নোয়াখালীতে মোবাইল ফোনের মাধ্যমে উত্যক্ত কারায় দায়ে বেলায়েত হোসেন ইলু (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর একটায় জেলা শহরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান এই দণ্ডাদেশের রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পরপরই দণ্ডিত বেলায়েত হোসেন ইলুকে জেল হাজতে প্রেরন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে বেলায়েত হোসেন ইলু গত তিন মাসেরও বেশি সময় ধরে তার ব্যবহৃত মোবাইল নং ০১৯২৫২৬৯৮০৭ থেকে একই এলাকার এক স্কুল শিক্ষিকার মোবাইল ফোলে বিভিন্ন সময় কল দিয়ে আসছিলেন। এক পর্যায়ে ঐ শিক্ষিকার ছেলে আওসাফ হোসেন আবির(১৮) নিজ মোবাইল ফোন থেকে ইলুর ফোনে কল দিয়ে মেয়েলি কণ্ঠে আলাপচারিতার মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। এরই মধ্যে ইলু একাধিকবার আবিরকে বিয়ের প্রস্তাব দেয়।
ইলুর প্রস্তাব অনুযায়ী শনিবার সকাল ১১টার দিকে আবির তাঁর পিতা আজহারুল ইসলামকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় দেখা করতে আসে। মেলায় এসে উভয়ের অবস্থান নিয়ে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে আবিরের ইলুর অবস্থান টের করেন। লোকজন ইলুকে আটক পুলিশে সোপর্দ করেন।
এদিয়ে দুপুরে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমান আদালত বসে। আদালত ইলুর স্বীকারোক্তি এবং স্কুল শিক্ষিকার ছেলে আওসাফ হোসেন আবির, স্বামী আজহারুল ইসলাম ও বিজয় মেলা পরিষদের সাধারন সম্পাদক মমতাজুল করিম বাচ্চুর স্বাক্ষ ও জব্দকৃত মোবাইল ফোনের নম্বরের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বেলায়েত হোসেন ইলুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
Saturday, December 11, 2010
Browse » Home »
চলতি সংবাদ
» মোবাইল ফোনে স্কুল শিক্ষিকাকে ইভটিজিং ।। নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড