বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Monday, May 10, 2010

কোম্পানীগঞ্জে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত না হওয়া প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচী পালিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত না হওয়ায় বৃহস্পতিবার থেকে স্কুলের শিক্ষকরা ক্লাশ বর্জন অব্যাহত রেখেছে। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ক্লাশ বর্জন অব্যাহত রাখায় হাজার হাজার শিক্ষার্থী পাঠ্যদান থেকে বঞ্চিত হচ্ছে। বাতিলকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তের দাবীতে রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে হাজার হাজার শিক্ষার্থী সমবেত হয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি এগুলো হচ্ছে, আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়, চরএলাহী উচ্চ বিদ্যালয়, ভিভিটিসি টেকনিক্যাল হাই স্কুল, গাংচিল কবি নজরুল জুনিয়র হাই স্কুল ও মধ্যম পূর্ব চরকাঁকড়া জুনিয়র হাই স্কুল। কর্মসূচী চলা  অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষাথীদেরকে বলেন, বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হবে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক আমীর হোসেন বিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সান্তনা বক্তব্য দিয়ে তাদেরকে সহ সহ শিক্ষা প্রতিষ্ঠানে চলা যাওয়ার আহ্বান জানান। 



  • মোঃ শরফুদ্দিন শাহীন
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ