বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, March 28, 2010

মৃত্যু বার্ষিকী-রবিউল হোসেন কচি



সোমবার নোয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি ও মাইজদি মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি রবিউল হোসেন কচির প্রথম মৃত্যু বার্ষিকী।এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ী জালিয়ালে, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও জেলা জামে মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলা, দোকান ভাংচুর, আহত-৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মোল্লা নগর এলাকায় রবিবার সকালে সন্ত্রাসী হামলায় মোল্লা ষ্টোর ও খোকন ষ্টোর ভাংচুর করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় তিনজন দোকানদার গুরুত্বর আহত হয়। আহতরা হলেন, আবু নাছের (৩২), মঞ্জু (২৮), খোকন (২২)। এদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Saturday, March 27, 2010

কোম্পানীগঞ্জে ইসলাম করিম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাই স্কুল এন্ড বিএম কলেজ মাঠে শনিবার দুপুরে ইসলাম করিম ফাউন্ডেশনের উদ্যোগে ১৭৩জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশী ফাউন্ডার ও ইসলাম-করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

Friday, March 26, 2010

কোম্পানীগঞ্জে মহান স্বাধীনতা দিবসে দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালিত


মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চরফকিরা ১৬নং স্লুইচ গেইট সংলগ্ন মুক্তিযোদ্ধাদের স্মরণে কোরআন খতম, মিলাত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে বসুরহাট পৌরসভা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি, আধা-সরকারি, শায়িত্ব শাসিত বেসরকারি অফিস স্কুল কলেজ মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান পেশা জীবি সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন।

Wednesday, March 24, 2010

কোম্পানীগঞ্জে ডিবিএইচ ফুটবলে চরকাঁকড়া জয়ী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকাল ৪টায় ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল খেলায় চরকাঁকদা ইউনিয়ন জয়ী হয়েছে। খেলায় চরপার্বতী ইউনিয়নকে ৭-০ হারিয়ে চরকাঁকড়া ইউনিয়ন জয়ী হয়।

Tuesday, March 23, 2010

কোম্পানীগঞ্জে ফুটবল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকাল ৪টায় ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কবিরহাট উপজেলা, নোয়াখালী ১-০ গোলে দাগনভুইয়া একাদশকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে।

Thursday, March 18, 2010

কোম্পানীগঞ্জে জাতীয় শিশু দিবস পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবাস সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে সরকারি বেসকারি স্কুলের শিশুদেরকে নিয়ে বসুরহাট বাজারে প্রধান সড়কে শোভাযাত্রা বের হয়। জাতীয় শিশু দিবসে শিক্ষার্থী শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। শোভাযাত্রা শেষে বসুরহাট পৌরমিলনায়তনে জাতীয় শিশু দিবসের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরপার্বতীতে জনতার গণ পিটুনিতে এক ডাকাত নিহত; কুপিয়ে ৩জনকে আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ৮নং ওয়ার্ডে মঙ্গলবার রাত সাড়ে তিনটার সময় প্রবাসী জহিরুল হকের বাড়িতে ডাকাতি কালে জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত। ডাকাত দল কুপিয়ে পরিবারের ৩জনকে  আহত করেছে। নিহত ডাকাত নিরুজ্জামানা (২৮) পিং- রিফোজি শামছুল হক, চরপার্বতী ৯নং ওয়ার্ডে তার বাড়ী। আহতরা হলেন, প্রবাসী জহিরুল হকের স্ত্রী কমলা বেগম (৪৫), পূত্র স্বপন উদ্দিন (২৩), ভাগ্নী  জোস্না আক্তার নয়ন (১৪)।

Tuesday, March 16, 2010

কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন পরিবেশ হুমকীর মুখে


কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর থেকে অবৈধ ভাবে ৪টি স্পটে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র। অবৈধ ভাবে বালু উত্তোলন করার কারণে নদী উপকূলীয় এলাকাগুলো অচিরে নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। এলাকাগুলো ছোটধলী গ্রাম, চরবালুয়া গ্রাম, দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম, পশ্চিম চরদরবেশ, চরএলাহীর ক্লোজারঘাট, চরহাজারীর মাছুয়াধোনা এলাকা, পূর্ব চরপার্বতী।

Sunday, March 14, 2010

কোম্পানীগঞ্জে ডাক বাংলোর গাছ কেটে নিয়ে যাচ্ছে জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠান


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ডাক বাংলোর শত বছরের পুরনো মূল্যবান গাছ বিনা টেন্ডারে কেটে উজাড় করে নিয়ে যাচ্ছে সরকারী কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠান।  এলাকাবাসী সূত্র  থেকে জানা যায়, উপজেলার ডাকবাংলো শত বছরের পুরনো মূল্যবান রেইন্ট্রি করই ১১টি, ১টি আকাশ মনি, ৩টি মেহগনি, ১১আম গাছ, ৮টি লোহা কাঠের গাছ, ১টি গর্জন, ২টি নারিকেল গাছ, ৮টি কাঠাল গাছ, ২টি সুপারী গাছ জায়গা খালি করার অজুহাতে অডিটরিয়ামের ঠিকাদার ওসমান গণির মাধ্যমে নোয়াখালী জেলা পরিষদের উপ-সহকারী, জেলা পরিষদের ডিলিং এজেটেন্ডের যোগসাজসে এ গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যনিবাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে সরকারী দল মিথ্যা অপপ্রচারের নিন্দা জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হরুনুর রশিদ আজাদ।

Thursday, March 11, 2010

বসুরহাটে দুই প্রতারক খোনকারকে গণপিটুনি

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড গরুবাজার এলাকায় বুধবার রাতে প্রতারক দুই খোনকারকে গণপিটুনি দিয়ে জনতা আটক করে রাখে। পরে তাদের স্বজনেরা মুচলেকা দিয়ে উদ্ধার করে, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতারক খোনকাররা হলেন, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের আপিল উদ্দিন ব্যাপারী বাড়ী প্রকাশ গরু ব্যাপারী বাড়ীর হেকিম আবদুস ছাত্তার ও তার সহকারী চাঁড়াভিটি এলাকার আবদুল খালেক।

Wednesday, March 10, 2010

কোম্পানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ মার্চ বুধবার দিনব্যাপী বঙ্গবন্ধু কল্যাণ ট্রাষ্টের আহ্বানে কোম্পানীগঞ্জ থানা ডাক্তার ও ঔষধ ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রায় ১হাজার দুস্থ্য রোগীর মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

Tuesday, March 9, 2010

কোম্পানীগঞ্জে যুবককে জবাই করে হত্যার চেষ্টা


মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

      নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে সোমবার রাতে এক যুবককে সন্ত্রাসীরা জবাই করে হত্যার চেষ্টা করে। তাকে মমুর্ষ অবস্থায় বসুরহাট উপশম ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।

Monday, March 8, 2010

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত


আলোচনা  ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এনআরডিএস বিনোদপুর প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে “সম অধিকার ও সব সুযোগের নীতি, নিশ্চিত করবে সবার অগ্রগতি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন।

কোম্পানীগঞ্জে দুধর্ষ শিবির ক্যাডার ওলির বাড়ী থেকে অস্ত্র উদ্ধার


নোয়াখালীর কোম্পানী উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের পূর্ব পার্শ্বে ৪নং ওয়ার্ড থেকে সোমবার বিকেল ৩টায় দুধর্ষ শিবির ক্যাডার ওলি আহাম্মদের বাড়ী থেকে পুলিশ অস্ত্র, গুলি উদ্ধার করেছে। সে ওই এলাকার রমজান আলীর ছেলে।  পুলিশ সূত্র থেকে জানা যায়, ওলি আহাম্মদ শিবিরের দুধর্ষ ক্যাডার ছিল।

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নারী-পুরুষের সম সুযোগ, সম অধিকার, দিন বদলের অগ্রযাত্রায় উন্নয়নে অঙ্গিকারের শ্লোগানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ মহিলা পরিষদের সহযোগীতায় সকল পেশার নারীর অংশ গ্রহণের মধ্যদিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

Sunday, March 7, 2010

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে রোগীরা ভোগান্তির স্বীকার

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যা জর্জরিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক দিনে জনবল সংকট অপর দিকে চাহিদার তুলনায় সরকারি ঔষধ সরবরাহ কম দেয়া হচ্ছে। এছাড়া কর্মরত ডাক্তার ও কর্মচারীরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। হাসপাতালে রোগী গেলে তাদেরকে ডাক্তারেরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে গিয়ে অপেক্ষা করতে বলেন। রোগীরা প্রাইভেট ক্লিনিকে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ডাক্তারদের জন্য।

কোম্পানীগঞ্জে ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

৬ মার্চ ২০১০নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়র কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেল ৩টায় ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। হাজী আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্পপতি লায়ন শেখ মহি উদ্দিন।

কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান।। সকল প্রাথমিক বিদ্যালয় একদিনের জন্য বন্ধ, এলাকায় ক্ষোভ

মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বসুরহাট এস.এম সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দসের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বসুরহাট মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উপজেলার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীরা একদিন স্কুলে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হলো।

Saturday, March 6, 2010

কোম্পানীগঞ্জে ফুটবল খেলার মাঠে সংঘর্ষে আহত ১০

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্চারাম এলাকায় বৃহস্পতিবার বিকেলে সেজান রৌপ্য কাপ ফুটবল টূর্ণামেন্ট খেলা চলাকালে সংঘর্যে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আহম্মদ হক (৫০), আবুল হাসেম (৬০), টুটুল (১৯). মাসুদ (২০), ভুট্টু (৩০), ইস্কান্দার (২৮), আব্দদুল গফুর বাদশা (৩০), রুবেল (২২)।

Tuesday, March 2, 2010

কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলা; ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার ২, আহত ৫

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ড মহাজন দীঘির পাড় সাংসদ ওবায়দুল কাদেরের বাড়ির দরজায় সোমবার বিকেলে সরকার দলীয় ক্যাডারদের সন্ত্রাসী হামলায় দোকান ভাংচুর  লুটপাটের ঘটনা ঘটে। আহত ৫, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সহ দুইজন গ্রেফতার।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ