৬ মার্চ ২০১০নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়র কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেল ৩টায় ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। হাজী আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্পপতি লায়ন শেখ মহি উদ্দিন।
বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, ডিবিএইচ গ্রুপের চেয়ারম্যান কাজী এম এ করিম বেলাল, শিল্পপতি নাজমুল হক নাজিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জহির উদ্দিন সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাদল, আহসান উল্যাহ মানিক, বসুরহাট দোকান মালিক সমিতির সভাপতি শামসের হোসেন হেলাল, সাহেব আলী চৌধুরী মঞ্জু, আনোয়ারুল হক মিন্টু, গোলাম ফারুক খোকন, গোলাম মর্তুজা কবির, গিয়াস উদ্দিন রিপন, মিল্টন, মিয়াসা প্রমূখ। উদ্বোধন খেলায় দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সমিতি ও জোনাকী সংঘ চাপ্রাশিরহাট। খেলায় জোনাকী সংঘ চাপ্রাশিরহাটকে ৫-২ গোলে হারিয়ে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সমিতি জয়ী হয়।
Sunday, March 7, 2010
Browse » Home » » কোম্পানীগঞ্জে ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল উদ্বোধন