালিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত না হওয়ায় বৃহস্পতিবার থেকে স্কুলের শিক্ষকরা ক্লাশ বর্জন অব্যাহত রেখেছে। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ক্লাশ বর্জন অব্যাহত রাখায় হাজার হাজার শিক্ষার্থী পাঠ্যদান থেকে বঞ্চিত হচ্ছে। বাতিলকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তের দাবীতে রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে হাজার হাজার শিক্ষার্থী সমবেত হয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

নোয়াখালীতে শেষ হলো বাংলাদেশ কৃষি ক্যাম্প ২০১০


খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে আমাদের সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে; বাংলাদেশ কৃষি ক্যাম্প আমাদের সে ধারণাকে আরো জোরদার করেছে এবং কমিউনিটিতে আমি এ বিষয়ে অনেক কাজ করতে পারবো। কথাগুলো বলেন বাংলাদেশ কৃষি ক্যাম্পে অংশগ্রহণকারী মালা আক্তার।  

কোম্পানীগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ায় শিশুসহ ২শতাধিক আক্রান্ত, স্যালাইন সংকট


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে নারী-পূরুষ ও শিশুসহ দু’দিনে ২শতাধিক আক্রান্ত হয়েছে। ৫০ শয্যায়ের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা হাসপাতালের বারান্দায় ও মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১১টি বেসরকারী প্রাইভেট ক্লিনিকে গত দু’দিনে ডায়রিয়া, পেটের পিডা ও নিউমোনিয়া রোগে ২শতাধিক রোগী ভর্তি হয়েছে বলে হাসপাতাল সূত্র থেকে জানাযায়।

Saturday, May 8, 2010

ইভটিজিং প্রতিরোধে কার্যকর আইনের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ


ইভটিজিং প্রতিরোধে কার্যকর আইনের দাবিতে শনিবার সকালে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও এনআরডিএস’র উদ্যোগে মাইজদী টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বন্ধুসভা, শুভসঙ্ঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে।

কোম্পানীগঞ্জে জলদস্যু বাহিনী অপহরণ করল দুই মাঝিকে ।। ৫দিন পর মুক্তিপণের মাধ্যমে মুক্ত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিনে সদ্বীপ চ্যানেল জাহাজ্জার চর এলাকা থেকে জলদস্যু বাহিনীর লোকেরা দুই জন মাঝিকে বৃহস্পতিবার অপহরণ করে নিয়ে যাওয়ার পর দুই লাখ টাকা মুক্তি পন দাবী করে। অপহরণের ৫ দিন পর গতকাল বিকেলে ৬০ হাজার টাকা মুক্তি পন দেয়ার পর অপহৃত বাসু মাঝি (৪০), হারুন মাঝি (৩০) কে জলদস্যু বাহিনীর লোকেরা মুক্তি দিয়েছে।

Sunday, May 2, 2010

কোম্পানীগঞ্জে মে দিবস পালিত


কোম্পানীগঞ্জ  প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট নতুন বাস টার্মিনালে শনিবার বিকেলে শ্রমিক লীগের উদ্যোগে মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

কোম্পানীগঞ্জে হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে শনিবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা সম্মেলন প্রস্তৃতি পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুধীর চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানাদাশ গুপ্ত।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ