বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Friday, April 30, 2010

কোম্পানীগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ আহত ৬জন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড সরকারি মুজিব কলেজ সংলগ্ন শুটকি ব্যাপারী পাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ৬জন আহত হয়েছে। আহতরা হচ্ছে, আবু ছায়েদ (২২), সহেল (২১), রনি (১৮), কোরবান আলী (২১), মিজান (১৭) ও শিপন (১৬)। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার এসআই জাহিদ ক্লোজড

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
পুলিশের কর্তব্য কাজে অবহেলা, জনসাধারণের সাথে অসদাচরণ, নানা অনিয়ম ও পুলিশের শৃংখলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এসআই জাহিদ হোসেনকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার দুপুরে কাজে যোগদান করতে আসলে কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন এসআই জাহিদকে নোয়াখালী জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে তাকে ক্লোজড করা হয়েছে বলে অবহিত করেন।

কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ও স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী রাতে গ্রেপ্তার সকালে মুক্তি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নুর হোসেন বুধবার রাতে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে ওয়ারেন্টি ও স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী তাজ উদ্দিন স্বপনকে (৩০) গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে ছেড়ে দেয়। তাজ উদ্দিন সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত নুরুল হকের ছেলে।   জানা যায়, ২০০৬ সালের বসুরহাট জিরো পয়েন্টে জামাই-শ্বশুর মারামারির ঘটনায় শ্বশুর আবদুর রবের মামলায় তাজ উদ্দিন ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল। এছাড়া বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সেলর এবিএম ছিদ্দিকের স্কুল পড়–য়া মেয়ে অপহরণ মামলার ২নং আসামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাত ১টার সময় ওই এলাকায় তাজ উদ্দিনকে তার শ্বশুর বাড়ী থেকে গ্রেপ্তার করে।

প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যের বই বিক্রি করায় শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিনা মূল্যে সরবরাহকৃত বই বসুরহাট বাজারে বিক্রি করার অপরাধে ওই স্কুলের প্রধান শিক্ষক আবদুল মান্নানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিসার।  জানা গেছে, গত সোমবার প্রধান শিক্ষক আবদুল মান্নান তার স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের কাছ থেকে সরবরাহকৃত বিনা মূল্যের বই বসুরহাট বাজারে বিক্রি কালে বসুরহাট জিরো পয়েন্টে স্থানীয় লোকজন দেখে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম নুরুজ্জমানকে অবহিত করেন।

Monday, April 26, 2010

কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণে মুল হোতাকে গ্রেপ্তারের দাবীতে ইউএনও অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার্থী ছাত্রী আয়েশা আক্তারকে (১২) অপহরণের মুল হোতা বাদশা প্রকাশ জুয়েল্লা বাদশাকে (২৪) গ্রেপ্তারের দাবীতে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষাথীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন ও কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন অপহরণ কারী বাদশাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।

চরএলাহীতে কুখ্যাত জলদস্যু বাহিনীর প্রধান ইব্রাহিম মাঝি গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরএলাহী ইউনিয়নের চরযাত্রা এলাকা থেকে রবিবার রাত আড়াইটায় কুখ্যাত জলদস্যু বাহিনীর প্রধান ইব্রাহিম মাঝিকে (৩৮) কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন গ্রেপ্তার করেছে। সে ছেরাজুল হকের ছেলে। তার বাড়ী সন্দ্বীপে চরবালুয়া ৩নং ওয়ার্ডে। জলদস্যু বাহিনীর জোনায়েদ আলী জাবেদের সেকেন্ড-ইন কমান্ড। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, সন্দ্বীপ, চরজব্বর ও সোনাগাজী থানায় বহু মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে নোয়াখালী আদালতে হাজির করা হয়েছে।

Sunday, April 25, 2010

কোম্পানীগঞ্জে ছাত্রী অপহরণ কালে ৩জন আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আয়েশা খাতুনকে (১২) অপরহরণ কালে ৩জন আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা।

নোয়াখালী মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল


শিক্ষক সংকট, নিজস্ব একাডেমিক ভবন, আবাসন সমস্যার সমাধানসহ চার দফা দাবিতে নোয়াখালী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা শনিবার সকালে অধ্যক্ষের কক্ষ, একাডেমিক ভবন ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা শহরে মাইজদীতে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা কলেজ প্রাঙ্গণে এসে সমাবেশ করেন।

নোবিপ্রবিতে পিএইচপি কর্মশালা


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্কের (নোবিপ্রবি ওএসএন) আয়োজনে গত ২৩-২৪ এপ্রিল দুই দিনব্যাপী পিএইচপি-মাইএসকিউএল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রথম দিনে ওয়েবসাইট তৈরির সফটওয়্যার পিএইচপির বিভিন্ন বিষয় শেখানো হয়। দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারনেটে অনলাইন বিষয়ক নিবন্ধন পদ্ধতি (ওএসসিআরএস) শীর্ষক প্রকল্প তৈরি করেন। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী।

Saturday, April 24, 2010

পরিবেশ আইন লঙ্ঘন।। জেলা প্রশাসককে আদালতের নোটিশ।। মানববন্ধন বিক্ষোভ আন্দোলন অব্যাহত


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে পরিবেশ আইন অমান্য করে “পপি ব্রিকস” ফিল্ড নামের ইট ভাটার মালিককে ইট পোড়ানোর লাইসেন্স দেয়ায় নোয়াখালী জেলা প্রশাসক ও পপি ব্রিকস ফিল্ডের স্বত্ত্বাধিকারী আব্দুস সাত্তারের বিরুদ্ধে আদালতে রিপ্রেজেন্টেটিভ এ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে আদালত ১ সদস্যের কমিশন গঠন করে সরোজমিনে কমিশন পাঠায়। শুক্রবার সকালে আদালত থেকে এডভোকেট মোঃ শাহাদাত হোসেন কমিশনার হিসাবে চাঁড়াভিটি সংলগ্ন পপি ব্রিক্স এর সম্মুখে এসে স্থানীয় পরিদর্শন করেন।

Thursday, April 22, 2010

সাংবাদিকদের উদ্দেশ্যে নোয়াখালীর ডিসি- প্রধানমন্ত্রী ছাড়া কাউকে ভয় পাইনা

সরকারি সম্পত্তি  উদ্ধার করতে গেলেই শাসক দলের নেতারা নাখোশ হন
অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি সম্পত্তি উদ্ধার করতে গেলেই সরকারি দলের প্রভাবশালী নেতাদের কাছ থেকে চাপ আসে। তাদের কথা না শুনলে নানা রকম অপপ্রচার করে বেড়ান। স্বার্থে আঘাত লাগলেই জেলা প্রশাসককে খারাপ বলে বেড়ান। প্রধানমন্ত্রী আমাকে নোয়াখালী পাঠিয়েছে, তিনি ছাড়া আর কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে  না, প্রধনমন্ত্রীকে ছাড়া কাউকে আমি ভয়ও পাই  না।

বসুরহাটে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডে বুধবার গভীর রাতে হাজী আবদুর রব মিয়ার নতুন বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল কেয়াটেকার ইউনুছ ও পলাশকে বেধে মারধর করে গুরুতর আহত করে। পরে গ্যাস সিলিন্ডার দিয়ে গ্রীল কেটে দালালে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ২৫ভরি স্বর্ণ, নগদ ২০হাজার টাকা, ৪টি মোবাইল সেট ও মূল্যবান ব্যবহারী সামগ্রীসহ ৯লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি হওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। 

Monday, April 19, 2010

কোম্পানীগঞ্জে বাপেক্সের গ্যাস কূপ খনন অবকাঠামো উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী

মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামে সুন্দলপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের অবকাঠামো উন্নয়ন কাজ সোমবার বন্ধ করে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। গ্যাস কুপ খনন প্রকল্প এলাকার জমির মলিকরা আমন ও রবি শষ্য ক্ষতি পুরণের দেয়া চেকের টাকা বিভিন্ন ব্যাংক থেকে উত্তলোন করতে না পারায়, অবকাঠামো উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকবাসী।

Saturday, April 17, 2010

কোম্পানীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত-২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপাশিরহাট বাজারে শনিবার সকাল ১১টায় দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়ের দুজন আহত হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় সূত্র থেকে জানাযায়, শনিবার সকাল ১১টায় চরফকিরা ইউনিয়নের আনিছল হক গ্রুপের সঙ্গে ১৪চাপ্রাশিরহাট ইউনিয়নের চাঁদাবাজ আবু নাছের গ্রুপের সাথে পূর্বে শত্রুতার জের ধরে  দফায় দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে নাছের গ্রুপের চাঁদাবাজ আবু নাছের ও আনিছল হক গ্রুপের চাঁদাবাজ টিক্কা গুরুতর আহত হয়।

কোম্পানীগঞ্জে ৩দিন ব্যাপী বৈশাখী মেলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেণী নদী ভাঙ্গন কবলিত কদমতলা এলাকায় ৩দিন ব্যাপী বৈশাখী মেলা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। বাংলা নববর্ষ যেমন সুর ও সঙ্গীতের, মেলা ও মিলনের, আনন্দ-আবাহনের, তেমনই সাহস ও সংকল্পের। নূতন প্রতিজ্ঞায় ও প্রত্যাশায় বুক বাঁধার দিন ৪ঠা বৈশাখ থেকে প্রাকৃতিক অপরূপ সৌন্দয্য মন্ডিত পরিবেশে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

কোম্পানীগঞ্জে এল সি এস নারী শ্রমিকদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ


কোম্পানীগঞ্জ  প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী এলজিইডির মিডপিসিআর প্রকল্পের আওতায় দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম বাজার অবকাঠামো উন্নয়ন ও শেড নির্মাণ কাজে নিয়োজিত নারী শ্রমিকের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে। ৩১জন শ্রমিককে দিন প্রতি ৪শ ৯০টাকা হারে সর্বমোট ২ লাখ ৯৬ হাজার টাকা বিতরণ করা হয়। লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন।

Thursday, April 15, 2010

কোম্পানীগঞ্জে নববর্ষে বিভিন্ন কর্মসূচী পালিত

বাংলা নববর্ষ  যেমন সুর ও সঙ্গীত, মেলা ও মিলনের, আনন্দ-আবাহনের, তেমনই সাহস ও সংকল্পের। নূতন প্রতিজ্ঞায় ও প্রত্যাশায় বুক বাঁধিবার দিন পহেলা বৈশাখ। এ দিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। 

চাঁদা না দেয়ায় কোম্পানীগঞ্জে বিএনপি নেতার মৎস্য খামারে জলদস্যু বাহিনীর হামলা, লুটপাট

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মুছাপুর এলাকায় বুধবার গভীর রাতে জলদস্যু বাহিনীর প্রধান কামরুল হাসান টিপুকে ৫০হাজার টাকা চাঁদা না দেয়ায় তার বাহিনীর লোকজন ওই এলাকার মুছাপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী এমদাদুল হক হেলালের মৎস্য প্রজেক্টে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লক্ষাধিক টাকার মাছ, ২টি পাম্প মেশিন, ২টি ভ্যান গাড়ী, ২টি মোবাইল সেটসহ প্রায় ২লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এসময় জলদস্যু বাহিনীর লোকেরা পিটিয়ে মৎস্য প্রজেক্টের কেয়ারটেকার শহীদ উল্যা (৩০) ও নুরুল হককে (৩৫) গুরুতর আহত করে।

কোম্পানীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে ১০জন আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাটে মাদকদ্রব্য মামলার স্বাক্ষী দেয়ায় মাদক বিক্রেতা ও স্বাক্ষীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ১জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও অপরাপর আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Wednesday, April 14, 2010

কোম্পানীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে ১১জন আহত

মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে মঙ্গলবার দুপুর ১টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের  সংঘর্ষে ১১জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Tuesday, April 13, 2010

চরের খাস জমি পেলেন নোয়াখালীর ১০৭ ভূমিহীন


নোয়াখালীর উপকূলীয় চরের ১০৭ জন ভূমিহীনের মাঝে খাসজমির দাগ খতিয়ান হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো: মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তকৃত কৃষি জমির মালিকানার খতিয়ান তুলে দেন।

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও আলহাজ্ব সুলতান আনোয়ারা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় বসুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খাজা আবুল খায়ের বিএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা।

কোম্পানীগঞ্জে যুবলীগের সংঘর্ষে আ’লীগ নেতা নিহতের ঘটনায় আ’লীগের ২০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে আ’লীগ নেতা এনায়েত উল্যাহ উকিলের লাশ রোববার রাতে গাংচিল গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনের আহজারীতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। গাংচিল এলাকার সর্বস্তরের জনতা নিহত এনায়েত উল্যার বাড়ীতে সমবেত হয়। তার লাশ এক নজর দেখে শেষ বিদায় জানানোর জন্য। রাতেই পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ হত্যা কান্ডের ঘটনায় তার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে থানায় আ’লীগ ও যুবলীগের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

Sunday, April 11, 2010

নোয়াখালীতে ক্ষুদ্র কারুপণ্য প্রদর্শন ও উৎপাদকদের সমাবেশ



দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গঠন ও জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদ্র কারু সম্পদের সংরক্ষণ ও বিকাশের তাগিদের মধ্যদিয়ে রোববার নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র কারুপণ্য প্রদর্শন ও উৎপাদক সমাবেশ। ডানিডা’র সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি - এনআরডিএস সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে ক্ষুদ্র কারুপণ্য উৎপাদক উন্নয়ন প্রকল্প পরিচিতি উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে।

কোম্পানীগঞ্জে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় আ’লীগ নেতা নিহত

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামে নব নির্মাণ রাস্তার ইট সাপ্লাই দেওয়াকে কেন্দ্র করে যুব লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আ’লীগ নেতা এনায়েত উল্যাহ উকিল (৪৬)  নোয়াখালী জেনারেল হাসপাতালে ঢাকা নেওয়ার পথে রোববার রাত দেড়টার সময় মারা যায়। এনায়েত উল্যা উকিলের মৃত্যুর সংবাদ শুনে গাংচিল গ্রামে শোকের ছায়া নেমে আসে।

কোম্পানীগঞ্জে দুর্ধষ ডাকাতি

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় থানা থেকে আধা কিলোমিটার দূরে মুজিব কলেজের সামনে আশেক মঞ্জিলে শনিবার গভীর রাতে দুর্ধষ ডাকাতি ঘটনা ঘটেছে। ২০-২৫ জনের সঙ্গবদ্ধ ডাকাত দল ওই ভবনের ৩টি ফ্ল্যাট থেকে নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ফোন ও মূল্যবান ব্যবহারী সামগ্রীসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতি হওয়ার ১০ মিনিট পূর্বে পুলিশ ওই এলাকা থেকে যাওয়ার পরপরই ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যায়। 

Friday, April 9, 2010

কোম্পানীগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংর্ঘষে আহত-৩৫

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামে শুক্রবার সকালে নব নির্মিত রাস্তার ইট সাপ্লাই দেওয়াকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ৩ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ি সংর্ঘষে উভয় পক্ষের ৩৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ২ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহনে নোয়াখালীতে আ.লীগের বিশেষ বর্ধিত সভা

স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর অঙ্গীকার
স্বাধীনতাবিরোধীদের সকল চক্রান্ত ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর অঙ্গীকারের মধ্যদিয়ে বৃহস্পতিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের বহুল প্রতিক্ষিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলকে সুসংগঠিত করতে দুর্দিনের নেতাকর্মীদের মূল্যায়ন, তৃণমূল পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠা এবং সরকারের গৃহীত কল্যাণমূলক কর্মসূচী জনগণের দেরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহবান জানানো হয়।

Thursday, April 8, 2010

কোম্পানীগঞ্জে ডিবিএইচ গোল্ডকাপ ফাইনালে জাগো বামনী জয়ী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়র কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা জাগো বামনী চ্যাম্পিয়ান হয়। ৭০ মিনিটের নির্ধারিত খেলায় জাগো বামনী দলের খেলোয়াড় ইকবাল (৭নং) ৫৩ মিনিটের মাথায় ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। শর্ত চেষ্টা করেও চরকাঁকড়া একাদশ জাগো বামনীর দেয়া গোল পরিশোধে করতে পারেনি। খেলার মাঠে প্রায় ৬০হাজার দর্শক এ গোল্ডকার্প ফুটবল ফাইনাল খেলা উপভোগ করে।

Wednesday, April 7, 2010

স্বাস্থ্যের বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন


স্বাস্থ্যের বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে গতকাল বুধবার নোয়াখালীতে মানববন্ধন, র‌্যালি ও বাউল গানের আয়োজন করা হয়। স্বাস্থ্য আমার অধিকার এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্স এন্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান এ আয়োজন করে। 

Tuesday, April 6, 2010

কোম্পানীগঞ্জে দু’নদীর ভয়াবহ ভাঙ্গনে ২ শতাধিক পরিবার গৃহহীন, বেড়ীবাঁধ ভাঙ্গন অব্যাহত


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহমান ছোট ফেণী নদী ও বামনীয়া নদীর ভয়াবহতায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। এ দু'নদীর ভাঙ্গনে ২ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। গৃহহীন পরিবারগুলো ভাঙ্গন কবলিত বেড়ীবাঁধের আশে পাশে উঁচু স্থানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। গত কয়েক দিনে চরপার্বতী ইউনিয়নের কদমতলা গ্রাম এলাকায় ছোট ফেণী নদীর পাড় থেকে অন্তত পক্ষে ৫০টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। 

কোম্পানীগঞ্জে ডিকিএইচ ফুটবলে চরকাঁকড়া জয়ী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকাল ৪টায় ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল খেলায় চরকাঁকড়া ইউনিয়ন জয়ী হয়েছে। খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় কবিরহাট উপজেলা ক্রীড়া চক্রকে ট্রাইবেকারে হারিয়ে চরকাঁকড়া ইউনিয়ন জয়ী হয়।

Sunday, April 4, 2010

কোম্পানীগঞ্জে ও.এম.এসের চাল পাচারের সময় ১৭ বস্তা চাল আটক করেছে জনতা

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ রোডে শনিবার রাত ৯টায় ও.এম.এস ডিলার রাজু সাহার গুদাম থেকে ১৭ বস্তা চাল কালো বাজারে পাচার করার সময় জনতা আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাচার করা চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে বলে পুলিশ জানায়। উপজেলা খাদ্য কর্মকর্তা এম.এ. রউফ বিষয়টি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট দাখিল করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন পাচারের সময় ও.এম.এসের চাল উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, খাদ্য কর্মকর্তা তদন্ত রিপোর্ট দাখিল করার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোম্পানীগঞ্জে যৌতুক না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে মেরে পরিবারের সবাই উধাও, দেবর গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরপার্বতী ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় যৌতুক লোভী স্বামী জাকির হোসেন নান্টু (২৭) স্ত্রী রোজিনা আক্তাকে (২১) পিটিয়ে মেরে পরিবারের সবাই লাশ ঘরে রেখে পালিয়ে গেছে। পুলিশ সংবাদ পেয়ে শনিবার বিকেলে লাশ উদ্ধার করে দেবর আবুল খায়েরকে (২৫) আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

কোম্পানীগঞ্জে হিন্দু বৌদ্ব খৃষ্টান ঐক্য পরিষদের সম্মেলন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা দূর্গা মন্দির মিলনায়তনে শুক্রবার বিকেলে হিন্দু বৌদ্ব খৃষ্টান ঐক্য পরিষদের সম্মেলন আনুষ্ঠিত হয়। সম্মেলনে দিলিপ কুমার মজুমদার মন্টুকে সভাপতি ও স্বপন চন্দ্র মজুমদারকে সাধারন সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট কার্য্যকরি কমিটি গঠন করা হয়েছে।

Saturday, April 3, 2010

কবিরহাটে যুবলীগ নেতাদের মুল্যায়ন না করায় ওটারহাট উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী বন্ধ করে দেওয়ার হুমকীতে শিক্ষাথীদের বিক্ষোভ সড়ক অবরোধ


মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ওটারহাট উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পুর্তি উপলক্ষে সুর্বণ জয়ন্তী উদযাপন স্থানীয় যুবলীগ নেতারা বন্ধ করে দেওয়ার হুমকীতে বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত বসুরহাট নোয়াখালী সড়কের ওটারহাট রাস্তার মাথায় শিক্ষার্থীরা অবস্থান করে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। দীর্ঘ ৪ঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখায় বসুরহাট নোয়াখালী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

Thursday, April 1, 2010

সাধারণ সম্পদে প্রান্তিক জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ


সামগ্রিক কৃষি সংস্কার ও উপকূলীয় অঞ্চলে সাধারণ সম্পদে প্রান্তিক জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণের দাবিতে বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারণলিপি প্রদান করে। গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান উপকূল ক্যাম্পেইন গ্রুপ ও পার্টিসিপটেরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান এ মানববন্ধনের আয়োজন করে। 

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ