হরতালে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে সোমবার নোয়াখালীতে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিকেলে জেলা শহর মাইজদীতে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: শাহজাহান ও জেলা শাখার সাধারন সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে বিশার বিক্ষোভ মিছিল বের হয়। পৌর বাজারের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান, পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ, এডভোকেট আবদূর রহমান, মাহবুব আলমগীর আলো, আবু নাছের, কামাক্ষা চন্দ্র দাস, সহিদুল ইসলাম কিরন, ভিপি জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম কালা প্রমুখ।
বক্তারা হরতালের দিন দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশ ও শাসক দলের ক্যাডারদের হামলা-নির্যাতনের নিন্দা এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।