বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, May 16, 2010

নোয়াখালী শহরে মাদক বিক্রির প্রতিবাদে অতিষ্ট বাসিন্দাদের শোভাযাত্রা ও মানববন্ধন


নোয়াখালী শহরের মাইজদী বাজার ও আশেপাশের এলাকায় মাদক দ্রব্য বিক্রির প্রতিবাদে রোববার শোভাযাত্রা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করেছে স্থানীয় বাসিন্দা যুবকেরা। এসময় তাঁরা মাদকবিরোধী বিভিন্ন ফেষ্টুন বহন করে এবং মাদক বিক্রি বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটার সময় মাইজদী বাজার এলাকা থেকে পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর ব্যানারে শোভাযাত্রাটি বের হয়। এর পর শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে একই দাবিতে প্রায় আধঘন্টা মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে কামাল রেজা, লোকেশ চন্দ্র দে, জাহেদ হোসেন দিদার, রহমত উল্লা ভূঁইয়া, আবদুল হামিদ রাজু বক্তব্য রাখেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক মিজানুর রহমানের কাছে এসংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করা হয়।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ