বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Sunday, March 28, 2010

কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলা, দোকান ভাংচুর, আহত-৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মোল্লা নগর এলাকায় রবিবার সকালে সন্ত্রাসী হামলায় মোল্লা ষ্টোর ও খোকন ষ্টোর ভাংচুর করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় তিনজন দোকানদার গুরুত্বর আহত হয়। আহতরা হলেন, আবু নাছের (৩২), মঞ্জু (২৮), খোকন (২২)। এদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, মুছাপুর ইউনিয়নে মোল্লা নগর এলাকায় রবিবার সকাল ৯টার সময় পূর্ব শক্রুতার জের ধরে ওই এলাকার আবুলের ছেলে লিটন, শাহাব উদ্দিনের ছেলে দুলাল ও আবুল হাসেমের ছেলে ওয়াশিমের নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী হোন্ড ও রিক্সা যোগে গিয়ে ২টি দোকান ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তজনা বিরাজ করছে। 

  • মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ