বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Thursday, April 1, 2010

সাধারণ সম্পদে প্রান্তিক জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ


সামগ্রিক কৃষি সংস্কার ও উপকূলীয় অঞ্চলে সাধারণ সম্পদে প্রান্তিক জনগণের প্রবেশাধিকার নিশ্চিতকরণের দাবিতে বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারণলিপি প্রদান করে। গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান উপকূল ক্যাম্পেইন গ্রুপ ও পার্টিসিপটেরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান এ মানববন্ধনের আয়োজন করে। 
মানববন্ধন শেষে সমাবেশে বক্তরা বলেন, উপকূলীয় অঞ্চলে প্রভাবশালী মহল একদিকে খাল-নালা দখল করে মিষ্টি পানির ধারণক্ষেত্র ধ্বংস করছে; অন্যদিকে মুনাফার লোভে কৃষি জমিতে লোনা পানি তুলে চিংড়ি চাষ করে কৃষি ব্যাবস্থাকে বিপন্ন করে তুলছে। এসময় তারা সাধারণ সম্পদে প্রান্তিক মানুষের কতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানায়। 
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ