বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Thursday, November 25, 2010

নোয়াখালীতে মানুষের হাতে ধরা পড়েছে অজগর সাপ


নোয়াখালীতে বৃহস্পতিবার মাছের খামারে পাশের ঝোপঝাড় থেকে স্থানীয় লোকজন একটি অজগর সাপ ধরে ফেলে। খবর পেয়ে বন বিভাগ অজগরটি উদ্ধার করে। প্রায় ১০ ফুট দৈর্ঘ্য এবং ২০ কেজি ওজনের অজগরটি নিঝুম দ্বীপের বনে ছাড়ার পরিকল্পনা নিয়েছে বন বিভাগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দিলালপুর গ্রামের লিটন (২৮) নামে এক যুবক সকাল সাড়ে ৮টার দিকে মাছের খামারের পাশের ঝোপঝাড় পরিস্কার করতে গিয়ে সেখানে একটি অজগর সাপ দেখতে পান।
এরপর এলাকার আরো লোকজন একত্রিত হয়ে সাপটি ধরে হাজি আশ্রাফ জমাদার বাড়ির উঠানে নিয়ে আসেন। খবর পেয়ে অজগরটিকে দেখার জন্য সেখানে শতশত নারী পুরুষ জড়ো হতে থাকেন। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে বেলা ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামসদ্দিনসহ বন বিভাগের একটি টিম অজগরটি উদ্ধার করে মাইজদী বাজারে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে অজগরটির দৈঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি পরিমাপ করা হয়।

এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকতা মো. শাহ-ই আলম জানান, অজগরটি নিঝুম দ্বীপের বনে অবমুক্ত করা হবে। তিনি জানান, দেশেরে অনাচে কানাছে ঝোপঝাড়ের মধ্যে অজগর সাপের বসবাস একটি স্বাবাভিক বিষয়। তবে খাদ্যের জন্য লোকালয়ে এসে এরা মানুষের হাতে ধরা পড়ছে।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ