বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Monday, November 30, 2009

সেনবাগে মাদ্রাসার বার্ষিক মাহফিল নিয়ে দু’ক্ষের সংঘর্ষে আহত ৮, দোকান ভাঙচুর

সেনবাগ প্রতিনিধি: 
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে মাদ্রাসার বার্ষিক মাহফিল নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে রোববার সকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বাহাদুরকে (৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শোক সংবাদ- তোফাজ্জল হক মেম্বার বেঁচে নেই

নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারের মেসার্স তোফাজ্জল হক বানিজ্য বিতানের মালিক ও উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক মেম্বার তোফাজ্জল হক (৭৫) গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরস্থ নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মওদুদের বাড়ীতে আ’লীগ নেতৃবৃন্দ

মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে ঈদের দেখা করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ। রবিবার বিকালে জেলা আওয়ামী লীগ নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়াত খান ও ওবায়দুল কাদেরের ছোটভাই সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা মওদুদ আহমেদের বাড়ীতে পৌছলে তিনি তাদেরকে অভ্যার্থনা জানান। আ’লীগ নেতৃবৃন্দ প্রায় ৪০মিনিট মওদুদ আহমদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

নোয়াখালীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নোয়াখালীর সুধারাম থানা পুলিশ মনিজা খাতুন মুন্নি (২৫) নামে ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগে সোমবার বিকেলে জেলা সদরের শহীদ ভুলু স্টেডিয়াম পশ্চিম পাড়া এলাকা থেকে মুন্নির স্বামী আবদুল মান্নান(৩০) কে গ্রেফতার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মুন্নির পিতা নূর মোহাম্মদের অভিযোগ, স্বামীর নির্যাতনে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।

Friday, November 27, 2009

হাতিয়ার সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে বৃক্ষ নিধন


শাহেদুল ইসলাম, হাতিয়া থেকে :
নোয়াখালীর হাতিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের ম্যানগ্রোভ বনায়ন প্রকল্পের ৬ হাজার ৬ ‘শ ৮০ একর জমির সকল গাছফালা গত দু’ মাস ধরে নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা চরাঞ্চল এখন যেন পরিনত হয়েছে মৃত্যু কুপে।সরকার দলীয় কথিত গড়ফাদারদের নির্দেশে বনদস্যুসর্দার মুন্সিয়া বাহিনীর সদস্যরা এসব কর্মকান্ড করছে বলেও অনেকে অভিযোগ করেন। গত ২ মাস থেকে এ বন কাটার মহোৎসব শুরু হলেও গত সপ্তাহ থেকে তা ব্যাপক আকার ধারণ করেছে।

Wednesday, November 25, 2009

কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, ৯ লাখ টাকার ক্ষয়-ক্ষতি


মো. শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার বিকেল ৩টায় জাহানারা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় নুরনবীর হোটেল, ইয়াছিন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, জয় হেয়ার সেলুন, আবদুল জলিলের ফাষ্টফুড ও আজিজিয়া হোটেলে থাকা নগদ টাকা, মালামাল ও আসবাব পত্র সম্পূর্ণ পুড়ে যায়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে সমাবেশ ও মানববন্ধন



নানা কর্মসূচীর মধ্যদিয়ে বুধবার নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও উন্নয়ন সংস্থা এনআরডিএস মানববন্ধন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

Monday, November 23, 2009

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সরবরাহে দরপত্রের সিডিউল জমাদানে বাধাদানের অভিযোগ

।। লোকসংবাদ রিপোর্ট।।
বাধারমুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সরবরাহের দরপত্রের সিডিউল ঠিকাদারী প্রতিষ্ঠান জমা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। বহিরাগত একদল যুবক এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে সিডিউল টেন্ডার বাক্সে জমা দিয়ে তাঁদের কাছে জমা দিতে বাধ্য করে।

Sunday, November 22, 2009

নোবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০০৯ এর ফাইনালে ফিশারিজ দল চ্যাম্পিয়ন



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে গত ২০ নভেম্বর ২০০৯ অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০০৯ এর ফাইনাল খেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ফিশারিজ দল ১-০ গোলে  ফার্মাসি দলকে পরাজিত করে। বিজয়ী দলের মিশু একমাত্র গোলটি করেন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের আনোয়ার, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন যৌথভাবে বিজয়ী দলের ইকবাল ও মিশু এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন রানার-আপ দলের সুজিত।

Saturday, November 21, 2009

নোয়াখালীতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রগতি মূল্যায়ন ও পর্যালোচনা সভা



।।লোকসংবাদ রিপোর্ট।।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) অগ্রগতি মূল্যায়ন বিষয়ে এক পর্যালোচনা সভা শুক্রবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা ২০১৫ সালের মধ্যে এমডিজির লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের বিষয়ে হতাশা ব্যক্ত করে বলেন আমাদের উন্নয়ন কার্যক্রমসমূহকে আরো গ্রামমুখী এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা তৈরি করা না গেলে আমাদের পক্ষে এমডিজি অর্জন করা সম্ভব হবে না।

Friday, November 20, 2009

কোম্পানীগঞ্জের বামনীয়া নদীতে ৩শ মন ধান বোঝাই ট্রলার লুট করেছে জলদস্যুরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বামনীয়া নদীতে গতকাল বিকেল ৩টায় জলদস্যু বাহিনী দু’টি ট্রলার যোগে গণ হারে ডাকাতি করে। চরএলাহী বাজারের ব্যবসায়ী মমিনুল হক সওদাগর  ৩শ মন ধান উড়ির চর থেকে ক্রয় করে ট্রলার যোগে চরএলাহী ক্লোজার ঘাটে নিয়ে আসার পথে জলদুস্য বাহিনী ট্রলারসহ লুট করে নিয়ে যায়।
জলদস্যু বাহিনীর গণ হারে ডাকাতির কারণে নদীর জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  বুধবার বিকেলে থেকে দুইদিন বামনীয়া নদী ও ছোট ফেণী নদীতে জেলেরা মাছ ধরা থেকে বিরত ছিল।

নোবিপ্রবি বিজ্ঞান ক্লাব ছাত্রছাত্রীদের বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করবে - নোবিপ্রবি উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নোবিপ্রবি বিজ্ঞান ক্লাব। এ উপলক্ষে গত ১৯ নভেম্বর সিএসটিই বিভাগের ক্লাশরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ জাবেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।

Tuesday, November 17, 2009

খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবিতে নোয়াখালীতে কৃষক সমাবেশ



খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবিতে নোয়াখালীর বিনোদপুরে মঙ্গলবার বিকেলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস’র উদ্যোগে সমাবেশে এলাকার প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, আইনজীবি, শিক্ষাবিদ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

Monday, November 16, 2009

নোয়াখালীতে একরাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালীর সেনবাগের দুই বাড়িতে গত রোববার দিবাগত রাতে পৃথক দুইটি দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও ও দেবিসিংপুর গ্রামে এই ঘটনা দুইটি ঘটে। এসময় সশস্ত্র ডাকাতেরা বাড়ি দুইটি লোহার গেট ও দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।

নোয়াখালীতে এক যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সোমবার সকালে চোর সন্দেহে মোঃ মামুন (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চৌমুহনী রেলষ্টেশনের পাশে হাজীপুর এলাকার একটি গরুর ফার্মে ওই ঘটনাটি ঘটে। পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ ইউছুফ (২০) নামে এক যুবককে আটক করেছে।

Friday, November 13, 2009

আগামির নোয়াখালী বিনির্মাণে চাই কার্যকর রাজনৈতিক সিদ্ধান্ত

11
।। রুদ্র মাসুদ ।।
পাঁচ মাসেরও বেশি সময় অপো করছিলাম প্রকাশনা বার্ষিকী সংখ্যাটি (প্রিন্ট কপি) পাঠকের হাতে পৌঁছাতে। এপ্রিলের মাঝামাঝি যখন এনিয়ে কাজ শুরু করি তখন এবারের বিশেষ সংখ্যাটির নাম দিয়েছিলাম ‘আগামির নোয়াখালী’। তারপর লেখা আহবান, বিজ্ঞাপন খোঁজা। এবার ‘ওয়ানম্যান শো’ চলমান নোয়াখালী’ কে সাজাতে চাইলাম গোটা জেলার উন্নয়ন সংবাদ ও সংশিষ্ট বিশেষ নিবন্ধ দিয়ে। সহযোদ্ধা সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাইলাম- কিন্তু সেই সংবাদ আর নিবন্ধ পেতে অপোর পালা যেনো শেষ হয় না।

নোয়াখালীতে ইচ্ছুক আড়াইশ শিক্ষার্থীর স্বেচ্ছায় রক্তদানের অঙ্গিকার

জরুরী প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের ২৫০ জন ছাত্রছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে দিয়েছে রোভার স্কাউট। সন্ধানী ডোনার ক্লাবের সহায়তায় রোববার ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে রোভার স্কাউট গ্রুপ নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ।

নোয়াখালীতে তথ্য অধিকার বিষয়ে মতবিনিময় সভা

তথ্য অধিকার বিষয়ে সরকারি কর্মকর্তাদের সংবেদনশীল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী কবিরহাট উপজেলা কমপ্লেক্সে এক সচেতনী সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগঠন আর্টিকেল ১৯ এর সহায়তায় সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোক্তাদের। সভায় স্বাগত বক্তব্য রাখেন পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়াক-প্রান’র নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ।

Saturday, November 7, 2009

মাদকের জোয়ারে ভাসছে নোয়াখালী

।। আবু নাছের মঞ্জু ।।
নোয়াখালীনোয়াখালীতে মাদকের বিক্রি ও ব্যবহার আশংকাজনক হারে বেড়ে গেছে। নানা কারনে মাদক নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে। সংশিষ্ট সূত্র জানায়, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সরকারি দলের অনেক নেতাকর্মী মাদক ব্যবসার জড়িয়ে পড়ায় এর ভয়াবহতা গত কয়েক বছরের তুলনায় আশংকাজনক হারে বেড়ে গেছে। আর এ কারণে জেলার ৯ উপজেলায় বিভিন্ন স্পটে অবাধে মাদক বিক্রি ও সেবন চললেও প্রশাসন অনেকটা অসহায়ের মতো ভূমিকা পালন করছে।

Friday, November 6, 2009

হাতিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

।।লোকসংবাদ রিপোর্ট।।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পশ্চিম সোনাদিয়া গ্রামে নার্গিস আক্তার (২৮) নামের তিন সন্তানের জননী এক গৃহবধুকে পিটয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী ইউসুফের বেদড়ক পিটুনীতে বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার পরপরই গৃহবধু স্বামী পালিয়ে যায়।

Thursday, November 5, 2009

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

।। লোকসংবাদ রিপোর্ট ।।
নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে বৃহস্পতিবার বেলা ১১ টায় ট্রেনে কাটা পড়ে জিয়া উদ্দিন বাবু (১৩) নামে এক স্কুল ছাত্র মারা যায়। বাবু আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে গোপাই গ্রামের ব্যবসায়ী কামাল উদ্দিনের ছেলে।

সর্বশেষ সংবাদ

দৃষ্টি আকর্ষণ

রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

পাঠকের কলাম



সাইদ বিন সিদ্দিক

বঞ্চনা থেকে স্বাধীনতা

১৯৪৩ সালের দুর্ভিক্ষ পরবর্তী সময়ে ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানি সর্বোপরি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজ রাজত্বের অবসান এবং পাক-ভারত বিভাজন সুনিশ্চিত হয়ে পড়ে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্বের ভিত্তিতে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান এ দুটি অংশ নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এক্ষেত্রে আসাম ও বাংলা (পশ্চিম বঙ্গ ও পূর্ববঙ্গ) পূর্ব পকিস্তানের অন্তর্ভূক্তির আলোচনা থাকলেও বড় লাট লর্ড মাউন্ট ব্যাটেন, জিন্নাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মুসলিমলীগ ও কংগ্রেসের কারসাজিতে পূর্ববঙ্গ ও আসামের সিলেট অংশ নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম, আবুল হাশিম সহ আরো অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মনে রাখার মত। [বিস্তারিত]

পাঠকের মতামত

নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই
১৮২১ সালে গঠিত অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য নোয়াখালী জেলাবাসি অনেকদিন ধরে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে । বৃহত্তর নোয়াখালীর উচ্চমাধ্যমিক পাস করা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ না থাকার কারণে প্রকৌশল শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে ।
বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নাই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করন। কিন্তু প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট বা একটি মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি যাহা অত্যন্ত দুঃখের বিষয় বটে।
নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরীর জন্য নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি সরকারি পলিটেকনিক ইন্সিটিউট এবং সরকারি মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় নৌ- পরিবহণ মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

আব্দুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।
email-asayed1191@gmail.com
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ