বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১০

কোম্পানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার জহির গ্রেপ্তার

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ১নং ওয়ার্ড থেকে রবিবার রাতে আন্তঃজেলার ডাকাত সর্দার জহির উদ্দিনকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। তার পিতার নাম মৃত সৈয়দ আহমেদ। পুলিশ জানায়, চাঁদপুর জেলার শাহারাস্তি থানায় ২০০৮ সালের ৫ডিসেম্বর ডাকাতি ও খুনের মামলার কোম্পানীগঞ্জের জহিরসহ চারজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। রোববার রাতে গ্রেপ্তার করার পর পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সোমবার সকালে পুলিশ তাকে চাঁদপুর জেলায় পাঠিয়েছে।
ওই মামলায় রামপুরের কুখাত ডাকাত আবুল কালাম প্রকাশ কালা (২৭), চরকাঁকড়া ইউনিয়নের নুর ইসলাম প্রকাশ মোটা বিপ্লব (২৫), রামপুরের শাহদাত হোসেন প্রকাশ তালই স্বপন (২৫) চার্জশীটভুক্ত আসামী। এছাড়া কোম্পানীগঞ্জ থানায় এর আগে একটি নারী নির্যাতন মামলায় জহির গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, ছিনতাইসহ বহু অভিযোগ রয়েছে। 
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০০৯ লোকসংবাদ