বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Tuesday, July 13, 2010

কোম্পানিগঞ্জে বোমা ও জেহাদী চিঠি উদ্ধার

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ল্যাংগার টেক এলাকা থেকে  পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি বোমা ও জেহাদী চিঠি উদ্ধার করে।  তানভীর নামে স্থানীয় প্রত্যক্ষদর্শী এক তরুণ জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে শিশু আজিম রাস্তায় খেলতে গেলে একটি ব্যাগে লাল স্কচ টেপ মোড়ানো অবস্থায় বড় আকৃতির একটি একটি বোমা দেখতে পায়। পরে স্থানীয় লোকজনকে সে ঘটনাটি জানালে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। এসময় বোমার সাথে সংযুক্ত একটি জেহাদী চিঠি পায়।
চিঠিতে লেখা রয়েছে সম্মানিত জেহাদী ভাইয়েরা, আমাদের চারজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এখন আমাদের বসে থাকার সময় নয়। সকলকে ঐক্যবদ্ধ করে জেহাদে অংশগ্রহণ করতে হবে।
কোম্পানিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন বলেন, জনমনে আতংক ছড়ানোর জন্য এ কাজ করতে পারে। তদন্তে সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ