বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Monday, November 1, 2010

নোয়াখালীতে ২টি এলজি, ২টি একনলা বন্দুক ও বিদেশি মদ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পৃথক দু'টি স্থান থেকে পুলিশ শুক্রবার ২টি এলজি, ২টি একনলা বন্দুক ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এসময় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ব্যাপারে থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম মঞ্জুরুল আখন্দ জানান, বিকেল ৩টার দিকে পুলিশ চর পার্বতী ইউনিয়নের চর পার্বতী গ্রামের মফিজ উল্যার বাড়ির দু’টি ঘরের মাটির মোটকা থেকে ৩৪ বোতল বিদেশি মদ ও বসত ঘরের সিলিং থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে।
ওসি জানান, মফিজ উল্যার ছেলে সোহাগ এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে যুক্ত। অভিযানে খবর পেয়ে সোহাগ পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তার বাবা মফিজ উল্যাহ ও বোন কুলসুমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।


একই মসয় পুলিশ বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের মওদুদ আহমদ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি কবস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি এলজি ও একটি একনলা বন্দুক উদ্ধার করে।  


  • আবু নাছের মঞ্জু
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ