বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, November 7, 2010

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডে সন্ত্রাসীরা শনিবার রাতে বন্ধন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের মা মিশরী বালা মজুমদার বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মঞ্জুরুল আকন্দ জানান, এলাকার বখাটে সেলিম গত বৃস্পতিবার সকালে মিশরী বালা মজুমদারকে ৫শ টাকা দিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। মিশরী বালা এতে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যার তার ছেলে বন্ধনকে সেলিম (৩৮), আনোয়ার (২২) ও মফিজ (২৪)বাড়ি থেকে ডেকে নিয়ে  পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে বন্ধনের মুখে কিটনাশক ঢেলে দেয়। খবর পেয়ে তাকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ