নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড সরকারি মুজিব কলেজ সংলগ্ন শুটকি ব্যাপারী পাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ৬জন আহত হয়েছে। আহতরা হচ্ছে, আবু ছায়েদ (২২), সহেল (২১), রনি (১৮), কোরবান আলী (২১), মিজান (১৭) ও শিপন (১৬)। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্র থেকে জানাযায়, একই এলাকার মাদক ব্যবসায়ী মিজান দীর্ঘদিন ধরে কলেজ আঙ্গিনা ও বসুরহাট বাজারে মাদক দ্রব্য বিক্রির বিশাল নেটওয়ার্ক গড়ে তোলে। একই এলাকার মাদক ব্যবসার পার্টনার আবু ছায়েদের সাথে মিজানের মতভেদ দেখা দিলে দু’জনের কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবু ছায়েদ গ্রুপ ও মিজান গ্রুপের মধ্যে সরকারি মুজিব কলেজের পিছনের রাস্তার ওপর দু’গ্রুপের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। এ ঘটনায় আবু ছায়েদ বাদী হয়ে তার মাদক ব্যবসায়ী পার্টনার মিজানসহ ৪জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করে। পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
Friday, April 30, 2010
Browse » Home »
চলতি সংবাদ
» কোম্পানীগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ আহত ৬জন