মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে মঙ্গলবার দুপুর ১টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১১জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্র থেকে জানাযায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ছোটধলী গ্রামের চাঁন মিয়ার বাড়ীতে মঙ্গলবার দুপুর ১টায় মহিষের পাল চিনাবাদাম খেত নষ্ট করাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে মিয়া কশাই ও চাঁনমিয়ার লোক জনের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১১জন আহত হয়েছে। আহতরা হলেন, চাঁন মিয়া (৭০), জসিম উদ্দিন (৩২), আবদুল্লাহ আল মামুন (১০), ফাতেমা খাতুন (১৭), রেহানা আক্তার (২০), জাহানারা বেগম (৪৫), ফাতেমা বেগম (২৬), একরামুল হক (২৮), আবু নাছের (৩৬), মাইন উদ্দিন (১৬) ও বিলকিছ আক্তার (৩৮)। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Wednesday, April 14, 2010
Browse » Home »
চলতি সংবাদ
» কোম্পানীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে ১১জন আহত