বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, January 31, 2010

কোম্পানীগঞ্জে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট এবং জেলা বিএমএ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের ডাঃ আবদুস সাত্তার ফরায়েজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বসুরহাট পৌর সভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা।

Saturday, January 30, 2010

নোয়াখালীতে মহাত্মা গন্ধী ৬২তম মৃত্যু দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শনিবার নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৬২তম মৃত্যু দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে গান্ধী আশ্রম ট্রাস্ট  আলোচনা সভা ও সফল নারী কৃষি উদ্যোক্তাদের মধ্যে পুরষ্কার বিতরন করে । গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জার্মাণী থেকে আগত মিজারিওরের এশিয়া অঞ্চলের প্রধান মিস ম্যানুয়েলা অট এবং মিসেস ম্যারিয়েম ফ্রস্ট, অস্ট্রেলিয়ার মিস জিন, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, তৃণমূল জনসংগঠনের নেত্রী মমতাজ বেগম ।

কোম্পানীগঞ্জে ক্রিকেটে রংমালা জয়ী

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারী মুজিব কলেজ মাঠে শনিবার সকালে বিএনও লূব্রিকেন্ট্স অনুর্ধ্ব ১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে রংমালা দারুস সুন্নাহ মাদ্রাসা ও সিরাজপুর উচ্চ বিদ্যালয় জয়ী হয়েছে। খেলায় নাছের উচ্চ বিদ্যালয় মুছাপুরকে ১৯ রানে রংমালা দারুস সুন্নাহ মাদ্রাসা ও হাজারীহাট মাদ্রাসাকে ৭৯ রানে হারিয়ে সিরাজপুর উচ্চ বিদ্যালয় জয় লাভ করে।

Friday, January 29, 2010

চীনে প্রবাসী বাংলাদেশীদের ওয়েবসাইট

চালু  হলো চীনে প্রবাসী বাংলাদেশীদের ওয়েবসাইট বিডিকমসিএন (Bangladesh Community in China)ডট কম। এই সাইট থেকে চীনে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন অনুষ্ঠানের খবর, চীনা বৃত্তির তথ্য, বেইজিং ও সাংহাই সহ চীনের প্রধান প্রধান শহরের পরিচিতি, চীনা সংস্কৃতির বিবরণ সহ আরো অনেক কিছু জানা যাবে। মুক্ত আলোচনার জন্যে রয়েছে ফোরাম। সাইটটির ঠিকানা - www.bdcomcn.com

Thursday, January 28, 2010

নোয়াখালীতে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাঁই

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মৌলভীবাজারে বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ফায়ার সার্ভিস  ও স্থাণীয় ব্যবসায়ীরা জনান, রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার জেলা সদর মাইজদী থেকে সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোম্পানীগঞ্জে ৩ মণ জাটকা ইলিশ আটক


মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় গরু বাজার স্মৃতি মৎস্য আড়ৎ থেকে বৃহস্পতিবার ভোরে উপজেলা প্রশাসন ৩ মণ জাটকা ইলিশ আটক করেছে। উদ্ধার করা জাটকা ইলিশগুলো উপজেলা পরিষদের সামনে গর্ত করে পুর্তে ফেলা হয়ছে।

কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধুর পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকর করায় আ’লীগে উল্লাস, মিষ্টি বিতরণ

মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর পাঁচ ঘাতকের ফাঁসির কার্যকর করায় নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করে। যোহরের নামাজ শেষে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

Wednesday, January 27, 2010

কোম্পানীগঞ্জে মাদক বিরোধী প্রচারাভিযান র‌্যালি


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা প্রসাশনের উদ্যোগে ২৭জানুয়ারী বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগে পক্ষকাল ব্যাপী মাদক বিরোধী প্রচারাভিযানের বসুরহাট বাজারে বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন মোল্লা, রেঞ্জ কর্মকর্তা জেইউএম কাশেম, মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, পশু সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুর রহমান ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।

কোম্পানীগঞ্জে সকল রাজনৈতিক দলের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ২৬ জানুয়ারী মঙ্গলবার রাত ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল রাজনৈতিক দলের সহবাস্থানে থেকে সম্প্রীতি বজায় রেখে আইন-শৃংখলা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হয়।

নোয়াখালীতে খেতমজুর ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ।। ৯ দফা দাবি।। ডিসিকে স্মারকলিপি

ভূমিহীনদের মধ্যে চরের খাসজমি বন্টন, টিআর, কাবিখা, বিজিএফ, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বিতরণে অনিয়ম-দুর্নীতি বন্ধ করাসহ ৯ দফা দাবিতে বুধবার নোয়াখালীতে খেতমজুর ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করে ডিসিকে স্মারকলিপি দেয়।
দুপুরে ভূমিহীন নারী পুরুষদের বিক্ষোভ মিছিলটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে আমিন উল্যাহ মাঝির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড আনোয়ার হোসেন, শাহ আলম, কামরুজ্জামান মোহন, কাজী এনামুল হক, বাবর চৌধুরী।

Monday, January 25, 2010

কোম্পানীগঞ্জে মাদক সম্রাট আইয়ুবের বাড়ী থেকে ২৫০শ বোতল ফেনসিডিল উদ্ধার


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ সোমবার বিকেলে চরহাজারী ১নং ওয়ার্ড থেকে মাদক সম্রাট আইয়ুব আলীর (৪০) ঘর থেকে ২৫০শ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬০হাজার টাকা জরিমানা

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সোমবার দুপুর ১২টায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আখি ব্রিকফিল্ডের ৩০হাজার টাকা ও তমা ব্রিকফিল্ডের ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোয়াখালী জেলা নির্বাহী মেজিস্ট্রট আসাদুজ্জামান আরডিসি ও জেলা সহকারী বন সংরক্ষক রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বন সংরক্ষক জানান উপকূলীয় অঞ্চলের বন বিভাগের সরকারী মূল্যবান গাছ কেটে বনদস্যুরা সাবাড় করেছে।

Sunday, January 24, 2010

চাটখিলে পুলিশ-ডাকাতের ঘন্টব্যাপী বন্দুক যুদ্ধে ওসিসহ আহত ৫।। ৫টি বন্দুক, ৩৩ রাউন্ড গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার, ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে রোববার ভোররাতে ডাকতের সাথে পুলিশের ঘন্টব্যাপী বন্দুক যুদ্ধে চাটখিল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির ও ৫ ডাকাত আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরী বন্দুক, ৩০ তাজা কার্তুজ, ৩ খোসা, ১টি ধারালো চাপাতি ও বেশ কিছু ডাকাতির সরঞ্জামসহ গুলিবিদ্ধ অবস্থায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। এরা হচ্ছে শহিদুল ইসলাম কিরন(২৭), শহিদুল ইসলাম শহিদ(২২), ইউসুফ ওরফে মিন্টু(২৮) ও রাসেল(২৪)। গ্রেপ্তারকৃতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে চাটখিল থানায় অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দ’ুটি মামলা হয়েছে।

সড়ক অবরোধ, ভংচুর ও জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াজেদ ইবনে ইমনকে পিটিয়ে আহত ।। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবিরের সাংগঠনিক থানা শাখার সভাপতি সহ নিহত ২

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর মাইজদী সড়কের সোনাপুর জিরো পয়েন্টে রোববার সকালে যাত্রিবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক থানা শাখার সভাপতি আবুল কাশেম আনছারী (২২) ও বাবুন বাসের চালক সুমন (৩০)। আনছারী কেরামতিয়া আলিয়া মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার পুর্ব শুল্লুকিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। এসময় বাসযাত্রী ও পথচারীসহ আরো অন্তত: ২০ জন আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে শিবির কর্মীরা সড়ক অবরোধ, ভংচুর ও জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াজেদ ইবনে ইমনকে পিটিয়ে আহত করে। আশংকাজন অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Saturday, January 23, 2010

কোম্পানীগঞ্জে দুঃস্থদের মাঝে ১৬০০পিস শীত বস্ত্র বিতরণ


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার সকাল ১০টায় উপজেলার বসুরহাট পৌরসভাসহ ৮টি ইউনিয়নে গরীব দুঃস্থদের মাঝে ১৬০০ পিস কম্বল বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি  ও মেট্টো শপিং মলের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম ফারুক। উপজেলার চরাঞ্চল চরবালুয়া, উড়িরচর, গাংচিল, চরএলাহী, মুছাপুর, রামপুর, চরহাজারী, চরফকিরা, চরপার্বতী ও বসুরহাট পৌরসভা এলাকায় এ সকল কম্বল শীতার্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।

Friday, January 22, 2010

কোম্পানীগঞ্জে শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপ উদ্বোধন



মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শুক্রবার সকাল ১০টায় বসুরহাট পৌর এলাকায় শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপের তথ্য সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন। উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন থেকে এ তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়।

Thursday, January 21, 2010

নোয়াখালীতে আইন মন্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করতে গিয়ে বাদী নিজেই শ্রীঘরে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৃহস্পতিবার আইন মন্ত্রী ব্যরিষ্টার সফিক আহমদের বিরুদ্ধে থানায় মামলা করতে গিয়ে মোঃ ফজলুল হক (৩০) নামে এক ব্যক্তি নিজেই আটক হয়েছেন। আটককৃত ব্যক্তি উপজেলার কলেজ রোড ইউরেকা কোচিং সেন্টারের শিক্ষক।

নোয়াখালীতে ৪ দিনব্যাপী মানবাধিকার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মানবাধিকার শিক্ষা বিষয়ক ৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ বৃহস্পতিবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। দ্যা রয়েল ডেনিশ অ্যামবাসির সহায়তায় প্রশিক্ষণটির আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস(বিটা)। প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণী পেশার ২৪ জন অংশগ্রহণকারী ছিলেন।
বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেজবাহ্ উদ্দীন চৌধুরী।

কোম্পানীগঞ্জে শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সকল কলেজ, মাধ্যমিক, প্রাথমিক, মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমামগণের সাথে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বসুরহাট পৌর হলে নোয়াখালী জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এক মতবিনিময় সভা করেন। নোয়াখালী জেলা প্রশাসক সভায় উপস্থিত সকলকে মানসমম্মত শিক্ষার বিস্তার, দূর্ণীতি বিরোধী, সাংস্কৃতির প্রসার ও সরকারি সেবা সমূহ, সকল জনগণের নিকট সহজলভ্য করার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত এবং নীতি মূল্য বোধের আলোকে গড়ে তোলার প্রতি তাগিদ দেন।

Tuesday, January 19, 2010

সুবর্ণচরে মাদকবিরোধী র‌্যালি সমাবেশ



‘দেশ বদলের অঙ্গীকার, নেশা করব পরিহার; মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন’ এ শ্লোগান নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে পক্ষকালব্যাপী মাদক বিরোধী প্রচারণা শুরু হয়েছে। গতকাল সকালে শোভাযাত্রার মাধ্যদিয়ে প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল হক।

Monday, January 18, 2010

প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় নোয়াখালীতে হতদরিদ্র মানুষ চরম দুর্ভোগে



গত কয়েক দিনের প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় নোয়াখালীর জনজীবনে দুর্ভোগ বেড়ে চলছে। সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে জেলার উপক’লীয় দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও দুর্গম চরে বসবাসরত হতদরিদ্র মানুষগুলো। ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভন্ড হয়ে যাওয়া এসব এলাকার সহায় সম্বলহীন মানুষগুলো একতো ঘরবাড়ি সবকিছু হায়িয়ে আধমরা হয়ে বেঁছে আছে। এরই মধ্যে প্রচণ্ড শীতের হানা তাদের কাছে এ যেন মরার উপর খাড়ার খাঁ।

নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে শিশু সংগঠন এনসিটিএফ এর শীতবস্ত্র বিতরণ



নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স-এনসিটিএফ নোয়াখালী কমিটির শিশুরা। সোমবার নোয়াখালী শিশু একাডেমীর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানা সহ এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Saturday, January 16, 2010

কোম্পানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিষ্টার গ্রেপ্তার

কোম্পানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কামরুল হাসান টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও ডাকাত সর্দার আবদুল করিম মিষ্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের একটি দল মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আবদুল করিম মিষ্টারকে (২৮) আটক করে।

কোম্পানীগঞ্জে মাদক বিরোধী প্রচারাভিযান র‌্যালি ও আলোচনা সভা


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা প্রসাশনের উদ্যোগে শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগে পক্ষকাল ব্যাপী মাদক বিরোধী প্রচারাভিযান শুরু। শনিবার বিকেলে বসুরহাট বাজারে বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশবাসীকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী ভারতের সাথে এককভাবে দেশ বিরোধী চুক্তি করেন- মওদুদ আহমদ


মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইন মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, দেশবাসীকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী ভারতের সাথে এককভাবে ৫০দফা দেশ বিরোধী চুক্তি করেন। তিনি ভারতে যাওয়ার পূর্বে দেশের জনগণকে অবহিত না করে স্বাক্ষর করে এসেছেন। তিনি দেশের সবাইকে অন্ধকারে রেখে একক ভাবে চুক্তি করে এসেছেন। চট্টগ্রাম বন্দর ট্রানজিট করিডোর ব্যবহার করলে আমাদের নিরাপত্তার প্রশ্ন দেখা দেবে। প্রধানমন্ত্রী অসম চুক্তি করে জাতীয় স্বার্থ বিষর্জন দিয়েছেন। দেশের জনগণ তা মেনে নেবে না।

বেগমগঞ্জ পাওনা টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বারিচতাল গ্রামে শনিবার দুপুরে পাওনা টাকার জন্য মো: শহিদ উল্যাহ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকালে জিরতলী ইউনিয়নের বারিচতাল গ্রামের মো: শহিদ উল্যাহ এক সময় কুয়েতে অবস্থানকালে একই গ্রামের হানিফের বাতিজা থেকে ৪ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে এ টাকা পরিষোধ নিয়ে শহিদ উল্যাহ ও হানিফের মধ্যে কয়েক দফা ঝগড়া বিবাদও হয়। শনিবার হানিফ টাকা আদায় করতে শহিদ উল্যাহ বাড়ির দরজায় গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কিল ঘুষি মারলে ঘটনাস্থলেই শহিদ উল্যা মারা যান।

বেগমগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

 নোয়াখালী বেগমগঞ্জ পুলিশ শুক্রবার রাতে একটি পাইপ গানসহ আন্ত: জেলা ডাকাত দলের সদস্য নাছিম উদ্দিন ওরফে আইবকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইবকে তার শশুর বাড়ি  ঝিরতলী এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী মিয়াপুর গ্রামের রাস্তার পাশে মাটির নিচ থেকে পাইপগানটি উদ্বার করে। আইউবের আগ্নেয়াস্ত্র ও ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামী।

নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান শুরু

নোয়াখালীতে শনিবার থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী মাদক বিরোধী অভিযান করে। এ উপলক্ষে জেলা শহর মাইজদীতে সদর উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউনুর রহমানের সভাপতিত্ত্বে আলোচনা সভায় রহমান প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতাউর । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) কামরুল হাসান, শিক্ষা অফিসার হাবিবুল বাশার, মাদক অধিদপ্তরের পরিদর্শক শরিয়ত উল্যা ও প্রধান শিক্ষক মো: আবদুল হালিম ।

Friday, January 15, 2010

নোয়াখালীতে মাসব্যাপী ক্রিকেট কোচিং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান


ক্রিকেটকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দেব-বিসিবি সভাপতি
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে মাসব্যাপি ম্যাক্স ক্রিকেট কোচিং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও অর্থ মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Thursday, January 14, 2010

বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১৫।। ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর ।। অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা।। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষনা করে সন্ধ্যা ৬ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। সংঘর্ষে আহত ছাত্রদের মধ্যে ছোটন (২২), সহিদুল (২০), মিরাজ আহমেদ(২৩), মামুন(২৪) ও শরীফ (২৫)কে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং কামরুল (২৩), জাহাঙ্গীর(২২), রুবেল(২১) ও  মিরাজ(২৫)কে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের সময় বিক্ষুদ্ধ ছাত্ররা অধ্যক্ষের কক্ষসহ কলেজের বেশকিছু কক্ষে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Tuesday, January 12, 2010

কোম্পানীগঞ্জে সিএনজি শ্রমিকদের ধর্মঘটে গাড়ী ও দোকান ভাংচুর, আহত-৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি শ্রমিকদের ১০ দফা দাবীতে ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন মঙ্গলবার সিএনজি শ্রমিকর ২টি গাড়ী ও একটি দোকান ভাংচুর করে। এসময় যাত্রী ও ড্রাইভারসহ ৫ জন আহত হয়। ভাংচুরের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ২টি পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়।

নোয়াখালীতে অটোরিকশা চালকদের ধর্মঘট অব্যাহত, অনঢ় অবস্থানে মালিক ও শ্রমিক পক্ষ

নোয়াখালীতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের লাগাতার ধর্মঘটের চতুর্থ দিনেও শ্রমিক ও মালিক পক্ষ নিজ নিজ অবস্থানে অনঢ় থাকায় বিভিন্ন রুটে চলাচলকারী ৫ হাজারেরও বেশী অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। দৈনিক মালিক জমা কমানোসহ চার দফা দাবিতে গত শনিবার থেকে শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। এরপর গত সোমবার মালিক পক্ষও শ্রমিকদের দাবিকে অযৌক্তিক আখ্যায়িত করে তাঁদের অটোরিকশা রাস্তায় না নামানোর ঘোষনা মাইকে প্রচার করে।

বাসাস সাধারন সম্পাদক নিজ জেলায় সংবর্ধিত


বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) জাতীয় কমিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরীকে গতকাল মঙ্গলবার নোয়াখালীতে সংবর্ধনা দেয়া হয়। জেলা শহরের সাপ্তাহিক নয়া সংবাদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যক্ষ মোয়াররফ হোসেন।

Monday, January 11, 2010

নোয়াখালীতে বিএনপি’র এক এগারোর কালো দিবস পালন

নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যদিয়ে ২০০৭ সালের বহুল আলোচিত ওয়ান এলিভেনকে বিএনপি এক এগারোর কালো দিবস হিসেবে পালন করে। এ উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে জেলা শহর মাইজদীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

নোয়াখালীতে মাদ্রাসায় সন্ত্রাসী হামলায় ১শিক্ষক ও ৪ শিক্ষার্থী আহত

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া নূরুল উলুম ফারুকিয়া দাখিল মাদ্রাসায় সোমবার সকালে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মাদ্রসার শিক্ষক আবদুল মান্নানসহ ৪ শিক্ষার্থীকে আহত করে। আহত শিক্ষার্থীরা হচ্ছে দশম শ্রেণীর ছাত্রী শাহেদা আক্তার ও শাহেলা হক, সপ্তম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আক্তার ও একই ক্লাসের ছাত্র আবদুর রহমান। আহতদের মধ্যে শিক্ষক আবদুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। মাদ্রসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের অভিযোগ বরখাস্তকৃত সুপার ওমর ফারুকের প্রত্যক্ষ ইন্দনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Saturday, January 9, 2010

বঙ্গবন্ধুর হত্যার রায় কার্যকরের মধ্যদিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে / নোয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের মধ্যদিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, খুনী খন্দকার মোস্তাক ইনডেমনিটি অধ্যাদেশ করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বিলম্বিত করেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এ কালো অধ্যাদেশ বাতিল করে বিচার প্রক্রিয়া শুরু করে। গত বৎসর ১৯ নভেম্বর সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ১২ জনের ফাঁসির আদেশ বহাল রাখে এবং অচিরেই এ রায় কার্যকর করা হবে।

Friday, January 8, 2010

শোক সংবাদ- সাংবাদিক রফিক উদ্দিন আহম্মেদ বেঁচে নেই


নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের এককালীন নোয়াখালী সংবাদদাতা মোঃ রফিক উদ্দিন আহম্মেদ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহে........রাজেউন)। মৃত্যুকালে তাঁর বসয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৬ ছেলে এবং ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও সহকমী রেখে যান। শনিবার দুপুর ১১টায় নোয়াখালী প্রেসক্লাব চত্বরে প্রথম এবং নোয়াখালী পৌর এলাকার মহব্বতপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।

কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাঁই


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজারের দুলামিয়া শপিং কমপ্লেক্সে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Thursday, January 7, 2010

নোয়াখালীতে ক্ষুদ্র অতিক্ষুদ্র ব্যবসা উন্নয়নে ইন্টারনেটভিত্তিক সেবা কার্যক্রমের উদ্বোধন


তথ্য প্রযুক্তি  ব্যবহারের মাধ্যমে নিজস্ব উৎপাদিত পণ্য জাতীয় এবং আর্ন্তজাতিক বাজারের সাথে পরিচয় করিয়ে দেয়া, ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চয়তা এবং উৎপাদনকারীদের উৎসাহ যোগাতে নোয়াখালীতে উদ্বোধন করা হয়েছে ক্ষুদ্র অতিক্ষুদ্র ব্যবসায় উদ্যোগের উন্নয়নে ইন্টারনেট ভিত্তিক সেবা কার্যক্রমের।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ