বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১০

কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়ীতে ডাকাতি আহত ৪ জন

মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের উত্তর শাহজাদপুর গ্রামে আমেরিকা প্রবাসী ইদ্রিছ মিয়ার বাড়ীতে শুক্রবার গভীর রাতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একটি মাইক্রোবাস যোগে ১৫-২০জনের সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে ঢুকে প্রবাসীর দালানের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সকলকে হাত-পা বেঁধে বেদম মারধর করে। ডাকাত দল ওই বাড়ী থেকে ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১১হাজার ৭শ টাকা আড়াই হাজার ডলার মোবাইল সেট ৩টি, চার্জ লাইট ৫টি ও মূল্যবান ব্যবহারী সামগ্রী সহ প্রায় ৩০ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাত দলের প্রহারে আমেরিকা প্রবাসী হাজী ইদ্রিছ মিয়া (৬৫), তার স্ত্রী (৫৫), তার জামাতা আবুল হাসেম (৪৫), তার স্ত্রী পারুল (৩৫) আহত হয়। এদের কে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনা পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে থানায় কোন মামলা হয়নি। 
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০০৯ লোকসংবাদ