বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Saturday, July 3, 2010

কোম্পানীগঞ্জে জন্ম নিবন্ধন দিবস পালিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার সকালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বসুরহাট পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিমউদ্দিন, আ’লীগ সভাপতি খিজির হায়াত খান, চেয়ারম্যান আবু ছায়েদ, নুরুল আলম শিকদার, সফিকুর রহমান সোহাগ, নুরুল আমিন, নুর আলম, পৌর কাউন্সিলর মাষ্টার রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন প্রমূখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • মোঃ শরফুদ্দিন শাহীন
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ