বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

বৃহষ্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০০৯

ছাগলমারা খাল পুনঃসংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন


ছাগলমারা খাল পূণঃসংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়। সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়ার্ক-প্রান সহযোগিতায় সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

নোয়াখালীতে শেষ হলো গ্রামীণ জীবিকায়ন মেলা


চরাঞ্চলের প্রান্তিক কৃষক ও জীবিকায়ন সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুরে দুই দিনব্যাপী গ্রামীণ জীবিকায়ন মেলা শেষ হল বৃহস্পতিবার। নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস, এ্যকশন এইড ও সোন্দলপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্রান্তিক কৃষক সংগঠন।

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীতে দুই দিনব্যাপী গ্রামীণ জীবিকায়ন মেলা উদ্বোধন


চরাঞ্চলের প্রান্তিক কৃষক ও জীবিকায়ন সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুরে বুধবার থেকে শুরু হয়েছে গ্রামীণ জীবিকায়ন মেলা। নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস, এ্যকশন এইড ও সোন্দলপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্রান্তিক কৃষক সংগঠন। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর সরকার।

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০০৯

শোক সংবাদ- মুক্তিযোদ্ধা আবদুল বাতেন আর নেই

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা আবদুল বাতেন (৬০) গতকাল মঙ্গলবার ভোরে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ......রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বিকালে চাপরাশির হাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

নোয়াখালীতে ইউপি নারী সদস্যদের ক্ষমতায়ন বিষয়ক জনতার মুখোমুখি অনুষ্ঠান


 ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের ক্ষমতায়ন: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক জনতার মুখোমুখি অনুষ্ঠান মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দাতাসংস্থা আর্টিকেল ১৯ সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করে গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার(এমএমসি)। সুপ্র’র জাতীয় কমিটির সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লাহ।

লক্ষ্মীপুরে ২৭০টি স্বপ্ন পরিবারের মধ্যে রিক্সা, সেলাই মেশিন বিতরণ



সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর থেকেঃ
লক্ষ্মীপুর সদর উপজেলায় ২৭০টি স্বপ্ন পরিবারের মধ্যে গত মঙ্গলবার ৮০টি রিক্সা, ১০০টি গরু, ৬০টি সেলাই মেশিন ও ৩০টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। ডরপেয়ে স্বপ্ন প্যাকেজ যাদের ২টি সন্তান এবং যারা পরিবার পরিকল্পনার গ্রহন করেছে তাদের মধ্যে রিক্সা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু ছাড়াও একটি করে ঘর ও স্বাস্থ্য সম্মত পায়খানা বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরে ছাত্রদলের ২টি উপজেলাসহ ৪টি কমিটি বাতিল

সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর থেকেঃ
লক্ষ্মীপুর জেলা ছাত্রদল রামগতি, কমলনগর উপজেলাসহ ৪টি ইউনিটের কমিটি বাতিল করে পূর্বের  বহাল রেখেছে। গত ২০ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা কমিটি শাহ মোঃ শিব্বিরকে আহ্বায়ক আব্দুল বাছেতকে যুগ্ম আহ্বায়ক করে রামগতি উপজেলা শাহাদাত হোসেনকে আহ্বায়ক মিল্লাত হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে কমলনগর উপজেলা মাহবুবুর রহমান কবিরকে আহ্বায়ক আব্বাস উদ্দিকে যুগ্ম আহ্বায়ক করে রামগতি পৌরসভা দিদার হোসেনকে আহ্বায়ক মোঃ জাফরকে যুগ্ম আহ্বায়ক করে রামগতি আ.স.ম আব্দুর রব সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিল করে পূর্বের কমিটি পূর্ন বহাল করেছে।

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০০৯

খেজুরের রসের পায়েশ খেয়ে একই পরিবারের ১২ জন অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে খেজুরের রসের পায়েশ খেয়ে সোমবার একই পরিবারের নারী ও শিশুসহ ১২ জন অসুস্থ্য হয়েছে। অসুস্থদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ্যদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বষের্র ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, বিনস্থ আসন অনুযায়ী রোল ৪১০১ থেকে ৪৪৬০ পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, রোল ৪৪৬১ থেকে ৫২০৪ পর্যন্ত সোনাপুর ডিগ্রি কলেজে, রোল ৫২০৫ থেকে ৬২০৪ পর্যন্ত নোয়াখালী সরকারী মহিলা কলেজে এবং রোল ৬২০৫ থেকে ৭৩৪৮ পর্যন্ত নায়াখালী সরকারী কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০০৯ বোজ বৃহস্পতিবার দুপুর ২.৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীতে জঙ্গী সন্দেহে হিযবুত তওহীদের ৭ সদস্য গ্রেফতার



জিহাদী বই, পোস্টার, লিফলেট, সিডি, নগদ টাকা ও চেক বই উদ্ধার

আবু নাছের মঞ্জু, নোয়াখালী: 
নোয়খালীর সুধারাম থানা পুলিশ জঙ্গি সন্দেহে রোববার দুপুরে জেলা শহরের  উত্তর ফকিরপুর এলাকার একটি বাড়ি থেকে হিযবুত তওহীদের ৭ সদস্য ও বাড়ির দারোয়ানকে গ্রেফতার করে। পুলিশ এসময় বেশ কিছূ বই, লিফলেট, সিডি, নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ২টি চেক বই, ১টি পাসপোর্ট, ৮টি মোবাইল সেট ও ৪টি পরিচয়পত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন- হিযবুত তওহীদের জেলা আমির মো. মাইন উদ্দিন (২৪), আবদুস ছোবহান (৫৫), মো: রাসেল(১৮), আবদুল ওয়াহিদ মামুন(২৮), সজিব (১৮), হাসনা আক্তার (১৮), নার্গিস আক্তার (২৭) ও হোসনে আরা বেগম (৬০)।

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০০৯

নোবিপ্রবিতে ২য় পর্যায়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে তথ্য মন্ত্রণালয় সম্পকৃতি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ একরামুল করীম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. সঞ্জয় কুমার অধিকারী, রেজিষ্টার প্রফেসর মমিনুল হক , ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান।

নোয়াখালীতে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গণশুনানী


শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার বিষয়ক এক গণশুনানী শনিবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ ও অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র আয়োজিত এ গণশুনানীতে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বঞ্চনার শিকার হতদরিদ্র মানুষ তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য শুনে সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবী ও শিক্ষকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল সেবাখাতে প্রান্তিক জনগোষ্ঠির অভিগম্যতা বাড়ানোর তাগিদ দিয়ে রায় ঘোষণা করেন।

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীতে বড় দিন উদযাপন

নোয়াখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বড়দিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা জেলা সদরের সোনাপুরে ক্যাথলিক মিশনের লুদেরানী গীর্জা ও দেবীপুরে তাদের বড়দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দিবসের প্রথম প্রহরে সোনাপুরের লুদেরানী গীর্জা প্রাঙ্গনে নানা বয়সী ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে মিশায় ( নামাজে) অংশগ্রহন করে। গীর্জা প্রধান পুরোহিত ফাদার লেনার্ড রিবেরু মিশা পরিচালনা করেন। সকালে গীর্জা প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা, যীশু খ্রীষ্টের জীবনী নিয়ে গীতি আলেখ্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গীর্জা প্রাঙ্গনে পালবীয় পরিষদ, সংলাপ ও সামাজিক কমিশন পূণর্মিলনী এবং আত্ম ধর্মীয় সমাবেশের আয়োজন করে।

নোবিপ্রবি’র ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণযোগ্য এবং অযোগ্য প্রার্থীদের নামের তালিকা (প্রার্থীর নাম ও রোল নম্বর অনুযায়ী) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd এ প্রকাশ করা হয়েছে।। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, ইতোমধ্যে যারা ডাকযোগে প্রবেশপত্র পায়নি তারা ভর্তি পরীক্ষার আগের দিন থেকে পরীক্ষার দিন দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে উপস্থিত হয়ে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

চর কাজী মোখলেস এ আইন ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেস এ শুক্রবার শেষ হল তিনদিনব্যাপী আইন ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ। উন্নয়ন সংস্থা এনআরডিএস ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে প্রশিক্ষণে আইনের বিভিন্ন ধারা ও মানবাধিকার সম্পর্কে ধারণা দেয়া হয়। চর কাজী মোখলেস অব্যাহত শিক্ষাকেন্দ্রের ৩০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করে নোয়াখালী মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ও গণসাক্ষরতা অভিযানের মিজ জেরিন।

বৃহষ্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০০৯

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কোম্পানীগঞ্জে শীর্ষে বসুরহাট একাডেমী



ইকবাল হোসেন মজনু, কোম্পানীগঞ্জ:
 নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বসুরহাট একাডেমী সাফল্যের শীর্ষস্থান অধিকার করেছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসুরহাট একাডেমীতে ৫ম শ্রেণীতে ৪৭ জন পরীক্ষার্থী সবাই পাস করেছে। এরমধ্যে প্রথম স্থান অধিকার করেছে ৪৬ জন। দ্বিতীয় স্থান অধিকার করেছে ১জন। পাশের হার শতভাগ।

কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে প্রবাসীর বাড়ি পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

ইকবাল হোসেন মজনু, কোম্পানীগঞ্জ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের সিদ্দিক ড্রাইভারের বাড়িতে বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সৌদি প্রবাসী আবুল হাসেমের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পাশ্ববর্তী ঘরগুলো রক্ষা করে।

নোয়াখালী জেলা শহর মাইজদীদে ওয়ান ব্যাংক লিমিটেটেড এর ৩৮ তম শাখা উদ্বোধন


সহজ ও আধুনিক ব্যাংকের প্রত্যয় নিয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীতে ওয়ান ব্যাংক লিমিটেডের ৩৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাইজদী কোর্ট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জহুর উল্ল্যাহ।

বুধবার, ২৩ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীতে জাসদের জেলা কমিটি গঠিত, সভাপতি শাহজাহান সাধারন সম্পাদক বকশী

নোয়াখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা কমিটি কঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নোয়াখালী পৌরহলে সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহানকে সভাপতি ও অ্যাডভোকেট আজিজুল হক বকশীকে সাধারন সম্পাদক করে গঠিত ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন দলের যুগ্ম সাধারন সম্পাদক শিরীন আখতার। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।

নোয়াখালী ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

নোয়াখালী ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা আগামি ২৭ ডিসেম্বর। এবার স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ১০ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। জেলা শিক্ষা অফিস সুত্র জানায়, পরীক্ষার্থীদের প্রবেশ পত্র, প্রশ্নপত্র ও উত্তর পত্রের কাগজ ইতিমধ্যে স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে। সুত্র  জানায়, জেলার নয়টি উপজেলার ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল: নোয়াখালীতে পাশের হার ৮৮ ভাগ

নোয়াখালীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতকরা পাশের হার ৮৮ভাগ। এ জেলায় ৩৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩ হাজার ১৭৫ জন। এরমধ্যে প্রথম বিভাগ ১০ হাজার ২২৩ জন, দ্বিতীয় বিভাগ ১৩ হাজার ২৭২ জন, তৃতীয় বিভাগ ৯ হাজার ৬৮০ জন। ৯টি উপজেলার মধ্যে সর্বোচ্চ পাশ কবিরহাট উপজেলায় শতকরা ৯২ দশমিক ৬৮ ভাগ এবং সর্বনিন্ম হাতিয়া উপজেলায় শতকরা ৭৯ দশমিক ২৩ ভাগ।

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০০৯

একলা চললে বিপদ-ঐক্যে চললে নিরাপদ / নোয়াখালী জেলা জাসদের সম্মেলনে হাসানুল হক ইনু এমপি

আবু নাসের মঞ্জু : 
নোয়াখালী প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ ও সভপতি মহাজোট নেতা হাসানুল হক ইনু এমপি বলেছেন-গণতন্ত্র ও দেশের শত্র“দের মোকাবেলায় একলা চললে বিপদ-ঐক্যে চললে নিরাপদ। তিনি বলেন-সংসদ নির্বাচনে জনগণের ভোটে মৌলবাদী-জঙ্গীবাদী-দুর্নীতিবাজ-লুটেরা গোষ্ঠী পরাজিত হলেও তাদের ঘাঁটি সমূহ অক্ষত রয়ে গেছে। নির্বাচনে পরাজিত হয়ে এরা কিছুটা পিছু হটলেও দেশ এগিয়ে চলার পথে এখনো পদে পদে বাধা সৃষ্টি করছে। তাই সকল বিপদ-বাধা ও ঝুঁকি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে মহাঐক্য রক্ষা ও কার্যকর করতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে নোয়াখালী পৌরহলে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোমবার, ২১ ডিসেম্বর, ২০০৯

কবে স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসা হবে

আবু নাছের মঞ্জু ও শাহেদুল ইসলামঃ 
নানা সংকট ও সিমাহীন অনিয়ম অব্যবস্থাপনায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা পওয়ার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র  জানায়, দ্বীপবাসীর স্বাস্থসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮৫ সালে উপজেলা সরকার সদর ওসখালীতে ৩১ শয্যার হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠা করে। কিন্তু শুরু থেকেই কমপ্লেক্সটিতে একদিকে প্রয়োজনীয় ডাক্তার, নার্সসহ জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট অন্যদিকে একের পর এক সীমাহীন অনিয়ম অব্যবস্থাপনা বাসা বাঁধতে থাকায় দ্বীপবাসী কাঙ্খিত স্বাস্থসেবা থেকে বঞ্চিত হতে থাকে।

জেলা জাসদের সম্মেলনে মঙ্গলবার নোয়াখালী আসছেন হাসানুল হক ইনু

আগামীকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নোয়াখালী জেলা শাখার সম্মেলন। বিকেল ৩টায় নোয়াখালী পৌরহলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সভাপতি ও মহাজোট নেতা হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সহ-সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারন সম্পাদক শিরিন আক্তারসহ দলের নীতি নির্ধারকরা। সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান জাসদ নেতা মিয়া সমন্বয়ক মিয়া মো: শাহজাহান জানান, সম্মেলনকে উৎসব মুখর করে তুলতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের স্বগত জানিয়ে জেলাজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বর্ণিল ব্যানার, বিলবোর্ড ও তোরণ নির্মাণ করা হয়েছে।

রবিবার, ২০ ডিসেম্বর, ২০০৯

চাঁদাবাজি টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ চাইলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনুন / নোয়াখালীর সমাবেশে এরশাদ



জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন- বাংলাদেশে বাঙ্গালী ও বাংলাদেশী এ দুই ধারার জাতীয়তাবাদী শক্তি রয়েছে। আর জাতীয় পার্টিই বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্ব করে। তিনি বলেন-আমার সরকারের সময় দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডাবাজি ও দখলবাজি ছিলনা। দব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। তাই চাঁদাবাজি টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ চাইলে আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় আনুন। গতকাল রবিবার নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

রাজপথে ঘোড়ার গাড়িতে মিছিল!


জাতীয় পার্টি  চেয়্যারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ রবিবার নোয়াখালী সফরে আসেন। সফরকালে বিকেল ৪টায় এরশাদ নোয়াখালী জিলা স্কুল মাঠে জাতীয় পার্টি আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দলীয় প্রধানের নোয়াখালী আগমনকে স্বাগত জানিয়ে এদিন সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে জাতীয় পার্টির পক্ষ থেকে ঘোড়ার গাড়িতে করে মাইকে বিভিন্ন শ্লোগান প্রচার করা হয়।

নোয়াখালী ইউনিয়নে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্বোধন

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার থেকে শুরু হয়েছে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা। সন্ধ্যায় প্রজন্ম ৭১ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীতে আমার দেশ প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা, সাংবাদিকদের প্রতিবাদ

দৈনিক আমার দেশ’র নোয়াখালী প্রতিনিধি মোঃ নুরুল আমিনের উপর শুক্রবার বিকেল ৪টায় জেলা শহরের মাইজদী বাজার এলাকার গ্রীন হল এলাকায় যুবলীগ নামধারী সন্ত্রাসীরা হামলার চালায়। এসময় সন্ত্রাসীরা নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আলমগীর ইউসুফের সঙ্গেও দূর্ব্যবহার করে।  সাংবাদিক মোঃ নুরুল আমিন জানান, মাইজদী বাজার এলাকায় কুলখানি অনুষ্ঠান থেকে ফেরার পথে মাসুদ, কালন ও খুরশিদের নেতৃত্বে একদল যুবলীগ নামধারী সন্ত্রাসীর রিকশার গতিরোধ করে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়।

২২ ডিসেম্বর জেলা সম্মেলনে হাসানুল হক ইনুসহ দলের নীতি নির্ধারকরা আসছেন

এক সময়ের শক্ত ঘাঁটি নোয়াখালীতে আবার সংগঠিত হচ্ছে জাসদ

আবু নাছের মঞ্জু, নোয়াখালী: 
এক সময়ের শক্ত ঘাটি নোয়াখালীতে আবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে জাগিয়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এলক্ষ্যে তৃণমূল থেকে দলের নিষ্কৃয় নেতা কর্মীদের সক্রিয় করে তোলার পাশপাশি নতুন করে কর্মী সমর্থক সৃষ্টির মিশন নিয়ে জাসদের একাধিক কেন্দ্রীয় নেতা গত কয়েক মাস থেকে নোয়াখালী এসে কাজ করছেন। কেন্দ্রীয়  নেতৃবিন্দ জেলা নেতাদের সাথে নিয়ে এখন সম্মেলনের মাধ্যমে দলের বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি গঠনের কাজে ব্যস্ত সময় পর করছেন। ২২ ডিসেম্বর দলের জেলা সম্মেলনে যোগ দিতে নোয়াখালী আসছেন জাসদ সভাপতি মহাজোটের অন্যতম রূপকার হাসানুল হক ইনু এমপি, সহ-সভাপতি শরীফ নুরুল আম্বিয়াসহ দলের নীতি নির্ধারকরা। নোয়াখালী পৌরহলে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে সফল করে তুলতে পুরো জেলাজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বর্ণিল ব্যানার লাগনো, পোষ্টার সাটানো, লিফলেট ও দাওয়াতকার্ড বিতরন, দেয়াল লিখন, মাইকিংসহ চলছে গণসংযোগের কাজ।

রাজনৈতিক গ্রন্থ সংকলন বিচিত্রা’র মোড়ক উন্মোচন


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ডঃ সঞ্চয় কুমার অধিকারী প্রবীন রাজনীতিবীদ, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা অধ্যাপক হানিফ রচিত গ্রন্থ সংকলন বিচিত্রা মোড়ক করেন । এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে নোয়াখালী কেন্দ্রী শহীদ মিনার প্রাঙ্গণস্থ বিজয় মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী  প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, বিজয়মেলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজুল করিম বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের ও মাওলা জিয়াউল হক।

নোয়াখালীতে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নোয়াখালী সফর উপলক্ষ্যে শুক্রবার নোয়াখালী প্রেসক্লাবে জেলা জাতীয় পার্টি এক সংবাদ সম্মেলন করে। জেলা সভাপতি সালাহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট মাহবুবুর রহমান, অধ্যাপক আ.ন.ম শাহজাহান, কেন্দ্রীয় নেতা হাসান মঞ্জুর, জেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদ।

বৃহষ্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীতে নাগরিক মৈত্রীর আলোচনা সভা

নোয়াখালীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের এনআরডিএস সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়নে নাগরিক মৈত্রী আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন  সাংবাদিক বিজন সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআরডিএস’র প্রধান নির্বাহী আবদুল আউয়াল, অধ্যাপিকা শিরীন আক্তার, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, ম  পানাউল্ল্যাহ, সাংবাদিক রুদ্র মাসুদ, জামাল হোসেন বিষাদ, গোলাম মহিউদ্দিন নসু।

নোয়াখালীতে বিএনপি’র আনন্দ র‌্যালি ও সমাবেশ

জেলা বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ শাহজাহানকে বিএনপি’র নবগঠিত কমিটিতে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত করায় বৃহস্পতিবার নোয়াখালীতে বিএনপি আনন্দ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে সমাবেশ করে।

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীতে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজন


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীতে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়। দিবসের প্রথম প্রহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে  জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী প্রেসক্লাব,  নোবিপ্রবি, নোয়াখালী মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করে।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯

লক্ষ্মীপুরের চরে নালিশী ভূমি দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা, দারোগার বিরুদ্ধে পক্ষপাতিত্ত্বের অভিযোগ

সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর থেকে:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাছিয়ায় একটি নালিশী ভূমির দখল প্রতিষ্ঠা নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এদিকে একই নালিশী ভূমির প্রকৃত মালিকানা ও দখল প্রতিবেদন তদন্তে স্থানীয় হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছবিউর রহমানের বিরুদ্ধে পক্ষপাতিত্ত্বের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০০৯

কোম্পানীগঞ্জে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন


কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোমবার থেকে শুরু হয়েছে ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিকেলে উপজেলা শহীদ মিনার চত্তরে আয়োজিত এ মেলার উদ্বোধন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। উদ্বোধনী সংগীত পরিবেশনের পর এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিএনপির নতুন কমিটি যুগ্ম মহাসচিব পদে নোয়াখালীর তিন নেতা

বিএনপির নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব পদে ঠাঁই পেয়েছেন নোয়াখালীর তিন নেতা। রোববার রাতে প্রকাশিত নতুন কমিটির ৭ জন যুগ্ম মহাসচিবের তালিকায় রয়েছে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও যুবদল সভাপতি বরকত উল্যা বুলু, আগের কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান ও জিয়া পরিবারের আস্থাভাজন আইনজীবী নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এর মধ্যে আবার বরকত উল্যা বুলু এবং ব্যারিষ্টার খোকনের বাড়ি একই উপজেলায়। তারা দু’জনই সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা।

নোয়াখালীতে চরের সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ


নোয়াখালীর চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ২০ জন নারীকে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি - এনআরডিএস । এসব নারীদের সুঁই-সুতার কাজের উপর মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প পন্য বাজারজাতকরণেও সহায়তা দেবে এনআরডিএস।

নোয়াখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


নানা কর্মসূচীর মধ্য দিয়ে নোয়াখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় । এ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ, শোক রেলি ও শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করে।
সকালে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। এ সময় কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান।

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০০৯

প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় নোয়াখালীতে হতদরিদ্র মানুষ চরম দুর্ভোগে

গত কয়েক দিনের প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় নোয়াখালীর জনজীবনে দুর্ভোগ বেড়ে চলছে। সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে জেলার উপক’লীয় দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও দুর্গম চর এলাকায় বসবাসরত হতদরিদ্র মানুষগুলো। ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভন্ড হয়ে যাওয়া এসব এলাকার সহায় সম্বলহীন মানুষগুলো  একেতো ঘরবাড়ি সবকিছু হারিয়ে আধমরা অবস্থায় বেঁছে আছে। এরই মধ্যে প্রচণ্ড শীত তাদের কাছে যেন মরার উপর খাড়ার ঘাঁ। সরকারি বেসরকারিভাবে এসব শীতার্ত মানুষের জন্য কোন প্রকার সাহায্য সহযোগিতা নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার, ১২ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীতে পুলিশের চা নিয়ে তুলকালাম।। ৩ হোটেল কর্মচারী হাসপাতালে।। শহরে বিক্ষোভ বিক্ষোভ মিছিল

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী জেলা শহর মাইজীর আমানিয়া হোটেল এণ্ড রেস্টুরেন্টের ৩ কর্মচারীকে শুক্রবার রাতে সুধারাম থানা পুলিশ বেদম মারধর করে আহত অবস্থায় থানায় আটক করে রাখে। এ ঘটনার প্রতিবাদে রাতেই শহরের হোটেল কর্মচারীরা বিক্ষোভ মিছিল করে সুধারাম থানার সামনে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ ঘটনার জন্য ক্ষমা চেয়ে আটককৃত হোটেল কর্মচারীদের ছেড়ে দেয়। পরে আহত ক্যাশিয়ার রিপন, কিরন এবং কাবাব কারিগর জাকিরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নতুন এ্যাম্বুলেন্স হলো নোয়াখালী জেনারেল হাসপাতালের

অবশেষে নোয়াখালীর দক্ষিণ উপক’লীয় চরাঞ্চলসহ দুর্গম এলাকার গরীব অসহায় মানুষের পক্ষে সরকারি হাসপাতালে এস বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ তৈরি হলো। কারণ জেলাবাসীর সরকারি স্বাস্থ্যসেবা প্রাপ্তির ভরসাস্থল নোয়াখালী জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্স সংকট এখন আর থাকছেনা। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বৃহস্পতিবার সকালে হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ ফরিদ উদ্দিন আহম্মদের কাছে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন । একই সময় সংসদ সদস্য হাসপাতালের তত্ত্ববধায়কের জন্যও একটি গাড়ি হস্তান্তর করা হয়।

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র জমা দেয়ার সময় বৃদ্ধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্র জমা দেয়ার সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।  তবে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানান, গত বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নোয়াখালীতে শিশুদের ব্যতিক্রমধর্মী নির্বাচন, একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর প্রচারণা


উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শনিবার নোয়াখালীতে ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্স এর জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । নোয়াখালী প্রেসক্লাব সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের শিশু প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সে তাদের  নতুন নেতৃত্ব নির্বাচন করে।
সকাল বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ব্যতিক্রমি এই নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা একই মঞ্চে দাড়িয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল হাসিমুখে মেনে নিয়ে বিজয়ী ও বিজিত প্রার্থীরা এক সাথে শিশু অধিকার সংরক্ষণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

বুধবার, ৯ ডিসেম্বর, ২০০৯

আজ বীরশ্রেষ্ঠ শহীদ মো: রুহুল আমিনের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরকে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ  জাদুঘর হিসেবে দেখতে চান এলাকাবাসী

আজ (১০ ডিসেম্বর বৃহস্পতিবার) বীরশ্রেষ্ঠ শহীদ মো: রুহুল আমিনের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী। একাত্তরের এ দিনে তিনি যুদ্ধজাহাজ পলাশ এ শাহাদাৎ বরণ করেন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের শহীদ রুহুল আমিন নগরে (বাঘপাচড়া গ্রামে) বীরশ্রেষ্ঠ শহীদ মো: রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর না আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, ১০টা ১৫ মিনিটে বীরশ্রেষ্ঠ শহীদ মো: রুহুল আমিনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সাড়ে ১০টায় শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল ৫টায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরন এবং সন্ধ্যা ৬ টায় মিলাদ মাহফিল। এছাড়া নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এদিন বিকেলে বিজয় মঞ্চে শহীদ রুহুল আমিন স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে।

নোয়াখালীতে সদর উপজেলা জাসদের সম্মেলন সম্পন্ন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী সদর উপজেলা শাখার সম্মেলন বুধবার বিকেলে নোয়াখালী টাউন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান। লকিয়ত উল্লা মন্নানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা জাসদের সভাপতি সলিম উল্যাহ, সাধারণ সম্পাদক এডেভোকেট আজিজুল হক বকশী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুনুর রশিদ, খায়রুল বাশার কেবি, সিরাজুল হক মাসুদ, রহিম উল্যাহ।

কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, আড়াই লাখ টাকার ক্ষয়-ক্ষতি, আহত ১

মোঃ শরফুদ্দিন শহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার সকাল ৭টায় ভয়াবহ অগ্নিকান্ডে আব্দুল খালেক ষ্টোর সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় খালেক ষ্টোর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ সময় দোকানের মালিক আবদুল খালেকের  ছেলে ইকবাল হোসেন (১৮) বিদ্যুতের শকে মারাত্মক ভাবে আহত হয়েছে।

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০০৯

সেনবাগে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহকর্তীসহ আহত ৪, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

নোয়াখালীর সেনবাগে গত সোমবার দিবাগত রাতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রামের পাটোয়ারী তালুক এলাকার আবদুল মালেক মৌলভীর বাড়িতে দুবাই প্রবাসী সাহাব উদ্দিনের ঘরে এই ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতেরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে অস্ত্রেরমুখে লোকজনকে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার সম্পদ লুট করে। এসময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তীসহ অন্তত চারজন আহত হয়েছে।

বেগমগঞ্জে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক যুবক

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্রে চৌমুহনীর আমানতপুরে বৈদ্যুতিক টান্সেফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে আহত অবস্থায় পুলিশ মো: সাজু প্রকাশ সবুজ (২৫) নামে এক যুববককে গ্রেফতার করে। এলাকাবাসী ও পল্লী বিদ্যুত সমিতির লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে অঞ্জান অবস্থায় মঙ্গলবার ভোরে সবুজকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে আসলে পুলিশ সবুজকে গ্রেপ্তার করে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।

সোমবার, ৭ ডিসেম্বর, ২০০৯

নোয়াখালীর ৩৮ জন কাউন্সিলর ও ২৪০ জন ডেলিগেটর বিএনপি’র জাতীয় কাউন্সিলে যোগ দিচ্ছেন

কাউন্সিলের সাফল্য কামনায় জেলা শহরে আনন্দ মিছিল
কেন্দ্র ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করতে না পারলেও দলের কেন্দ্রীয় কাউন্সিলে জেলার ১৭ টি ইউনিটের মোট ৩৮ জন কাউন্সিলর ও ৬টি সংসদীয় আসনের ২৪০ জন ডেলিগেটর অংশগ্রহণ করছেন। জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ মো: শাহজাহান জানান ইতোমধ্যে যে ১১টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে সেসব ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদক মিলিয়ে ২২ জন, আর বাকি ৬ ইউনিটের আহবায়ক কমিটির আহবায়ক ও প্রথম যুগ্ম আহবায়ক মিলিয়ে মোট ১২ বিশেষ বিবেচনায় কাউন্সিলর বিবেচিত হয়েছেন।

নোয়াখালীতে ১১ দিনব্যাপী মুক্তযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন


সোমবার থেকে নোয়াখালীতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৫টায় জাতীয় পতাকা উত্তোরনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এসময় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: হানিফ।  এসময় শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত বেজে উঠে।

নোয়াখালী মুক্ত দিবস পালিত


নানা কর্মসূচির মধ্যদিয়ে সোমবার নোয়াখালী মুক্ত দিবস পালিত হয়। বিকেল ৪টায় জেলা শহরেরর পিটিআই’র সামনে নির্মিত নোয়াখালী মুক্ত স্কয়ারে জাতীয় পতাকা উত্তোরনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এসময় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: হানিফ।  এসময় শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত বেজে উঠে।

আজ নোয়াখালী মুক্ত দিবস


আবু নাছের মঞ্জু:
আজ ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে দখলদার পাকিস্থানী বাহিনী ও তাদের এদেশীয় দোশরদের হাত থেকে মুক্ত হয়েছিলো অবিভক্ত নোয়াখালী। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রিতে পাকিস্থানী বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের পর মুক্তিকামী ছাত্রজনতা পুলিশ ও ইপিআর ফেরৎ জওয়ানদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। ২৩ এপ্রিল পর্যন্ত নোয়াখালী ছিলো মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে। পরবর্তীতে পাকবাহিনীর হামলার মুখে মুক্তিযোদ্ধারা টিকতে না পেরে পিছু হটলে নোয়াখালীর নিয়ন্ত্রণ নেয় পাকিস্থানী হানাদারেরা।

রবিবার, ৬ ডিসেম্বর, ২০০৯

টেন্ডারবাজ ও চাঁদাবাজদের সাথে কোন আপস নয় - ওবায়দুল কাদের

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনরায় উল্লেখ করে বলেছেন, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের সাথে সরকার বা আওয়ামী লীগের কোন আপস নেই। তিনি বলেন-সরকারি বিভিন্ন দপ্তর এবং প্রশাসনের প্রতি চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কোনভাবেই পশ্রয় না দেয়ার বিষয়ে সরকার প্রধান এবং আওয়ামী লীগের হাইকমাণ্ড থেকে কঠোর নির্দেশ রয়েছে। এর পরও কেউ চাঁদাবাজ ও টেন্ডারবাজদের পশ্রয় দিলে নিজ দায়িত্বে দিতে হবেন।

বেগমগঞ্জে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহিবউল্লাপুর গ্রামের আবদুল হক পাটোয়ারীর বাড়িতে শনিবার দিবাগত রাতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতেরা এসময় বাড়ির বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নগট টাকা ও স্বর্ণাঙ্কারসহ প্রায় সাড়ে তিনলাখ টাকার মালামাল লুট করে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

সকল প্রস্তুতি সত্বেও আজ শুক্রবার নোয়াখালী জেলা বিএনপি সম্মেলন হচ্ছেনা 

সকল প্রস্তুতি সত্বেও আজ শুক্রবার নোয়াখালী জেলা বিএনপি সম্মেলন হচ্ছেনা। দলের হাইকমাণ্ডের নির্দেশে বৃহস্পতিবার থেকে সম্মেলনের সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে ফোনে দলের হাইকমাণ্ডের নির্দেশনার ভিত্তিতে সম্মেলনের সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়। এদিকে হঠাৎ করে সম্মেলন স্থগিতের খবরে পুরো জেলায় দলেরর নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

বৃহষ্পতিবার, ৩ ডিসেম্বর, ২০০৯

সরকার দেশের সম্পদ রক্ষা করতে না পারলে বিএনপি আন্দোলনে যাবে : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন। আমরা সেই শ্বেতপত্র প্রকাশের অপেক্ষায় আছি। সরকার চট্টগ্রাম বন্দর, টিপাইমুখ বাঁধ, ট্রানজিটসহ জাতীয় স্বার্থ বিরোধী কোন চুক্তি করে দেশীয় সম্পদ রক্ষা করতে না পারলে বিএনপি এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে। তিনি বলেন, বিগত তত্ত্ববাধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ মাস ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ১ বছর ৭ দিন বিনা দোষে কারাবরণ করেছেন। আমি ও ওবায়দুল কাদেরসহ বহু নেতা কারা নির্যাতনের শিকার হয়েছি। এসব ঘটনার জন্য তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন, মঈন উ আহমেদ, আবদুল মতিন, কর্ণেল বারী, কর্ণেল আমিন, মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৮/৯জনের বিচার দাবী করেন।

হাতিয়ার মেঘনায় নৌডুবিতে ৬ জেলে নিখোঁজ

হাতিয়া সংবাদদাতা: 
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঠেঙ্গার চর এলাকয় মেঘনা নদীতে বুধবার ভোররাতে ৬ জেলেসহ একটি মাছধরা নৌকা ডুবে যায়। এ ঘটনার পর ডুবন্ত অবস্থায় নৌকার সন্ধান পাওয়া গেলেও নৌকাটিতে অবস্থান করা জেলে মিরাজ(৪০), সেকু(৪২), মিল্লাত(২০), কামাল(৩৫), বেলাল(১৭) ও পারুক(১০) নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের সবার বাড়ি হাতিয়ার চর দঙ্গলিয়া আদর্শ গ্রামে।

বুধবার, ২ ডিসেম্বর, ২০০৯

বেগমগঞ্জে শালিশী বৈঠকে হামলায় যুবলীগ নেতাসহ আহত ১০, গাড়ি, দোকানপাঠ ভাংচুর, সড়ক অবরোধ

নোয়াখালীর বেগমগঞ্জে শালিশী বৈঠকে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এসময় চারটি গাড়ি ভাংচুর ও দোকানপাঠ ভাংচুরের ঘটনাও ঘটে। হামলা ও সংঘর্ষ চলাকালে চৌমুহনী-ফেনী সড়কে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে কাউকে গ্রেফতার করা যায়নি। মঙ্গলবার রাতে উপজেলার জমিদারহাট বাজারে এ ঘটনার সুত্রপাত ঘটে।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ


বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।

হাতিয়ার সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে বৃক্ষ নিধন

শাহেদুল ইসলাম, হাতিয়া থেকে :
নোয়াখালীর হাতিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের ম্যানগ্রোভ বনায়ন প্রকল্পের ৬ হাজার ৬ ‘শ ৮০ একর জমির সকল গাছফালা গত দু’ মাস ধরে নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা চরাঞ্চল এখন যেন পরিনত হয়েছে মৃত্যু কুপে।সরকার দলীয় কথিত গড়ফাদারদের নির্দেশে বনদস্যুসর্দার মুন্সিয়া বাহিনীর সদস্যরা এসব কর্মকান্ড করছে বলেও অনেকে অভিযোগ করেন। গত ২ মাস থেকে এ বন কাটার মহোৎসব শুরু হলেও গত সপ্তাহ থেকে তা ব্যাপক আকার ধারণ করেছে।
১৫ অক্টোবর এবং ৩ নভেম্বর বনবিভাগের বীট কর্মকর্তাদের বহু আবেদন মামলা ও জিডির প্রেক্ষিতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও কোস্টগার্ড উক্ত বনাঞ্চলে দস্যু মুন্সিয়া চোরার বাহিনীদের গ্রেফতারের জন্য এক সাঁড়াশি অভিয়ান চালিয়ে দস্যু বাহিনীর তৈরী করা তিনটি আস্তানা গুটিয়ে দেয়। এসময় তারা ব্যাপক নিধন করা গছ উদ্ধার করলেও ঘটনার মূল হোতাদের রহস্যজনক ভাবে গ্রেফতার করছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।

[বিস্তারিত পড়ুন]
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০০৯ লোকসংবাদ