বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, February 28, 2010

নোয়াখালীতে অগ্রনী ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন


নোয়াখালীতে অগ্রনী ব্যাংক লিমিটেডের মাইজদী কোর্ট শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিষ্টার জাকির আহমদ আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রম উদ্বোধন করেন।

কোম্পানীগঞ্জে আলহাজ্ব আবদুর রব ফাউন্ডেশনে বৃত্তি প্রদান

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে শনিবার সকাল ১০টায় আলহাজ্ব আবদুর রব ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০০৯এর বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৫নং চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল আলম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন।

নোয়াখালী জেলা বিএনপি’র কমিটি গঠন ।। সভাপতি শাহজাহান সাধারন সম্পাদক হারুন


ত্রিবার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে নোয়াখালী জেলা বিএনপি’র কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত এ কমিটিতে বিনা প্রতিদ্বন্ধীতায় সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহান সভাপতি, পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ সাধারন সম্পাদক এবং আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Tuesday, February 23, 2010

নোবিপ্রবিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


ভাষা আন্দোলনে আত্মদানকারী জাতীর শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানানোর মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্যাপন করা হয়েছে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার। দিবসের প্রথম প্রহরে উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ও ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Monday, February 22, 2010

কোম্পানীগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বাঁশতলা গ্রাম থেকে রোববার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলার ডাকাত দলের ৬জনকে অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে পুলিশের কাছ থেকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কুখ্যাত ডাকাত নিগ্রো হেলাল পালিয়ে যায়।

Sunday, February 21, 2010

ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ ।। নিহত ১।। আহত ৩০

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে শাহ আলম(৪০)  নামে এক ব্যবসায়ী নিহত এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ নিহত শাহ আলম তাদের দলীয় কর্মী বলে দাবি করে। এ সময় দোকানপাটে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো আমিশাপাড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলেও পথে পথে বিক্ষুদ্ধ লোকজনের ইটপাটকেল নিক্ষেপের কারনে পৌঁছতে ব্যর্থ হয়। রাত ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাজ্জাকের নেতৃত্বে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ভোর ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জে একুশে ব্যাডমিন্টন ফাইনালে ফারিয়া চ্যাম্পিয়ন

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা গেইট স্পোর্টস সোসাইটির উদ্যোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১০ফাইনালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় টু-ফ্লাওয়ার বসুরহাটকে ২-০ গেইমে হারিয়ে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটি এসোসিয়েশন (ফারিয়া) চ্যাম্পিয়ন হয়।

Saturday, February 20, 2010

নোয়াখালী জিলা স্কুলসহ ২৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

ভাষা আন্দোলনের ৫৮ বছর এবং স্বাধীনতার ৩৮ বছর পরও নোয়াখালী জিলা স্কুল সহ জেলার ২৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলন কিংবা অমর একুশে সম্পর্কে কিছুই জানেনা। জেলা শিক্ষা দপ্তর সূত্র জানায়, নোয়াখালীর জেলায় মাধ্যমিক, ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে ২৮৫টি বিদ্যালয় এবং কামেল, ফাজিল ও আলেম মিলিয়ে মোট ১৭৫টি মাদ্রসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে সামনে রেখে সাংবাদিকরা এক জরিপ চালিয়ে দেখেছেন জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৫টির মধ্যে ১০৮টি প্রতিষ্ঠানে এবং ১৭৫টি মাদ্রসা শিক্ষা প্রতিষ্ঠানের একটিতেও কোন শহীদ মিনার নেই।

Thursday, February 18, 2010

নোয়াখালীতে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ


সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচী প্রণয়ন ও কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার নোয়াখালীতে মতবিনিময় সভা ও মানবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়ার্ক-প্রান’র উদ্যোগে মতবিনিময় সভা শেষে দুপুরে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। 

কোম্পানীগঞ্জে একুশে ব্যাডমিন্টনে ফারিয়া জয়ী


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা গেইট স্পোর্টস সোসাইটির আয়োজনে বুধবার একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১০ কোয়াটার ফাইনালে ফারিয়া, জেরিন ইলেক্ট্রনিক্স, সাহাদ-জোবায়ের জুটি ও টু-ফ্লাওয়ার জয়ী হয়। খেলায় পালসার গ্রুফকে ৩-১গেইমে হারিয়ে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটি এসোসিয়েশন (ফারিয়া), বন্ধু জুটিকে ২-০ গেইমে হারিয়ে জেরিন ইলেক্ট্রনিক্স, মুছা জুটিকে হারিয়ে টু-ফ্লাওয়ার ও টু-ষ্টারকে  ৩-১গেইমে হারিয়ে সাহাদ-জোবায়ের জুটি জয়ী হয়ে সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়।

Wednesday, February 17, 2010

কোম্পানীগঞ্জে একুশে ব্যাডমিন্টনে ফারিয়া জয়ী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা গেইট স্পোর্টস সোসাইটির আয়োজনে মঙ্গলবার একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১০ ১ম পর্বে ফারিয়া, মুছা জুটি ও পালসার গ্রুফ জয়ী হয়। খেলায় লাভলু পুষ্পলয়কে ২-০গেইমে হারিয়ে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটি এসোসিয়েশন (ফারিয়া), আল-আমিন ব্রিক্স ফিল্ডকে ২-০ গেইমে হারিয়ে মুছা জুটি ও বসুরহাট ব্যবসায়ী সমবায়কে ২-০গেইমে হারিয়ে পালসার গ্রুফ জয়ী হয়ে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়।

Tuesday, February 16, 2010

কোম্পানীগঞ্জে শীর্ষ সন্ত্রাসী জলদস্যু বাহিনীর প্রধান লিটন গ্রেপ্তার

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জলদস্যু বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী কামরুল হাসান টিপুর সেকেন্ড ইন কমান্ড কামরুজ্জান লিটনকে (২৮) পুলিশ সোমবার গভীর রাতে চিরনী অভিযানে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, দক্ষিণ মুছাপুর ৮নং ওয়ার্ডের মোকলেছুর রহমান সারেং বাড়ীর সৈয়দ আহম্মদের ছেলে কামরুজ্জামন লিটন জলদস্যু টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে সন্দ্বীপ, সোনাগাজী  ও কোম্পানীগঞ্জ থানায় ৪/৫টি মামলা রয়েছে।

Monday, February 15, 2010

নোয়াখালী শহরে পরিবহন ব্যবসায়ী খুন, আটক ১

নোয়াখালী শহরে মাইজদীর পুলিশ ট্রেনিং সেন্টারের পাশের একটি বাসায় রোববার রাতে দেলোয়ার হোসেন ভূট্ট (৩৫) নামে এক রেন্ট-এ কার ব্যবাসায়ী খুন হয়েছে। নিহতের পরিবারের লোকজনের দাবি রাত দুইটার দিকে অজ্ঞাত তিন দুর্বৃত্ত বাসায় ঢুকে ভুট্টকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়।
      খবর পেয়ে সুধারাম থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের ভাতিজা আবদুর রহমান নিবাসকে (২৫) আটক করে। নিহতের বাড়ি বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামে।

কোম্পানীগঞ্জে একুশে ব্যাডমিন্টন উদ্বোধন; জেরিন ইলেক্ট্রনিক্স জয়ী


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা গেইট স্পোর্টস সোসাইটির আয়োজনে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১০ উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় দুইটি শক্তিশালী দল জেরিন ইলেক্ট্রনিক্স বনাম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক অংশ গ্রহণ করেন। খেলায় ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক বামনীকে ২-১ গেইমে হারিয়ে জেরিন ইলেক্ট্রনিক্স বসুরহাট জয়ী হয়। উক্ত খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেন।

Sunday, February 14, 2010

কোম্পানীগঞ্জে আজ থেকে একুশে ব্যাডমিন্টন উদ্বোধন

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা গেইট স্পোর্টস সোসাইটির আয়োজনে আজ রবিবার সন্ধ্যা ৬টায় একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১০ উদ্বোধন করা হবে। উক্ত টুনামেন্ট উদ্বোধন করবেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব, উপজেলা প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খানসহ বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ। 

Tuesday, February 9, 2010

কোম্পানীগঞ্জে কবি জসিম উদ্দিন ও মাকসুদাহ্ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মাকসুদ্হ্ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

সোনাগাজীর জলদস্যু বাহিনীর প্রধান ননা কোম্পানীগঞ্জে গ্রেপ্তার

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

সোনাগাজী থানার জলদস্যু বাহিনীর প্রধান গোলাম ছারওয়ার প্রকাশ ননাকে (৩০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটার এলাকার জনতা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। মঙ্গলবার সকালে সোনাগাজী থানার পুলিশ ননাকে কোম্পানীগঞ্জ থানা থেকে নিয়ে যায়। পুলিশ জানায়, ফেলীর সোনাগাজী থানার দক্ষিণ-পশ্চিম দরদরবেশ এলাকার মৃত শাহজাহানের ছেলে গোলাম ছারওয়ার প্রকাশ ননা জলদস্যু বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে সোনাগাজী, সন্দ্বীপ থানায় ডাকাতি, ধর্ষণসহ বহু মামলার ওয়ারেন্ট রয়েছে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নোয়াখালীর দুর্গম চরাঞ্চলের শিশুদের অনন্য রেকর্ড


।। আবু নাছের মঞ্জু ।।
সরকারি সুযোগ সুবিধার অপর্যাপ্ততা ধাবিয়ে রাখতে পারেনি নোয়াখালীর দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র পরিবারের শিশুদের। এসব এলাকায় কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকলেও সুবিধা বঞ্চিত এ শিশুরাই প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের অনন্য রেকর্ড সৃষ্টি করেছে।

Monday, February 8, 2010

কোম্পানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার জহির গ্রেপ্তার

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ১নং ওয়ার্ড থেকে রবিবার রাতে আন্তঃজেলার ডাকাত সর্দার জহির উদ্দিনকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। তার পিতার নাম মৃত সৈয়দ আহমেদ। পুলিশ জানায়, চাঁদপুর জেলার শাহারাস্তি থানায় ২০০৮ সালের ৫ডিসেম্বর ডাকাতি ও খুনের মামলার কোম্পানীগঞ্জের জহিরসহ চারজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। রোববার রাতে গ্রেপ্তার করার পর পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সোমবার সকালে পুলিশ তাকে চাঁদপুর জেলায় পাঠিয়েছে।

Sunday, February 7, 2010

কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়ীতে ডাকাতি আহত ৪ জন

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের উত্তর শাহজাদপুর গ্রামে আমেরিকা প্রবাসী ইদ্রিছ মিয়ার বাড়ীতে শুক্রবার গভীর রাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একটি মাইক্রোবাস যোগে ১৫-২০জনের সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে ঢুকে প্রবাসীর দালানের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সকলকে হাত-পা বেঁধে বেদম মারধর করে। ডাকাত দল ওই বাড়ী থেকে ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১১হাজার ৭শ টাকা আড়াই হাজার ডলার মোবাইল সেট ৩টি, চার্জ লাইট ৫টি ও মূল্যবান ব্যবহারী সামগ্রী সহ প্রায় ৩০ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায়।

Saturday, February 6, 2010

কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড জিয়া নগর এলাকা থেকে শনিবার সকাল সাড়ে ৯টায় মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফারিহা রহমানকে (১৫) অপহরণ করা হয়েছে। একই এলাকার মৃত মুনির ডাকাতের ছেলে আবদুল্লাহ আল-মামুন পারভেজ (২৪) অস্ত্র দেখিয়ে ফারিহাকে জোর করে একটি প্রাইভেট কার যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে ফারিহার মা কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরন মামলা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত স্কুল ছাত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি।

কোম্পানীগঞ্জে গরুর মাংস প্রতিকেজি ১শ টাকা

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মূছাপুর ৭নং ওয়ার্ড রেগুলেটর এলাকায় জলদস্যু বাহিনী চোরাই গরু জবাই করে প্রতি কেজি গরুর মাংস ১শটাকা দরে বিক্রি করে আসছে। প্রতিদিন সকালে উপজেলার বামনী বাজার, বাংলাবাজার, বজু মিয়া চৌধুরীরহাট, চাপ্রাশিরহাট, বসুরহাটের কশাইরা সিএনজি যোগে রেগুলেটর এলাকা থেকে জলদস্যুদের কাছ থেকে প্রতিকেজি ১শ টাকা দরে মাংস কিনে নিয়ে এসব বাজারে বিক্রি করে থাকেন।

Monday, February 1, 2010

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে - সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান


আবু নাছের মঞ্জু, নোয়াখালী: 
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেছেন-দেশে সৎ, চরিত্রবান ও আলোকিত মানুষের বড়ই অভাব। আর তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের প্রতি শিক্ষক ও অভিভাবকদের যত্নবান হতে হবে। কেননা শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে তবেই সমাজ ও রাষ্ট্র আলোকিত হবে। তিনি বলেন-শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। তবেই দেশকে কাংখিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। শিক্ষকদের লক্ষ্য রাখতে তাঁদের মহান পেশার মর্যাদা যেন কোনভাবে ক্ষুন্ন না হয়। 

কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সমরতবানু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই মানিকের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। সোমবার সহকারী শিক্ষা অফিসার এবিএম নুরুজ্জামান সরে জমিনে তদন্তে গেলে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ সমূহের সত্যতা পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার লিখিত ভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।  

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ