বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Monday, November 15, 2010

নোয়াখালীতে মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৩১

হরতালের সমর্থনে নোয়াখালী জেলা শহরে ছাত্র ও যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়। এ সময় পুলিশ নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আহম্মদ উল্লা ওহাব (৩৮) কে গ্রেপ্তার করে।

হরতাল চলাকালে ছাত্র ও যবলীগের একদল কর্মী জেলা শহরে মটর সাইকেলে মহড়া দিতে দেখা যায়। সোনাইমুড়ি উপজেলার বজরা এলাকায় পিকেটাররা ছাত্রলীগ কর্মীদের ২টি মটর সাইকেল আগুনে জ্বালিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদের সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া খেয়ে পিকেটাররা জজকোর্টের পেছনের সড়কে গেলে সেখান থেকে পুলিশ ওহাবকে পিটিয়ে সুধারাম থানায় নিয়ে যায়।
এদিকে গতরাত থেকে পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ