নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাবআলী গ্রামে রোববার দুপুরে পানিতে ডুবে একই পরিবারের জান্নাতুল ফেরদাউস (৮) ও মারজাহান আক্তার (৭) নামে স্কুলছাত্রী দুইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা ওই গ্রামের বেলাল উদ্দিনের কন্যা ও চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুর একটার দিকে ওই দুইবোন পুকুরে গোসল করতে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও তাঁরা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তাঁদের লাশের সন্ধান পায়। এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
Sunday, December 5, 2010
Browse » Home »
চলতি সংবাদ
» নোয়াখালীতে পানিতে ডুবে স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু